Insight Desk
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩০ লাখ টাকা জরিমানা, তবুও কি শিক্ষা হবে বিএনপির?

এবার ঈদুল আজহায় উত্তরা সেন্টার মেট্রোস্টেশনের নিচে কোরবানির পশুর হাট বসিয়ে প্রায় ৩০ লাখ ২৫ হাজার টাকার সম্পদ ধ্বংস করেছে বিএনপি-জামায়াত। অথচ তাদের মুখে লেগে আছে সুশাসনের বুলি।

ঘটনা কী? ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল নামের বিএনপির এই অঙ্গ সংগঠনটি ইজারা পায় দিয়াবাড়ির বউবাজার এলাকায় হাট বসানোর। কিন্তু তারা নির্ধারিত সীমানা মানেনি। মেট্রোরেল স্টেশনের নিচের ফুটপাত, সৌন্দর্যবর্ধনের গাছপালা আর নিরাপত্তা বেষ্টনী পদদলিত করে চালানো হয়েছে পশুর হাট। ঢাকা উত্তর সিটি করপোরেশনের তদন্ত কমিটি যে চিত্র দিয়েছে তা চোখ কপালে তোলার মতো। গাছপালার ক্ষতি ১৯ লাখ ৩০ হাজার টাকা, সুরক্ষা বেড়ার ক্ষতি ৬ লাখ টাকা, আর হাটের পর ময়লা পরিষ্কার করতেই গেছে আরও ৫ লাখ টাকা।

এই হাটের ইজারা ছিল স্বেচ্ছাসেবক দলের হাতে। দায়িত্বে থাকা ডিএনসিসির কর্মকর্তারা বারবার নিষেধ করলেও তারা তা অগ্রাহ্য করেছে। ব্যবসায়ীদের সরাতে ব্যর্থ হওয়া তো দূরের কথা, ইজারাদার উল্টো দাবি করে বসে পুরো এলাকাই নাকি তাদের ইজারার আওতায়।

মাত্র কয়েক মাসের ব্যবধানে আমরা আবার দেখতে শুরু করলাম সেই চিরচেনা বিএনপি-জামায়াত সংস্কৃতি। যে দলগুলো ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত টানা পাঁচ বছর রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, সেই দলগুলোর অঙ্গ সংগঠন আজ উত্তরার মতো পরিকল্পিত এলাকায় তাণ্ডব চালাচ্ছে। উন্নয়নের প্রতীক মেট্রোরেল স্টেশনকে তারা গোহাটায় পরিণত করতে কুণ্ঠাবোধ করেনি।

অথচ এই দলগুলোই এখন নৈতিকতার দোহাই দেয়। এরা দেশ চালাবে কী করে? যেখানে দলের একটি অঙ্গ সংগঠনও নিয়ম মানতে শেখেনি, সেখানে রাষ্ট্র চালানোর সক্ষমতা তাদের আছে বলে দাবি করা নিছক প্রহসন।

সিটি করপোরেশনের প্রশাসক জামানত থেকে পুরো টাকা কেটে নেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু ৩০ লাখ টাকায় কি পাবলিক সম্পদের ওপর আস্থার যে সংকট তৈরি হল তার ক্ষতিপূরণ হয়? যে ট্রাস্ট একবার নষ্ট হয়, সেটা আর ফেরানো যায় না। এই হামলা নিছক সম্পদ ধ্বংস নয়, বরং জনগণের করের টাকায় গড়া স্থাপনার প্রতি প্রকাশ্য অসম্মান।

সূত্র: https://www.ittefaq.com.bd/793180

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রজার রহস্যে মুখে কুলুপ খলিলুরের, নাগরিকত্ব বিতর্কে দেশজুড়ে

1

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,

2

মানবিক করিডোর বাস্তবায়নে চতুর্মুখী ষড়যন্ত্রে ইউনূস-খলিল গোষ্

3

‘৩ দিনে কলকাতা দখল’-এর হুমকি থেকে ডাকাতির অভিযোগ: গ্রেপ্তারদ

4

বিভুরঞ্জনকে হুমকির পরেই মেঘনায় লাশ, অভিযোগের তীর প্রেস সেক্র

5

হাসিনার চেয়েও বিএনপি কে বেশি ভয় পাচ্ছে জামায়াত-এনসিপি :গোলাম

6

জুলাই আন্দোলন: গুজব, ষড়যন্ত্র আর দেশ বিক্রির কালো গল্প ফাঁস

7

বিমানবাহিনীতে জঙ্গি নেটওয়ার্কের চেষ্টা? পেশোয়ার থেকে এল নতুন

8

তল্লাশি’র নামে হয়রানি? কিশোরগঞ্জে হিন্দু গ্রামে সেনাবাহিনীর

9

৯ মাসে পুঁজিবাজারে মূলধন কমেছে ৫৪ হাজার কোটি টাকা

10

নারী নির্যাতন থেকে বালু সিন্ডিকেট, অভিযোগে জর্জরিত এনসিপি নে

11

ভাইরাল সেল্ফি ও দ্বিমুখী মানদণ্ড: প্রিয় মুনামীর–সাদিক কায়েমক

12

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে মিশনের সবশেষ তথ্য জানালেন ইউনূস,

13

আফগানিস্তানের পথে হাঁটতে চায় মৌলবাদীরা, আফগান অভিজ্ঞতা কাজে

14

ঢাবির নিয়ন্ত্রণে শিবির, সাধারণ শিক্ষার্থীদের বানাচ্ছে দাবার

15

অপকর্ম ফাঁস হওয়ার ভয়ে সারজিসের তৈলাক্ত স্ট্যাটাস

16

দক্ষিণ কোরিয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন নিষিদ্ধের প্রতিবাদে বি

17

কোটা নয়, প্রতারণা! অযোগ্য এনসিপি নেতার লাখ টাকার চাকরি

18

বৈষম্যবিরোধী ও এনসিপির চাঁদার টাকা যাচ্ছে কোথায়, ভাগ পায় কার

19

ময়মনসিংহে অবৈধ নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগের বিক্ষোভ ও মশাল ম

20