Insight Pulse
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ২০২৪ সালে বাস্তুচ্যুত এক লাখ ৫৯ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ২০২৪ সালে রাজনৈতিক সহিংসতা, সংঘাত ও বিরোধী মত দমনের ফলে প্রায় এক লাখ ৫৯ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে দুই হাজার ৮০০ জনের অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির প্রমাণ মিলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার (আইডিএমসি) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। বাকি বাস্তুচ্যুতদের কেউ দেশে আছেন নাকি দেশের বাইরে চলে গেছেন  তা এখনো নিশ্চিত নয়।

আইডিএমসি ও আইওএমের তথ্যমতে, ২০২৪ সালের রাজনৈতিক সহিংসতা ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় মানবিক সংকটগুলোর একটি। বছরের বিভিন্ন সময়ে রাজনৈতিক সংঘাত, সহিংসতা, ধর্মীয় দ্বন্দ্ব ও স্থানীয় বিরোধের কারণে বহু মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

বিশ্লেষকরা মনে করেন, ২০২৪ সালের আগস্টের পর রাজনৈতিক পরিবর্তন পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তোলে। দীর্ঘদিনের সরকার পতনের পর ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করলে প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থায় বড় ধরনের রূপান্তর ঘটে। রাজনৈতিক অস্থিরতা, গণঅভ্যুত্থান ও দমনমূলক পদক্ষেপের পাশাপাশি বিভিন্ন এলাকায় সহিংসতা ও নিরাপত্তাহীনতা বৃদ্ধি পায়, যার ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

একই সঙ্গে বিচারব্যবস্থা, আইনের শাসন ও পুলিশের ওপর নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। তারা বলছে, অন্তর্বর্তী সরকারের অধীনে বিচার ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক প্রতিহিংসা, আইন প্রয়োগকারী সংস্থার দুর্বলতা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাস্তুচ্যুতি ও নাগরিক নিরাপত্তার সংকটকে আরও গভীর করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী বলেন, “আগস্টের পরের রাজনৈতিক সহিংসতা বাস্তুচ্যুতির বড় কারণ হলেও এর সঙ্গে অর্থনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতাও যুক্ত রয়েছে।”

বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনের শাসন পুনরুদ্ধার না হলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে, যা বাংলাদেশের সামগ্রিক মানবিক পরিস্থিতিকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ১২ বছরের শিশুকে ধর্ষণের অ

1

ইউনূসের ছত্রছায়ায় কানাডীয় প্রতিষ্ঠানের গোপন রাজনৈতিক প্রকল্প

2

৫ আগস্টের পর বিএনপির দখলকাণ্ডে দিশেহারা জনগণ

3

মার্কিন অর্থায়নে আরাকান আর্মিকে অস্ত্র দেবে তুরস্ক, বাস্তবা

4

ইউনূস ম্যাজিকে খালি হাতে ফিরছেন প্রবাসীরা, দেশে ফিরে হচ্ছেন

5

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিতর্ক আদালতে চ্যালেঞ্জ

6

আসছে বন্যা, হাসছে ইউনূস-এনসিপি, আবারও কি হবে প্রতারণা?

7

১২ তারিখে সংসদে কোরআন যাবে নাকি মানব রচিত মতবাদ—সেটার পরীক্ষ

8

পিনাকি-ইলিয়াস ও ইউনূসের নির্দেশে ভিপি নূরের ওপর ভয়াবহ হামলা

9

যুবদল নেতার গরু চুরির কথা ফেসবুকে লেখায় যুবককে পিটিয়ে হত্যা

10

অনিশ্চয়তায় দুলছে ১২ ফেব্রুয়ারির ভোট, নির্বাচনের আগে রাজনীতিত

11

সংকটে এনসিপি, মার্কিন গুরুর দীক্ষা নিতে কক্সবাজারে এনসিপির ন

12

নয়া ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’র আগমনধ্বনি!

13

দাঁড়িপাল্লায় ভোট ও নগদ টাকার প্রতিশ্রুতি

14

আরাকার সেনা অনুপ্রবেশে পাহাড়ে অশান্তি

15

চাঁদাবাজদের গডফাদার নাহিদের রয়েছে জঙ্গি কানেকশন

16

খলিল-তারেকের গোপন বৈঠক: করিডোর ইস্যুর আড়ালে দেশ ধ্বংসের নীলন

17

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

18

জঙ্গিবাদের উত্থানে দেশে বেড়েছে সংখ্যালঘু নির্যাতন

19

ট্রাম্পের দরজা খুলল ভারতের জন্য, ধাক্কায় বাংলাদেশ ৩০ ট্রিলি

20