Insight Desk
প্রকাশ : Apr 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিচারবিভাগের বৈষম্যঃ একদিনে জামিন বিবি সওদার, এক মাস ধরে কারাবন্দী ঢাবি ছাত্রী ইমি

একই দেশের আদালতে দুই ভিন্ন রাজনৈতিক অভিযোগে গ্রেফতার হওয়া দুই নারীর ক্ষেত্রে চরম বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সওদা গতকাল (রোববার) রাতে গ্রেফতার হওয়ার পর আজ মঙ্গলবার দুপুরেই আদালত তাঁকে জামিনে মুক্তি দিয়েছেন। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শেখ তাসনিম আফরোজ ইমি ও তাঁর দুই সহযোগী গত ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাজানোর অভিযোগে গ্রেফতার হয়ে এক মাসেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী রয়েছেন।

ভোলায় জামায়াতে ইসলামীর পৌরসভা মহিলা শাখার কর্মী বিবি সওদা বেগমকে (৩৭) গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। সাইবার নিরাপত্তা আইনে মামলায় তাঁর বিরুদ্ধে সরকার ও রাষ্ট্রবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়। পরদিন আদালতে তোলার পর কারাগারে পাঠানো হয়। কিন্তু আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা আদালত তাঁকে জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে, গত ৭ মার্চ (শনিবার) রাতে রাজধানীর শাহবাগ থানার সামনে রিকশায় করে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। গ্রেফতারের পরদিন থেকে তাঁরা কারাগারে রয়েছেন। একাধিক জামিন আবেদন নাকচ হয়েছে বলে জানা গেছে।

এই দুই ঘটনার তুলনা করে রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর আচরণে রাজনৈতিক বৈষম্য স্পষ্ট। যে অভিযোগে বিবি সওদাকে গ্রেফতারের একদিনের মধ্যেই জামিন দেওয়া হলো, সেই একই আদালত ব্যবস্থায় ৭ই মার্চের ভাষণ বাজানোর মতো ঘটনায় এক মাসেরও বেশি সময় ধরে তিনজন ছাত্রী-ছাত্রকে কারাগারে আটকে রাখা হয়েছে।

এছাড়া, রাজনৈতিক কারণে দেশজুড়ে হাজারো মানুষ ভুয়া মামলায় বিনা বিচারে কারাগারে দিনের পর দিন বন্দী রয়েছেন বলে অভিযোগ উঠেছে। মানবাধিকারকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আইনের প্রয়োগে নিরপেক্ষতা না থাকলে গণতন্ত্র ও ন্যায়বিচারের মূল ভিত্তি নড়বড়ে হয়ে যায়।

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালত ও সরকারের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বৈষম্য নিয়ে তীব্র বিতর্ক চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রোটোকল দিয়ে আমাকে বনবাসে দিয়ে গেল’: শেখ হাসিনা

1

আইনের চোখে ধুলো দিয়ে গুলশানের পার্ক গিলছে বিএনপির ষন্ডা-পান্

2

বিএনপি-জামায়াতের মাধ্যমে ফের বাংলাদেশে জঙ্গি রপ্তানি করছে পা

3

ভর্তি জালিয়াতির অভিযোগে ঘেরা শিবিরপন্থি সাব্বির রাকসুর এজিএস

4

ইউনূসের ছত্রছায়ায় ছাত্র উপদেষ্টাদের দুর্নীতির মহোৎসব

5

খামেনি নিহত: ইরানে নেতৃত্বে আলী লারিজানি

6

চাইনিজ রাইফেল, এসএমজি ও আড়াই লাখ গুলি নিখোঁজ; আসন্ন নির্বাচন

7

৪৫ হাজার কোটি বকেয়া, লোডশেডিংয়ে জিম্মি বাংলাদেশ

8

সাদাপাথর লুটের আসামি এখন সরকারি সফরের সঙ্গী, বদল কি আসলেই এস

9

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইউনুস সরকারের নীরব সম

10

সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার করছে অন্তর্বর্তী সরকার: হিউম্

11

ঢাবির নিয়ন্ত্রণে শিবির, সাধারণ শিক্ষার্থীদের বানাচ্ছে দাবার

12

খাটের ওপর পড়ে ছিল ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেত্রীর মরদেহ

13

ভালুকায় গণপিটুনিতে নিহত হিন্দু যুবক ছিলেন থানার ওসির কক্ষেই

14

৫ আগস্টের পর জঙ্গিবাদের আস্ফালনে, ভয়-উৎকণ্ঠায় তটস্থ জনগণ

15

পরিবর্তন হলো মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের শপথ

16

অসুস্থতা ও ‘মিথ্যা’ মামলা: ১ বছরের বেশি কারাগারে শামসুন্নাহা

17

অষ্টম শ্রেণির ছাত্রকে ‘ছাত্রলীগ নেতা’ বানিয়ে গ্রেপ্তার

18

মার্কিন চুক্তি নিয়ে নতুন বিতর্ক: এলপিজি আমদানিতে বছরে ১৮ হাজ

19

কোটা নয়, প্রতারণা! অযোগ্য এনসিপি নেতার লাখ টাকার চাকরি

20