Insight Desk
প্রকাশ : Feb 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রতি মিনিটে ১২ ভোট? ইসির পরিসংখ্যান ঘিরে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন নেই, অনেক জায়গায় মাঠ প্রায় ফাঁকা। কিন্তু নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত তথ্য অনুযায়ী  ভোটের হারে বড় অসামঞ্জস্যতা ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে।

ইসির ব্রিফিং অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছিল ১৪ শতাংশ। মাত্র এক ঘণ্টা পর, দুপুর ১২টায় তা বেড়ে দাঁড়ায় ৩২ শতাংশে। অর্থাৎ এক ঘণ্টায় বেড়েছে ১৮ শতাংশ ভোট।

দেশে মোট ভোটার প্রায় ১২ কোটি এবং সচল কেন্দ্র প্রায় ৩২ হাজার ধরে হিসাব করলে দেখা যায়, ওই এক ঘণ্টায় অতিরিক্ত প্রায় ২ কোটি ১৬ লাখ ভোট কাস্ট হয়েছে। গড় হিসেবে প্রতি কেন্দ্রে এক ঘণ্টায় ৬৭৫টি ভোট পড়েছে। অর্থাৎ প্রতি মিনিটে ১১ থেকে ১২ জন ভোটার ভোট দিয়েছেন।

নির্বাচন পর্যবেক্ষকদের মতে, প্রচলিত ব্যালট পদ্ধতিতে একজন ভোটারের ভোট সম্পন্ন করতে গড়ে ৩ থেকে ৪ মিনিট সময় লাগে। সে হিসাবে প্রতি মিনিটে ১১টি ভোট গ্রহণ বাস্তবসম্মত নয় বলেই তারা মনে করছেন।

অন্যদিকে বিভিন্ন গণমাধ্যমের সরাসরি সম্প্রচারে ওই সময় অনেক কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল কম। ফলে মাঠপর্যায়ের চিত্র ও ঘোষিত পরিসংখ্যানের মধ্যে বড় ধরনের ফারাক দেখা যাচ্ছে।

এই গাণিতিক অসঙ্গতি নিয়ে রাজনৈতিক ও নাগরিক মহলে আলোচনা বাড়ছে। স্বচ্ছ ও বিস্তারিত ব্যাখ্যা না এলে বিতর্ক আরও গভীর হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় দিবসে এবারও প্যারেড হবে না: জনমনে নিন্দা ও বিতর্ক, পাকি

1

৬০০ কোটি টাকার হাসপাতাল এখন জুলাই আহতদের ‘আবাসিক হোটেল’

2

জামিন মিলেও স্বাধীনতা নেই: গায়েবী মামলার ফাঁদে আটকে মৃত্যুপথ

3

এবার বাংলাদেশি সাংবাদিকদেরও T20 বিশ্বকাপ থেকে বাদ দিল ICC

4

‘ছয় মাসের বেশি টিকবে না—এসব শুনতে শুনতে ১০ বছর কাটিয়ে দিলাম’

5

হরতালে সড়কে যানবাহন কম, জনগণের মৌন সমর্থন

6

সামরিক নির্ভরতার ফাঁদ ও ৫ আগষ্ট

7

ময়মনসিংহের ফুলপুরে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার

8

৭ মার্চের ভাষণ: জিয়াউর রহমানের লেখায় ‘গ্রিন সিগন্যাল’

9

নিষেধাজ্ঞা, মামলা-গ্রেপ্তারের মধ্যেও ফের রাজপথে ছাত্রলীগের ব

10

গোপালগঞ্জে বিচারবহির্ভূত হত্যা চালাল সেনাবাহিনী, নিহত ৭

11

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ স্থগিতের খবর সঠিক নয় : জাতীয় বিশ্ববি

12

বরিশাল আইনজীবী সমিতির সভাপতি লিংকন গ্রেপ্তার, কারাগারে প্রের

13

জুলাই: বাংলাদেশে জঙ্গিবাদের পুনরুত্থানের মাস

14

পেকুয়ার কৃতি সন্তান ও জনপ্রিয় যুবলীগ নেতা মোঃ আজমগীর'কে পিবি

15

মৌসুমী, ফারিয়া ও সাবিলা নূরসহ ২৫ জনের ব্যাংক হিসাব ফ্রিজ

16

রুমিন ফারাহানার বাবা অলি আহাদ: ভাষা আন্দোলনের বীর

17

চীনের সঙ্গে তিস্তা চুক্তি, হুকির মুখে বাংলাদেশের সার্বভৌমত্ব

18

শরীয়তপুরে অস্ত্র–গুলিসহ সাবেক ছাত্রদল নেত্রী ইলোরা গ্রেপ্তার

19

যোগ্যতায় রিটেন পাস করতে হবে, ভাইভায় ইনশাআল্লাহ সাহায্য করবো’

20