Insight Desk
প্রকাশ : Feb 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগের তিন সদস্য কারাগারে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের তিন সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো তিনজন হলেন মিরপুর গভর্নমেন্ট রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. সাকিব, নোয়াখালীর হাতিয়া ডিগ্রি কলেজের মো. জিহাদুল ইসলাম জিহাদ এবং বরিশালের রুপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান রিফাদ। তাদের পক্ষে আইনজীবী জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে তাদের ধানমন্ডি ৩২ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই ইকবাল আহমেদ জিন্নাহ আদালতে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর সদস্য বলে তথ্য পাওয়া গেছে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে।

মামলাটি দায়ের করেন একই থানার এসআই মো. আল হেলাল। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামাতি স্টাইলে এবার জাপার কার্যালয়ে আগুন দিল গণঅধিকার পরিষদ

1

দুদক ধ্বংসে মরিয়া ইউনূস গং

2

বিমানবাহিনীতে জঙ্গি নেটওয়ার্কের চেষ্টা? পেশোয়ার থেকে এল নতুন

3

আইনের চোখে ধুলো দিয়ে গুলশানের পার্ক গিলছে বিএনপির ষন্ডা-পান্

4

ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার

5

ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদের আস্ফালন

6

কোভিডে স্বচ্ছতা, হামে নীরবতা

7

কারাগারেই মৃত্যু আওয়ামী লীগ নেতা নূরুলের, শোক ও বিচার দাবি শ

8

কাজী নজরুল ইসলাম-এর নাম মুছে ফেলা হচ্ছে

9

মৃত্যুদণ্ডের আসামি বাবরকে ফিরিয়ে দেশকে অস্থিতিশীল বানানোর চে

10

ইউনুস সরকারের ঘৃণ্য ষড়যন্ত্র: শিক্ষক আন্দোলন ঠেকাতে চট্টগ্র

11

এবার প্রকাশ্যে বাংলাদেশ থেকে সম্পদ লুটের কথা জানাল আমেরিকা

12

জেলে আটক স্বাস্থ্যের ঠিকাদারের সঙ্গে নীলফামারী জেনারেল হাসপ

13

আবু ত্বহা স্ত্রীকে রেখে পরকীয়ায় জড়িত? নতুন পোস্টে চাঞ্চল্যকর

14

তারাকান্দায় প্রবাসীর উদ্যোগে সড়ক মেরামতে স্বস্তি অটোচালক ও এ

15

দ্যা রিটার্নস অব খাম্বা ক্রনিকলস !

16

ইউনূস-লামিয়া মোর্শেদ সিন্ডিকেটে ধ্বংসের মুখে দেশের শ্রম বাজা

17

যেভাবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে কারাগারে

18

সেনাবাহিনীর গাড়ি করে গোপালগঞ্জ থেকে পালাল এনসিপির নেতারা

19

মব নিয়ে বিএনপির দ্বিচারিতা, থামছে না সন্ত্রাস

20