Insight Desk
প্রকাশ : Jul 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

জঙ্গির আস্ফালন: প্রতিদিন ১১ খুনের ভয়াবহ তাণ্ডব

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে জঙ্গি তৎপরতার ভয়াল ছায়া ক্রমশ গাঢ় হচ্ছে। প্রতিদিন গড়ে ১১টি খুনের ঘটনায় জঙ্গি গোষ্ঠীগুলোর নৃশংসতা ও সন্ত্রাসের মাত্রা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধের আড়ালে জঙ্গিরা তাদের নেটওয়ার্ক বিস্তার করছে, যা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

গত বুধবার পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পেছনে জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতার আলামত পাওয়া গেছে, যারা চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করছে। এই ঘটনা জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

গত ১ জুন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের বিএনপি নেতা মহব্বত হোসেন ও ইউনুছ আলী নামে দুই ভাই বিএনপির স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন। পুলিশের তদন্তে জানা গেছে, এই হত্যাকাণ্ডে জঙ্গি গোষ্ঠীগুলো রাজনৈতিক সংঘাতকে কাজে লাগিয়ে এলাকায় তাদের নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে, যার পেছনে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থনের অভিযোগ উঠেছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারাদেশে ১ হাজার ৯৩০ জন খুন হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ২৯৪, ফেব্রুয়ারিতে ৩০০, মার্চে ৩১৬, এপ্রিলে ৩৩৬, মে মাসে ৩৪১ এবং জুনে সর্বোচ্চ ৩৪৩ জন খুন হয়েছেন।

পরিসংখ্যানে দেখা যায়, প্রতি মাসেই খুনের সংখ্যা বাড়ছে, এবং ঢাকা মেট্রোপলিটন, ঢাকা রেঞ্জ ও চট্টগ্রাম রেঞ্জে এই ঘটনা সবচেয়ে বেশি। জঙ্গি গোষ্ঠীগুলো সরকারের পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে এই সহিংসতাকে উসকে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

গত ১১ জুলাই খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে নিজ বাসার সামনে গুলি করে ও পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।’ তবে জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতা ও সরকারের পৃষ্ঠপোষকতার অভিযোগ উঠলে তিনি এ বিষয়ে স্পষ্ট উত্তর এড়িয়ে যান।

গত মাসে মুরাদনগরে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে। অপরাধীদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছেন না, যা জনমনে উদ্বেগ ও ক্ষোভ আরও বাড়িয়ে দিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মানবাধিকার কর্মী ও পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘জঙ্গি গোষ্ঠীগুলো সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক অস্থিরতা ও দুর্বৃত্তায়নের সুযোগ নিয়ে অপরাধ বাড়াচ্ছে। সরকারকে দলমত নির্বিশেষে জঙ্গি ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।’

জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে ডাকাতির ঘটনা ঘটেছে ৩৬৬টি। সবচেয়ে বেশি ৭৪টি ডাকাতি হয়েছে ফেব্রুয়ারিতে। এছাড়া ৬ মাসে ১১ হাজার ৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে সবচেয়ে বেশি এপ্রিলে।

গত ৩ জুলাই কড়ইবাড়ী গ্রামে মা, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের তিনজনকে ‘মব’ তৈরি করে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা, ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ, বালু ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, এবং খালাকে হত্যার মতো ভয়াবহ ঘটনাগুলোতে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রাজনৈতিক হত্যাকাণ্ডের ভয়াবহতাও বেড়েছে। গত এক বছরে অন্তত ২৬ জন আওয়ামী লীগ নেতাকর্মী পুলিশের হেফাজতে নিহত হয়েছেন বলে দাবি পরিবারের। মব তৈরি করে শত শত নেতা-কর্মী হত্যার অভিযোগও উঠেছে। রাজশাহীতে শিশু সন্তানের জন্য ওষুধ কিনতে গিয়ে হামলায় মারা যান আব্দুল্লাহ আল মাসুদ। মাগুরায় একজনকে জীবন্ত কবর দেয়া হয় এক আওয়ামী লীগ কর্মীকে। ছাত্রলীগ নেতা শাকিলের পা কেটে নেয়া হয়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করে শিবির ও বর্তমান এনসিপি নেতারা।

বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারকে দলমত নির্বিশেষে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সমাজে পারস্পরিক সহনশীলতা গড়ে তুলতে হবে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা ও প্রতিরোধের বিকল্প নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবী দেশের বিশিষ্ট নাগরিকদের

1

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

2

দুদকের অনুসন্ধানে ১০০ কোটির প্রকল্প ও ফয়েজ আহমেদ তৈয়্যব

3

ড. ইউনূস সম্পর্কে বিখ্যাত লেখক আহমদ ছফার সতর্কবার্তা

4

আইন–শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ: আগুন–ভাঙচুর, গণহিংসা ও ধর্মীয় স

5

দীর্ঘ ১৮ মাস পর ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ কার্

6

মবের পর এবার হত্যাকাণ্ডকে বৈধতা দিল ইউনূসের প্রেস উইং

7

দেশজুড়ে বাড়ছে হত্যা-ধর্ষণ, আতঙ্কিত মানুষ

8

নির্বাচন পর্যবেক্ষক ইস্যু: ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের, দিল্ল

9

মুক্তিযুদ্ধের আলোচনায় হামলা ও লতিফ সিদ্দিকী গ্রেপ্তার; গণতন্

10

‘ছয় মাসের বেশি টিকবে না—এসব শুনতে শুনতে ১০ বছর কাটিয়ে দিলাম’

11

ভোট বর্জনের ঘোষণা আওয়ামী যুবলীগের, মাঠে নামার ডাক মাইনুল হোস

12

কাজী নজরুল ইসলাম-এর নাম মুছে ফেলা হচ্ছে

13

মবকে বৈধতা দিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

14

সেনা হেফাজতে বন্দি শিরীন শারমিনকে ‘বাসা থেকে গ্রেপ্তার’ দেখা

15

বিএনপি-জামায়াত-এনসিপির চাঁদাবাজিতে অতিষ্ট দেশ, নিশ্চুপ প্রশা

16

আইসিটির দুই প্রসিকিউটরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

17

কারা ও পুলিশ হেফাজতে ২৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা

18

মব উস্কে দেশ ধ্বংসের নীলনকশা করেছে ইউনূস গং

19

মব উস্কে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চেষ্টায় ইউনূস গং

20