Insight Desk
প্রকাশ : Oct 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি: নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসী ঝুঁকিতে সতর্ক বেবিচক

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকার ড. ইউনূসের নেতৃত্বে ক্ষমতা গ্রহণের পর দেশজুড়ে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা, মব সহিংসতা ও অস্থির পরিস্থিতির মধ্যে দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সম্প্রতি যুক্তরাজ্যের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিনসহ একাধিক আন্তর্জাতিক বিমানবন্দরে সাইবার হামলার ঘটনার পর বাংলাদেশেও এ ধরনের হুমকির আশঙ্কা দেখা দিয়েছে।

বেবিচকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বব্যাপী সাইবার হামলার পাশাপাশি দেশে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার কারণে গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে বিমানবন্দরগুলো এখন ঝুঁকির মধ্যে রয়েছে। এ প্রেক্ষিতে বেবিচক সব বিমানবন্দরের প্রধান ও সংশ্লিষ্ট সংস্থাকে ১০ দফা বিশেষ নির্দেশনা পাঠিয়েছে।

বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরে জারি করা নির্দেশনায় সাইবার নিরাপত্তা জোরদার, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ই-মেইল বা লিংকে ক্লিক না করা, নিয়মিত সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস হালনাগাদ রাখার পাশাপাশি মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো সাইবার হুমকি বা নিরাপত্তা ঝুঁকি দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট (CAAB-CERT) টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে জানাতে বলা হয়েছে।

বেবিচক সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, সম্প্রতি বেবিচকের ওয়েবসাইটেও সাইবার হামলার একটি ঘটনা ঘটেছিল। এ কারণে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা সংস্থাটির ঝুঁকি মূল্যায়নের সুপারিশ করে এবং একটি পেশাদার প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টি এখন বিবেচনাধীন রয়েছে।

বেবিচকের এক কর্মকর্তা বলেন, “বিশ্বজুড়ে বিমানবন্দরগুলো এখন সাইবার ও শারীরিক হামলার বড় ঝুঁকিতে। দেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে আমরা আগেভাগেই প্রস্তুতি নিচ্ছি, যাতে কোনো ধরনের হামলা বা বিঘ্ন ঘটলেও বিমান পরিবহন কার্যক্রম ক্ষতিগ্রস্ত না হয়।”

বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা, আইনশৃঙ্খলার অবনতি ও জঙ্গি তৎপরতা বৃদ্ধির আশঙ্কার কারণে বিমানবন্দরসহ কৌশলগত স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা সময়োপযোগী উদ্যোগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিডিয়াকে হুমকি গণতন্ত্রের পরিপন্থি

1

মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন বিভুরঞ্জনকে নাজেহাল হতে হয়েছে

2

বাংলাদেশে মবের নেতৃত্ব দিচ্ছে কারা? এর পেছনে কাজ করছে কোন শক

3

ইউনূসের ফাঁদে পা দিল বিএনপি

4

ইউনুস সরকারের ব্যর্থতায় ব্যবসা-বাণিজ্যে নেমেছে অনিশ্চয়তার ঘন

5

এমপি ছাড়াই ‘এমপি প্রকল্পে’ ব্যয় বাড়ছে ৩৯% অন্তর্বর্তী সরকারে

6

এবার বাংলাদেশি সাংবাদিকদেরও T20 বিশ্বকাপ থেকে বাদ দিল ICC

7

নোয়াখালীতে ভোটকেন্দ্র স্কুলে আগুন, শ্রেণিকক্ষ পুড়ে ছাই

8

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে ইউনূসপন্থীদের, নি

9

জঙ্গির আস্ফালন: প্রতিদিন ১১ খুনের ভয়াবহ তাণ্ডব

10

সরকারের ছত্রছায়ায় জামায়াত-এনসিপি, নির্বাচন নিয়ে ঘুমপাড়ানি গল

11

মানবতার নামে শহীদুল আলমের সমুদ্রযাত্রা ও নেপথ্যের বিতর্ক

12

সংস্কৃতি মন্ত্রণালয়-এ ফারুকীর ১১০ কোটির প্রকল্পে অনিয়ম

13

উপদেষ্টা আসিফের মদদে কুমিল্লায় হিন্দু নারী গণধর্ষণের শিকার!

14

চাঁদাবাজি আমি করতে দিছি’ বিএনপি নেতার স্বীকারোক্তিতে ক্ষোভে

15

আমদানি হিসাবে ২০ বিলিয়ন ডলারের গরমিল, প্রশ্ন উঠেছে বিপুল অর্

16

ভারতসহ ৮ দেশ নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে না

17

শেখ হাসিনার উন্নয়ন এখনো চোখে পড়ে, ধ্বংসচেষ্টা পরিকল্পনা কর

18

ইউনূস সরকারের শাসনে নারী নির্যাতনের ভয়াবহ চিত্র: গাইবান্ধায়

19

রংপুরে পিস্তলসহ এনসিপি নেতা তুষার আটক

20