Insight Desk
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের ফুলপুরে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আত্নার মাগফিরাত ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সদরের একটি স্থানে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলের সার্বিক দায়িত্ব ও নেতৃত্ব দেন উপজেলা যুবলীগ নেতা সোহানুর রহমান সোহাগ। তার নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আয়োজনটি সফল করেন।

আয়োজকরা জানান, বঙ্গবন্ধুর চিরন্তন অবদান স্মরণ রাখা এবং দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় যুবলীগের পক্ষ থেকে এ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতারের আগে বিশেষ মোনাজাতে দেশ, জাতি এবং ভবিষ্যৎ উন্নয়ন অগ্রযাত্রার জন্য প্রার্থনা করা হয়।

সোহানুর রহমান সোহাগ বলেন, “বঙ্গবন্ধুর আদর্শ আমাদের প্রেরণার উৎস। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে যুবলীগ সবসময় ঐক্যবদ্ধ। এই দোয়া ও ইফতার মাহফিল আমাদের সংগঠনের ঐক্য ও প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে।”

অনুষ্ঠানকে সফল করতে এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন দক্ষিণ কোরিয়া প্রবাসী আওয়ামী লীগ নেতা তফাজ্জল হোসেন রনো।

ইফতারের পর প্রায় পাঁচশতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়, যা পুরো অনুষ্ঠানে একটি মানবিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তবে কি করিডোর নিয়ে বিএনপির সমর্থন আদায় করলেন ইউনূস?

1

শেখ হাসিনার উন্নয়ন এখনো চোখে পড়ে, ধ্বংসচেষ্টা পরিকল্পনা কর

2

নতুন সরকার 'সামন্তবাদী চর্চা’ নিয়ে সমালোচনা

3

অস্ট্রেলিয়ার ২০ লাখ ডলারের ব্যালট প্রকল্পে বাংলাদেশে অন্তর্

4

সিলেট জেলে বন্দিদের নির্যাতন ও প্রশাসনিক অমানবিকতা, নেতৃত্ব

5

শিবির নেতাদের সরাসরি পুলিশে নিয়োগের মিশনে ইউনূস ব্রিগেড

6

তারেক-ইউনূস বৈঠকের পর বিএনপিতে বেড়েছে মব সন্ত্রাস

7

ইউনূসের থাবায় ধ্বংসের পথে বাংলাদেশ

8

অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে কানাডা প্রবাসী

9

গণভোটের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন

10

ওয়াশিংটনে ‘কংগ্রেশনাল ব্রিফিং’: বাংলাদেশের ভোট ‘প্রশ্নবিদ্ধ

11

মার্কিন সেনাদের উপস্থিতির পর মাজারে বেড়েছে হামলা

12

আমেরিকার খায়েশ মেটাতে বলির পাঁঠা বানানো হচ্ছে বাংলাদেশি সেনা

13

সাঙ্গপাঙ্গদের ভুলে শুধু নিজের আখেরটাই গোছালেন ইউনূস

14

গোপালগঞ্জকে অশান্ত করতে এনসিসি ও ইউনূস গংয়ের পরিকল্পিত হত্যা

15

অন্তর্বর্তী সরকারের এক বছর: প্রত্যাশার সঙ্গে বাস্তবতার আকাশ

16

ইউনূসের ফাঁদে পা দিল বিএনপি

17

দেশ ধ্বংস করতে জামায়াত-শিবিরের ছাত্র-জনতার ব্যানার

18

আহত শিক্ষার্থীদের নামে এনসিপির জন্য ফান্ড তুলতে গিয়ে ধরা খেল

19

চাঁদাবাজদের গডফাদার নাহিদের রয়েছে জঙ্গি কানেকশন

20