Insight Desk
প্রকাশ : Jul 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লার মুরাদনগরে মব লিঞ্চিং: একই পরিবারের তিনজন নিহত, বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গুরা বাজার এলাকায় মাদক চোরাকারবারের অভিযোগ তুলে এক ভয়াবহ মব লিঞ্চিংয়ের ঘটনায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন—রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কড়ইবাড়ি গ্রামে।

ঘটনাস্থলে উপস্থিত বাঙ্গুরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ জানান, স্থানীয় কিছু লোক এই পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তোলে। এরপর উত্তেজিত জনতা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে এই নির্মম হত্যাকাণ্ড ঘটায়।

এই ঘটনাটি বাংলাদেশের ক্রমবর্ধমান মব লিঞ্চিং বা গণপিটুনির প্রবণতার একটি নতুন ও ভয়াবহ উদাহরণ হয়ে উঠেছে। মানবাধিকার সংগঠন ‘মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন’-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মোট ১৪১টি মব হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫২ জন, আহত হয়েছেন অন্তত ২৮৯ জন।

সর্বাধিক মব হামলার ঘটনা ঘটেছে মার্চ মাসে, যেখানে ৩৯টি হামলায় নিহত হন ১৩ জন এবং আহত হন ৯৬ জন।

এই ভয়াবহ চিত্র দেশের বিচারব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বক্তব্যও এই সহিংসতার উৎসাহদাতা হিসেবে দেখা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, “আপনারা যেটাকে মব বলছেন, আমি সেগুলোকে মব বলছি না, এটা প্রেসার। যারা ১৫ বছর ধরে নিপীড়িত হয়েছেন, তারা ক্ষোভ প্রকাশ করছেন।”

এই ধরনের বক্তব্য অনেকের কাছে মব ন্যায়বিচার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা হিসেবেও মনে হচ্ছে, যা দেশে আইনের শাসনের প্রতি সাধারণ মানুষের আস্থাকে আরও দুর্বল করে তুলছে।

বর্তমানে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও মব সন্ত্রাসের যে চিত্র উঠে আসছে, তা একটি ব্যর্থ রাষ্ট্রের লক্ষণ বলে অনেকেই মনে করছেন। নিরীহ মানুষ বারবার মবের হাতে প্রাণ হারাচ্ছে, অথচ অধিকাংশ ক্ষেত্রেই বিচার হচ্ছে না বা অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্র যদি আইনের শাসন নিশ্চিত না করতে পারে, তবে এ ধরনের সহিংসতা আরও ছড়িয়ে পড়বে এবং নিরপরাধ মানুষের জীবন আরও বেশি ঝুঁকির মধ্যে পড়বে। এই ধরনের ঘটনা থেকে পরিত্রাণ পেতে হলে রাষ্ট্রকে কার্যকর বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা ছড়িয়ে পড়ছে, তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মব সন্ত্রাসে কমেছে বিদেশি বিনিয়োগ, অর্থনীতিকে পঙ্গু করার ষড়য

1

যোগ্যতায় রিটেন পাস করতে হবে, ভাইভায় ইনশাআল্লাহ সাহায্য করবো’

2

একের পর এক শিশু হত্যা-ধর্ষণ, এবার মুখ খুললেন প্রগতিশীল শিক্ষ

3

সুতো নিয়ে মহাসঙ্কটে বাংলাদেশ: বন্ধের মুখে শতাধিক স্পিনিং মি

4

ছাত্রলীগের তীব্র হুঁশিয়ারি: “প্রতিটি জুলুমের কড়ায়-গণ্ডায় হিস

5

বাংলাদেশের মানবাধিকার সংকট: কণ্ঠরোধ, স্বাধীনতা হরণ, সর্বত্র

6

ইউনূসের জঙ্গি সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাল শিক্ষার্থীরা

7

শ্রমবাজারে নতুন সিন্ডিকেট; নিয়ন্ত্রণে ইউনূসের ঘনিষ্ঠ সহচর ল

8

শাপলা চত্বর থেকে রিসোর্ট কাণ্ড: কেন বারবার আলোচনায় মামুনুল হ

9

যুক্তরাষ্ট্র চুক্তিতে রাজস্ব ঝুঁকি: বছরে ১,৩২৭ কোটি টাকা শুল

10

জাতিসংঘ মিশন থেকে ১৮০ পুলিশ সদস্য প্রত্যাহার: ইউনুস সরকারের

11

জামায়াত-শিবিরের নতুন কৌশল, ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশি হয়রানি

12

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

13

পরিচয় সংকটে ভোগা এমপি (!) মুনতাকিমের জন্মরহস্য : ফ্রিজের ডিম

14

তারাকান্দা থানায় মামলা বাণিজ্যের মহোৎসব, স্থানীয় আওয়ামী লীগ

15

দুর্ঘটনা’র আড়ালে সাজানো নকশা, গণতন্ত্র কি এখন জিম্মি?

16

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করল ভারত, কার্যকর হলো

17

মিডিয়াকে হুমকি গণতন্ত্রের পরিপন্থি

18

আমেরিকার গণমাধ্যমে মার্কিন ষড়যন্ত্রের খবর ফাঁস করলেন ইউনূস

19

আহত শিক্ষার্থীদের নামে এনসিপির জন্য ফান্ড তুলতে গিয়ে ধরা খেল

20