Insight Desk
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলে আটক স্বাস্থ্যের ঠিকাদারের সঙ্গে নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য প্রশাসনে প্রভাব বিস্তারের অভিযোগে প্রশ্নের মুখে ডাঃ আবু আল হাজ্জাজ
নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবু আল হাজ্জাজকে ঘিরে গুরুতর অভিযোগ সামনে এসেছে। অভিযোগ রয়েছে, স্বাস্থ্য সচিবকে প্রভাবিত বা ‘ম্যানেজ’ করার উদ্দেশ্যে তিনি জেলে আটক থাকা স্বাস্থ্যের বিতর্কিত ঠিকাদার মিঠুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

কে এই ঠিকাদার মিঠু

স্বাস্থ্য বিভাগ–সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, ঠিকাদার মিঠু দীর্ঘদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রকল্পে তার প্রভাব এবং বিতর্কিত ভূমিকা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। বর্তমানে তিনি কারাগারে আটক থাকলেও প্রশাসনিক যোগাযোগ ও প্রভাব খাটানোর চেষ্টা অব্যাহত রয়েছে—এমন অভিযোগও রয়েছে।
অভিযোগের কেন্দ্রে ডাঃ হাজ্জাজ

সূত্রমতে, ডাঃ আবু আল হাজ্জাজ ব্যক্তিগতভাবে ঠিকাদার মিঠুর ঘনিষ্ঠ। অভিযোগ উঠেছে, সেই ঘনিষ্ঠতার সূত্র ধরেই তিনি কারাগারে গিয়ে মিঠুর সঙ্গে সাক্ষাৎ করেন। অনুসন্ধানী সূত্রগুলো বলছে, এই সাক্ষাতের উদ্দেশ্য ছিল স্বাস্থ্য সচিব সাঈদুর রহমানের উপর প্রভাব বিস্তার এবং নিজের প্রশাসনিক অবস্থান সুরক্ষিত রাখা।

বিশেষজ্ঞদের মতে, কোনো সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক পদে থাকা কর্মকর্তার
জেলে আটক বিতর্কিত ঠিকাদারের সঙ্গে সাক্ষাৎ এবং তা যদি প্রশাসনিক প্রভাব বিস্তারের সন্দেহের জন্ম দেয় বে সেটি স্পষ্টভাবে স্বার্থের সংঘাত (Conflict of Interest) এবং আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়তে পারে।

এই বিষয়ে ডাঃ আবু আল হাজ্জাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে স্বাস্থ্য বিভাগ বা জেলা প্রশাসনের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

তাদের দাবি— সাক্ষাতের সত্যতা সাক্ষাতের উদ্দেশ্য এবং এর পেছনে কোনো প্রশাসনিক চাপ বা সুবিধা লেনদেন ছিল কি না এসব বিষয়ে অবিলম্বে তদন্ত হওয়া জরুরি। স্বাস্থ্যসেবার মতো স্পর্শকাতর খাতে ব্যক্তিগত ঘনিষ্ঠতা, প্রভাব বিস্তার ও বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ সব মিলিয়ে বিষয়টি আর গুজব নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্বংস করতে কেন শিশুদের হাতে দেশকে ছাড়লেন সেনাপ্রধান

1

এসেনশিয়াল ড্রাগসে এমডি পদ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

2

নিষেধাজ্ঞা, মামলা-গ্রেপ্তারের মধ্যেও ফের রাজপথে ছাত্রলীগের ব

3

আমেরিকার পরিকল্পনায় ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত, বাস্তবায়নে ইস

4

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করল ভারত, কার্যকর হলো

5

শরীয়তপুরে অস্ত্র–গুলিসহ সাবেক ছাত্রদল নেত্রী ইলোরা গ্রেপ্তার

6

দেড় ঘণ্টায় ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু, তাঁদের একজন আওয়ামী

7

হাতপাখাই ভরসা যেখানে, বিএনপির "সবার আগে বাংলাদেশ" সেখানে কতো

8

মামলা ছাড়া গ্রেফতার নতুন সরকারের প্রথম দিকেই বিতর্কে আইনশৃঙ্

9

রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবী দেশের বিশিষ্ট নাগরিকদের

10

আইজিপি বাহারুল ও এসবি চিফ গোলাম রসূলের বিরুদ্ধে মামলার আবেদন

11

অসুস্থতা ও ‘মিথ্যা’ মামলা: ১ বছরের বেশি কারাগারে শামসুন্নাহা

12

আমেরিকার গণমাধ্যমে মার্কিন ষড়যন্ত্রের খবর ফাঁস করলেন ইউনূস

13

ঢাকা ওয়েস্টিনে মার্কিন সেনা কর্মকর্তার রহস্যজন মৃত্যু, গোপন

14

আদালত পাড়া এখন মবের মুল্লুক

15

সংকটে এনসিপি, মার্কিন গুরুর দীক্ষা নিতে কক্সবাজারে এনসিপির ন

16

কয়েকটি আসনে ভোটারের চেয়ে ভোট বেশি

17

এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যা: জামায়াত-শিবির জড়িত থাকায় এক বছরেও

18

দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ: গ্রাহক আস্থ

19

৪৫ হাজার কোটি বকেয়া, লোডশেডিংয়ে জিম্মি বাংলাদেশ

20