Insight Desk
প্রকাশ : Aug 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইউনূসের এক বছরে দেশ অন্ধকারে, অর্থনীতি ধ্বংস

নিজস্ব প্রতিবেদক 

ছাত্র-জনতা ও পুলিশ গণহত্যা দিবসের প্রথম বার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরের শাসনকালের তীব্র সমালোচনা করেছেন। তিনি ২০২৪ সালের আগস্টের ঘটনাকে "বিদেশি মদদপুষ্ট জঙ্গিদের সহিংস ক্ষমতা দখল" হিসেবে অভিহিত করে বলেন, এর ফলে দেশ ১৯৭১-পূর্ববর্তী অন্ধকার যুগে ফিরে গেছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেন, কোটাবিরোধী আন্দোলনের নামে শুরু হওয়া ঘটনা একটি পরিকল্পিত চক্রান্ত ছিল। 

তিনি বলেন, "কোটা বাতিলের পরেও আন্দোলনকে রাজনৈতিক রূপ দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়। জামায়াত-শিবিরের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, জেল ভেঙ্গে জঙ্গি ছিনতাই এবং পুলিশ হত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হয়েছে।"

বর্তমান সরকারের শাসনকালকে "কাঙ্ক্ষিত পরিবর্তনের নামে প্রহসন" আখ্যায়িত করে জয় বলেন, "ড. মুহম্মদ ইউনুস নিজের ও তার প্রতিষ্ঠানের কর মওকুফ করেছেন এবং ব্যক্তিগত প্রতিষ্ঠানের নামে বিভিন্ন লাইসেন্স নিয়েছেন।" 

তিনি আরও অভিযোগ করেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ক্ষমতায় আসা ছাত্র সমন্বয়কদের অনেকেই এখন কোটিপতি।

বিবৃতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে তিনি বলেন, "সারাদেশে অপমৃত্যুর মিছিল চলছে। মবের আতঙ্কে মানুষ নিরাপত্তাহীন। চাঁদা না দিলে বা ভিন্নমত পোষণ করলে 'ফ্যাসিবাদের দোসর' তকমা দিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে।" 

তিনি উল্লেখ করেন, প্রথম ৭ মাসে ১১৯ জন মানুষ তথাকথিত 'বৈষম্যবিরোধী মবের' হাতে প্রাণ হারিয়েছেন। এছাড়াও, গোপালগঞ্জে সমাবেশের নামে হত্যাকাণ্ড ও লাশ গুমের অভিযোগও তুলেছেন তিনি।

অর্থনীতির ভঙ্গুর অবস্থা নিয়ে সজীব ওয়াজেদ বলেন, "শেয়ারবাজার থেকে ৯০ হাজার কোটি টাকা লোপাট হয়েছে, বৈদেশিক বিনিয়োগ গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। ১৫০টির বেশি শিল্প কারখানা বন্ধ হওয়ায় লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে।" 

তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি করে দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলা হয়েছে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নিপীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, "আমাদের ৪ লক্ষাধিক নেতাকর্মী মিথ্যা মামলায় জেলে। সংসদের অর্ধেকের বেশি সদস্য কারাবন্দী। তবুও আমাদের নেতাকর্মীরা রাজপথে ও অনলাইনে দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার।"

তিনি দৃঢ় প্রত্যয়ে বলেন, "এই শক্তিই আওয়ামী লীগের মূল শক্তি। এই শক্তি নতুন ভোর নিয়ে আসবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার পুনর্জাগরণ ঘটাবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশ্বাস বনাম বাস্তবতা: রাষ্ট্রদূতকে কী বার্তা দিল সরকার

1

ইউনূসের সফরসঙ্গীতে মানবতা বিরোধী অপরাধীর সন্তান, প্রশ্নের মু

2

শেখ হাসিনার নামে মিথ্যাচার করতে গিয়ে নিজেই ধরা খেলেন সামান্ত

3

আর কত প্রাণ ঝরবে? কাউসার হত্যায় প্রশ্নের মুখে অপশক্তি

4

রাষ্ট্রপতির বক্তব্য ঘিরে বিতর্ক: দুর্নীতির সূচক ও ইতিহাসের প

5

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি: নিরাপত্তাহীনতা ও

6

ইউনূসের হাজার কোটি টাকা কর ফাঁকির খবর গায়েব

7

সাবেক শিবির নেতাকে গ্রেপ্তারের জেরে ডিবি কর্মকর্তার ওপর নৃশং

8

বেপোরোয়া জুলাই যোদ্ধারা, মবের নামে ফের কণ্ঠরোধ

9

“আস্তে আস্তে না মাইরা, একবারেই মাইরা ফালাও!”

10

রাজনীতির উত্তাপের মাঝেও বিদ্যুতে ভারতের ওপর নির্ভরশীল বাংলাদ

11

আইসিটির দুই প্রসিকিউটরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

12

এক সপ্তাহে ভোলায় ৩৭টি গরু চুরি, ছাত্রদল ও যুবদল কর্মীদের সম্

13

দুর্ঘটনা’র আড়ালে সাজানো নকশা, গণতন্ত্র কি এখন জিম্মি?

14

ধর্ম ব্যবসা থেকে ভোট ব্যবসা, জামায়াতে ইসলামীর আদর্শিক পতনের

15

তারাকান্দা থানায় মামলা বাণিজ্যের মহোৎসব, স্থানীয় আওয়ামী লীগ

16

তিন বাহিনীকে নিয়ে জাতির সঙ্গে ইউনুসের প্রেস উইংয়ের মিথ্যাচ

17

পারিবারিক সিন্ডিকেট গড়ে ১৪০০ কোটি টাকা পাচার: নেপথ্যে আসিফ ন

18

নোয়াখালীতে তাজা কার্তুজসহ যুবদল নেতা গ্রেফতার

19

অসুস্থতা ও ‘মিথ্যা’ মামলা: ১ বছরের বেশি কারাগারে শামসুন্নাহা

20