Insight Desk
প্রকাশ : Jul 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

স্ট্যাটমেন্টে গোঁজামিল দিয়ে জাতিকে বোকা বানানোর চেষ্টায় মাহফুজের ভাই

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম ও তার ভাই, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহিকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ায় সাড়ে ৬ কোটি টাকার আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট বনি আমিন। 

সোমবার (২৮ জুলাই) এক ফেসবুক পোস্টে বনি আমিন দাবি করেন, মাহবুব আলমের অস্ট্রেলিয়ান ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেন নিয়ে অস্ট্রেলিয়ার আর্থিক গোয়েন্দা সংস্থা, অস্ট্রেলিয়ান ট্রানজেকশন রিপোর্টস অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার (AUSTRAC) তদন্ত শুরু করেছে। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় প্রকল্পে প্রভাব খাটিয়ে মাহফুজ আলম তার ভাইয়ের মাধ্যমে কমিশনভিত্তিক ‘লবিং ও ফাইলিং’য়ের মাধ্যমে অর্থ পাচার করছেন।

এমন অভিযোগের পাল্টা জবাবে সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মাহবুব আলম মাহি একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি অভিযোগকে "গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত" বলে আখ্যা দেন। তিনি লেখেন, “একটি ফেসবুক স্ট্যাটাস থেকে আমার বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার গুজব ছড়ানো হচ্ছে। আমার একাউন্টে গত ৬ মাসের বিবরণী এখানে দেয়া হল। একাউন্টটি এখনো সচল আছে। বনি আমিন ও কিছু মিডিয়ার প্রচারিত তথ্য মিথ্যা ছাড়া কিছু নয়।”

তিনি দাবি করেন, অস্ট্রেলিয়ায় মাস্টার্স পড়াকালীন সময়েই ব্যাংক অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। সেই অ্যাকাউন্টে কোনো ‘অবৈধ লেনদেন’ হয়নি। তিনি আরও বলেন, “আমার ভাই মাহফুজ আলম কখনো আমাকে বা আমাদের কাউকে কোনো তদবিরের সুযোগ দেয়নি। আমাদের পরিবার গত ৩০ বছর ধরে বৈধ ব্যবসার সঙ্গে জড়িত।”

মাহবুব আলমের স্ট্যাটাসের জবাবে ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট বনি আমিন নিজের পেজে লেখেন, “ব্যাংক একাউন্ট ছেপে মাহফুজের ভাই আমাদের অ্যাডমিনকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে বললো। বনি আমিন যে কী ‘মাল’, সেটাই জানে না, আফসোস!”

মাহবুব আলম যে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছেন, সেখানে জুলাই মাসের শুরুর কয়েকটি লেনদেন ছাড়া বাকিটা ‘নীরব’। অর্থাৎ অভিযোগের কেন্দ্রে থাকা সময়কাল আড়াল করা হয়েছে বলেই দাবি করেন বনি।

মাহবুব আলম তার স্ট্যাটাসে আরও বলেন, “আমি অস্ট্রেলিয়ায় আইনজীবীদের সঙ্গে আলোচনা করছি। প্রয়োজনে বনি আমিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”

 এই পুরো ঘটনা এখনও তদন্তাধীন। অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন, শুধু স্ট্যাটমেন্ট প্রকাশ করলেই স্বচ্ছতা প্রমাণ হয় না, বরং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির সুরাহা হওয়া উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্ত

1

কিশোরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: জামায়াত কর্মীর বিরুদ্

2

আন্তর্জাতিক মিডিয়া: শেখ হাসিনার বক্তব্য গুরুত্বপূর্ণ ও প্রভ

3

পোপ লিও চতুর্দশের উদ্বেগ: বাংলাদেশে খ্রিস্টান সংখ্যালঘুদের ও

4

আওয়ামী লীগবিহীন নির্বাচন দেশে সংকট ডেকে আনবে

5

চাইলাম কি আর পাইলাম কি—এই তো লাল স্বাধীনতা

6

বড় ঝুঁকির খেলায় ঢাকা: ভারতীয় সুতোতে শুল্ক বসানোর ভাবনা!

7

জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে ডা. রাফাত

8

জুলাই আন্দোলন: গুজব, ষড়যন্ত্র আর দেশ বিক্রির কালো গল্প ফাঁস

9

১২ ও ৪ বছর আগে প্রয়াত দুই আওয়ামী লীগ নেতাকেও মামলার আসামি কর

10

গণভোটের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন

11

দেশজুড়ে সিরিজ বোমা হামলা: জামায়াত-শিবিরের প্রত্যক্ষ রাজনীতিত

12

ছাত্রশিবিরের ‘গুপ্ত’ কৌশল; ভিন্ন নামে ক্যাম্পাস নির্বাচন

13

মাইলস্টোন ট্র্যাজেডি: লাশ গুমের পরিকল্পনা যমুনায়, মূল হোতা আ

14

জয়পুরহাটে ভোটকেন্দ্রের সামনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর

15

৭ মার্চের ভাষণ কি আজ অপরাধ?

16

যুক্তরাষ্ট্র চুক্তিতে রাজস্ব ঝুঁকি: বছরে ১,৩২৭ কোটি টাকা শুল

17

জামায়াত নেতাকে নিয়ে সটকে পড়লেন স্বার্থপর ইউনূস, বিপাকে এনসিপ

18

গণতন্ত্রের নামে আত্মঘাতী সিদ্ধান্ত? তালেবান অভিজ্ঞতা সামনে র

19

পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশকে হাইজ্যাক করেছে জঙ্গিরা?

20