Insight Desk
প্রকাশ : Jun 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

অভ্যন্তরীণ ফ্যাসিবাদ, দুর্নীতির অভিযোগে এনসিপি ও বৈছাআ থেকে পদত্যাগের হিরিক

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে সরানোর পেছনে অন্যতম ভূমিকা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ)। এই সংগঠন থেকেই পরবর্তীতে তৈরি হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরইমধ্যে এই দুটো সংগঠনকে স্বৈরাচার ও ফ্যাসিস্ট তকমা দিয়ে পদত্যাগ করেছেন অনেক নেতা-কর্মী। 

শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্ম থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, 'প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে যাওয়ার পরেই টের পাই সংস্কার, জুলাই, শহীদ, আহত এসব মুখের বুলিমাত্র। শুধু আমি না, অনেক ছাত্ররাই পরিবর্তনের স্বপ্ন নিয়ে প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছিল। সবার সাথে শুধু ছলনা হয়েছে।'

তিনি আরও বলেন, যে মানুষগুলার সঙ্গে আমি পাশে দাঁড়ায়ে মিটিং করছি, মিছিল করছি তারাই পরিকল্পতিভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে Smear campaign চালায়। মানুষ বাইরে যত ভালো সাজার চেষ্টা করুক ভিতর থেকে কতটা ছোটলোক হতে পারে আমি হাড়ে হাড়ে টের পাই ঐ সময়গুলাতে। এই সো কল্ড সহযোদ্ধারা মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে, প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলতে এক মুহূর্তও লাগে না। আমি মার্চ-এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি পোকার মতো ভিতর থেকে প্ল্যাটফর্মকে সুবিধাবাদীরা খেয়ে ফেলেছে।

এর আগে চলতি মাসে সহকর্মীকে মারধর করায় রাজশাহীতে এনসিপির নেতা নাহিদুল ইসলামকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরে জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম দলের কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগ করেন। এছাড়া চলতি জুনে রাজশাহীর বাগমারা উপজেলায় এনসিপির সমন্বয় কমিটি থেকে ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে চার সদস্য পদত্যাগ করেছেন।

গত ২৫ জুন রংপুর পীরগঞ্জে সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পীরগঞ্জ উপজেলা সমন্বয়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন ৩ নেতা। ওইদিন পীরগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তৌফিক হোসেন, মোক্তাদি কেমি ও জাহাঙ্গীর আলম জাকির।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তৌফিক হাসান। তিনি বলেন, ‘গভীর ভাবনা ও পর্যবেক্ষণের পর আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই কমিটির গঠন প্রক্রিয়া আমাদের ব্যক্তিগত মূল্যবোধ, নৈতিকতা এবং ন্যায়বোধের সঙ্গে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক।

চলতি বছরের মার্চে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে তিন নেতা পদত্যাগ করেন। তারা হলেন- যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) হানিফ খান সজিব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের।

গত মাসে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্যঘোষিত সমন্বয় কমিটি থেকে মাত্র দুই দিনের মাথায় দুই নেতা পদত্যাগ করেছেন।  পদত্যাগকারীরা হলেন—ভাঙ্গা উপজেলা এনসিপির ১৭ সদস্যবিশিষ্ট কমিটির সদস্য রিফাত আতিক এবং সাজ্জাদ খান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্ম থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার (২৭ জুন) রাতে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তিনি তার এ সিদ্ধান্তের কথা জানান। সঙ্গে তিনি সংগঠনটির বিরুদ্ধে নানা অনিয়ম, অনৈতিকতা ও বিশৃঙ্খলার অভিযোগ তোলেন।

চলতি মাসের শুরুতে সংগঠনের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মব সৃষ্টির অভিযোগ তুলে বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকসহ তিনজন পদত্যাগ করেছেন। রবিবার (১ জুন) রাতে বরিশাল রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন এই তিনজন।

গত মে মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি থেকে এক নেতা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের ঘোষণা দেওয়া ওই নেতার নাম আবদুল হাফিজ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের রশিদার ঘোণা এলাকায়।

গত মে মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর কমিটির শীর্ষ ১৬ নেতা পদত্যাগ করেছেন।  সংগঠনটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে তারা দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ তুলে এই পদত্যাগের ঘোষণা দেন।

শেখ হাসিনা সরকারের পতনের পরই গত আগস্টে সমন্বয়হীনতার অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ও চারজন সহসমন্বয়ক পদত্যাগ করেছেন। অক্টোবরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে সরকারি দলের মত আচরণ ও গণঅভ্যুত্থানের স্পিরিট বিরুদ্ধ কাজে যুক্ত থাকার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৩ জন সমন্বয়ক ও ৪ জন সহ-সমন্বয়ক পদত্যাগ করেন। 

গত জানুয়ারিতে ছাত্র-জনতার জুলাই বিপ্লবের প্রথম সারিতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বাদ দিয়ে আন্দোলনে যাদের কোনো ভূমিকা ছিলনা তাদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করার অভিযোগ উঠছে। এ অভিযো তুলে ওই কমিটি থেকে ৯জন শিক্ষার্থী পদত্যাগ করেন। ফেব্রুয়ারিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ১৬০ জন সদস্য।

বিশ্লেষকেরা বলছেন, এই গণপদত্যাগ কেবল অভ্যন্তরীণ অনিয়মের ফল নয়, বরং এটি স্পষ্ট ইঙ্গিত যে সংগঠন দুটোর মধ্যে স্বচ্ছতা ও আদর্শচ্যুতির সংকট রয়েছে। আন্দোলনের নামে ভণ্ডামি ও ক্ষমতালিপ্সু রাজনীতির কারণে শিক্ষিত তরুণরাও হতাশ হয়ে পড়ছেন। এক সময় যারা পরিবর্তনের আশায় এগিয়ে এসেছিল, তারা এখন নিজেই পরিবর্তন চায়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গোপালগঞ্জে সেনাবাহিনীর নৃশংসতা, আন্তর

1

ইসকনকে জড়িয়ে মিথ্যা অপহরণের নাটক সাজালেন খতিব মোহেববুল্লাহ

2

মার্কিন সেনাদের উপস্থিতির পর মাজারে বেড়েছে হামলা

3

কিশোরগঞ্জে বিএনপির অন্তর্কোন্দল: ধানের শীষে প্রার্থীর মিছিলে

4

মব ভায়োলেন্সে প্যারালাইজড দেশের গণমাধ্যম

5

ময়মনসিংহের ফুলপুরে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার

6

বাংলাদেশের ওপর জঙ্গিবাদের তকমা, গণহারে হচ্ছে ভিসা প্রত্যাখান

7

২০০৯ থেকে ২০২৪: ১৫ বছরের উন্নয়নযাত্রায় যেভাবে বদলে গিয়েছিল ব

8

নারী নেতৃত্ব অযোগ্য দাবি জামায়াত আমিরের, আল জাজিরায় শফিকুর র

9

হাতিয়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ১২ বছরের শিশুকে ধর্ষণের অ

10

বিএনপির মোতাহার-শাকিল গ্রুপের উত্তেজনায় তারাকান্দায় ১৪৪ ধারা

11

বদলির আদেশ বাতিল ও এনবিআর চেয়ারম্যানকে অপসারণে লাগাতার কর্মস

12

৭ মার্চের ভাষণ: জিয়াউর রহমানের লেখায় ‘গ্রিন সিগন্যাল’

13

ইউনুস সরকারের ঘৃণ্য ষড়যন্ত্র: শিক্ষক আন্দোলন ঠেকাতে চট্টগ্র

14

ভোলায় ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়া পাওয়া গেল—ভোটারের অভি

15

বিএনপি সরকারের ‘হরিলুট’: কাজ না করেই টিআর-কাবিখার ৩১৮ প্রকল্

16

খামেনি নিহত: ইরানে নেতৃত্বে আলী লারিজানি

17

জামাতি স্টাইলে এবার জাপার কার্যালয়ে আগুন দিল গণঅধিকার পরিষদ

18

দেশে গৃহযুদ্ধ বাধানোর পাঁয়তারায় ইউনূস গং

19

মার্কিন চুক্তি নিয়ে নতুন বিতর্ক: এলপিজি আমদানিতে বছরে ১৮ হাজ

20