Insight Desk
প্রকাশ : Jun 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রমবাজারে নতুন সিন্ডিকেট; নিয়ন্ত্রণে ইউনূসের ঘনিষ্ঠ সহচর লামিয়া মোর্শেদ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ খাতটি বর্তমানে এক নতুন সিন্ডিকেটের চাপে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ সহচর লামিয়া মোর্শেদ, যিনি বর্তমানে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে রয়েছেন। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কীভাবে একটি স্পর্শকাতর ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে এমন একজন ব্যক্তি অধিষ্ঠিত হলেন, যার দক্ষতা ও স্বচ্ছতা নিয়ে রয়েছে বিস্তর প্রশ্ন।

সফর ব্যক্তিগত, খরচ রাষ্ট্রীয় 

সূত্র মতে, রাষ্ট্রীয় কোষাগারের অর্থে বারবার বিদেশ সফরে যাচ্ছেন ড. ইউনূস। যদিও এসব সফর মূলত ব্যক্তিগত বলে ধারণা করা হয়, তবে প্রত্যেক সফরে তার সফরসঙ্গী হিসেবে যুক্ত হচ্ছেন লামিয়া মোর্শেদ। বহুল আলোচিত লন্ডন সফর এর প্রকৃষ্ট উদাহরণ, যেখানে প্লেনভর্তি সঙ্গী নিয়ে তিনি অংশ নেন। এ পর্যন্ত ইউনূসের কোনো সরকারি কিংবা বেসরকারি সফরে অনুপস্থিত ছিলেন না লামিয়া।

২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই ইউনূস তার নিকটজনদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বসাতে থাকেন। তারই ধারাবাহিকতায় শপথ নেওয়ার পরপরই ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদকে নিয়োগ দেওয়া হয় এসডিজি মুখ্য সমন্বয়ক হিসেবে। অথচ এসডিজি বাস্তবায়নে তার কোনো উল্লেখযোগ্য দক্ষতা বা অভিজ্ঞতার প্রমাণ পাওয়া যায়নি।

গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস একচেটিয়া নিয়ন্ত্রণের হাতিয়ার

সাম্প্রতিক সময়ে জনশক্তি রপ্তানির অনুমোদন পেয়েছে ড. ইউনূসের মালিকানাধীন গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (GESL)। প্রতিষ্ঠানটি ২০০৯ সালেই লাইসেন্সের জন্য আবেদন করেছিল, যা তখন তা বাতিল হয়। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে হঠাৎ করেই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে অনুমোদন পায় প্রতিষ্ঠানটি।

এই অনুমোদনের পেছনে রাজনৈতিক প্রভাব ও লবিংয়ের অভিযোগ উঠেছে, বিশেষ করে ড. ইউনূস ও লামিয়া মোর্শেদের প্রভাব ব্যবহারের প্রসঙ্গ নিয়ে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি জনশক্তি রপ্তানির নামে মূলত সিন্ডিকেট ব্যবসায় যুক্ত এবং দেশের অন্যান্য এজেন্সিগুলোকে বাজার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

বাজার সংকুচিত, দখলদারিত্ব বাড়ছে 

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, রাজনৈতিক অস্থিরতা, সিন্ডিকেট রাজত্ব এবং প্রভাবশালী মহলের হস্তক্ষেপের কারণে বিগত এক বছরে বাংলাদেশের জনশক্তি রপ্তানি প্রায় ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। এখন শ্রমবাজারে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় লিপ্ত ইউনূসের ঘনিষ্ঠরা। লামিয়া মোর্শেদকে সামনে রেখে একটি শক্তিশালী চক্র গড়ে উঠেছে যারা সরকারি সফরের সুযোগকে কাজে লাগিয়ে বৈদেশিক জনশক্তি বাজারে প্রভাব বিস্তার করছে।”

বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা শুধু প্রশাসনিক নয়, বরং অর্থনৈতিক ও নীতিগতভাবে ভয়াবহ। শ্রমবাজারে ভারসাম্যহীনতা সৃষ্টি হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর আস্থা হারাচ্ছেন উদ্যোক্তারা।

বিশ্লেষণ ও শঙ্কা 

অর্থনীতিবিদ ও সমাজ বিশ্লেষকরা বলছেন, এ ধরনের একচেটিয়া নিয়ন্ত্রণ ভবিষ্যতে শ্রমবাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করবে। দেশের অন্যান্য বৈধ জনশক্তি রপ্তানিকারক এজেন্সিগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। একইসাথে সরকারি পদ ব্যবহার করে বেসরকারি স্বার্থ চরিতার্থ করার বিষয়টি গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে।

একজন বিশ্লেষক বলেন, “যদি এই সিন্ডিকেটিক নিয়ন্ত্রণ চলতেই থাকে, তাহলে ভবিষ্যতে জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা থাকবে না। ইউনূসের প্রতিষ্ঠানকে প্রশ্ন করার ক্ষমতা বা সাহস কেউ দেখাতে পারবে না, কারণ রাষ্ট্রীয় ও আন্তর্জাতিকভাবে তিনি একজন অপ্রতিরোধ্য ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজীব ওয়াজেদ: এই নির্বাচন অবৈধ, দেশের অস্থিতিশীলতা দূর করতে

1

প্রতি মিনিটে ১২ ভোট? ইসির পরিসংখ্যান ঘিরে প্রশ্ন

2

ইউনূসের প্রতিশ্রুতি ভাঙলেন খলিল; স্ত্রীকে ট্রাস্টি বানিয়ে ই

3

নির্বাচনের ফল ঘোষিত, আস্থার সংকটে বাংলাদেশ

4

জুলাই আন্দোলন: সামনে থেকে নেতৃত্ব দেয় জামায়াত

5

জাতীয় পার্টিকে কিছুই করা হয়নি, শুধু ‘একটু দৌড়ানি’ দেওয়া হয়ে

6

ফ্রান্সে অবস্থানরত ডা. পিনাকী ভট্টাচার্যের অনলাইন কার্যক্রমে

7

এনসিপি নেতা মুনতাসিরের হুঁশিয়ারি: ‘জুলাইয়ের গাদ্দারদের সব বে

8

ফেনীতে গরু চুরিতে স্বেচ্ছাসেবক দল নেতা, কমিটি থেকে অব্যাহতি

9

জামিনের পর নতুন মামলা, জেলগেটে ফের আটক: আওয়ামী লীগ নেতাকর্মী

10

চুয়াডাঙ্গায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু

11

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে

12

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর সন্ত্রাসী হামলা

13

মার্কিন সেনাদের উপস্থিতির পর মাজারে বেড়েছে হামলা

14

দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ, নাকি আড়

15

বিএনপির মন্ত্রী: ড. খলিলুর রহমানকে ঘিরে নতুন বিতর্ক

16

ওয়াশিংটনে ‘কংগ্রেশনাল ব্রিফিং’: বাংলাদেশের ভোট ‘প্রশ্নবিদ্ধ

17

কারাগারে আরেক মৃত্যু: বিনা চিকিৎসায় আ.লীগ নেতার প্রাণহানি

18

৫ মার্চ ১৯৭১: লন্ডনে পাকিস্তানের পতাকা দাহ, দেশে অসহযোগ আন্দ

19

গণভোটের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন

20