Insight Desk
প্রকাশ : Feb 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোট নয়—এবার বাঁচার লড়াই: সজীব ওয়াজেদ জয়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও বিতর্কিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, “দেশকে বাঁচাতে চাইলে, সংবিধানকে রক্ষা করতে চাইলে—এই সাজানো নির্বাচনে জনগণকে ভোট দিতে যাওয়া উচিত নয়।”

আজ কলকাতায় প্রকাশিত একটি নতুন বই নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি “গণভোটের মতোই এক ধরনের প্রহসন” এবং এই নির্বাচনে অংশগ্রহণ মানে “অবৈধ প্রক্রিয়াকে বৈধতা দেওয়া।”

জয় বলেন, “আপনি যদি ভোট দেন, তারা এই নির্বাচনকে বৈধ বলে ঘোষণা করবে। এই প্রক্রিয়া ইতোমধ্যেই সেট। রেজাল্টও ঠিক করা হয়ে আছে। তাই দেশের ভবিষ্যৎ রক্ষার স্বার্থে আমার অনুরোধ—এই ভোটে কেউ যাবেন না।”

তিনি আরও বলেন, “শুধু আওয়ামী লীগের সমর্থক নয়—যে কেউ দেশকে ভালোবাসেন, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, তারা যদি সংবিধান ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থাকেন, তাহলে এই ভোট বর্জন করা ছাড়া আর কোনো সৎ পথ নেই।”

একতরফা নির্বাচনের প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “জনগণ ভোট না দিলে—এই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ চোরাচালানের অভিযোগে রাঙামাটিতে গ্রেপ্তার ৫, তাদের একজ

1

বগুড়ায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে

2

মাইলস্টোন ট্র্যাজেডি: লাশ গুমের পরিকল্পনা যমুনায়, মূল হোতা আ

3

ইউনূস সরকার মানবাধিকার রক্ষায় ব্যর্থ : এইচআরডব্লিউ

4

কারাগারেই মৃত্যু আওয়ামী লীগ নেতা নূরুলের, শোক ও বিচার দাবি শ

5

⁨সনাতন ধর্মাবলম্বীদের অভিযোগ: ইসকনের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ব

6

আমেরিকার খায়েশ মেটাতে বলির পাঁঠা বানানো হচ্ছে বাংলাদেশি সেনা

7

পরিবর্তন হলো মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের শপথ

8

দাঁড়িপাল্লায় ভোট ও নগদ টাকার প্রতিশ্রুতি

9

৭ মার্চের ভাষণ কি আজ অপরাধ?

10

৫ আগস্টের পর জঙ্গিবাদের আস্ফালনে, ভয়-উৎকণ্ঠায় তটস্থ জনগণ

11

আইসিটির দেওয়া রায় প্রসঙ্গে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিবৃতি

12

ঠান্ডা হয়ে যাচ্ছে দেশের অর্থনীতি, নেপথ্যে অর্থনীতিবিদ ইউনূস

13

পাকিস্তানের পক্ষে আইএসআইয়ের সঙ্গে কাজের অভিযোগ

14

গাবতলী হাট থেকে শেরাটন: হিযবুত কানেকশন ও হাজার কোটি টাকার অন

15

সাঙ্গপাঙ্গদের ভুলে শুধু নিজের আখেরটাই গোছালেন ইউনূস

16

আদালত পাড়া এখন মবের মুল্লুক

17

জামায়াতের নারী-বিদ্বেষ বিতর্কে ফের ‘হ্যাক’ নাটক

18

দুই সমাবেশ স্থলেই মার খেলো এনসিপি, তাহলে গোপালগঞ্জ নিয়ে দ্বি

19

সেনাবাহিনীতে শীর্ষ পর্যায়ে পুনর্বিন্যাস: নেতৃত্ব কাঠামোয় কৌশ

20