Insight Desk
প্রকাশ : Jun 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

পরিচয় সংকটে ভোগা এমপি (!) মুনতাকিমের জন্মরহস্য : ফ্রিজের ডিম নাকি জামায়াতি ঔরসের জাদু?

জন্ম ১৯৮১ সালে, অথচ বাবা শহীদ ১৯৭১ সালে। এটা কোনো গাণিতিক ভুল না, এটা সরাসরি শহীদের রক্ত আর ইতিহাসের সাথে প্রহসন। জামায়াতের তথাকথিত এমপি হাফেজ আব্দুল মুনতাকিম কি তাহলে বাবার পরিচয়ই জানেন না? নাকি তার মরহুম পিতা টাইম ট্রাভেল করে স্বাধীনতার এক যুগ পর ফিরে এসে তাকে জন্ম দিয়ে গেছেন?

সংসদে দাঁড়িয়ে গলা ফাটিয়ে বলেছেন, "আমার বাবা যুদ্ধে শহীদ।" অথচ তারই জমা দেওয়া হলফনামা বলছে, তার জন্ম ১০ জানুয়ারি ১৯৮১। যে বাবা বাংলাদেশের মাটিতে শহীদ হয়েছেন, সেই বাবার ঔরসে মুক্তিযুদ্ধের দশ বছর পর সন্তান জন্ম নেওয়ার অলৌকিক কীর্তি দেখে জীববিজ্ঞানীরাও চমকে যাবেন। এটা নির্লজ্জ মিথ্যাচার না আর কী?

অথচ সেই তিনিই আজ জামায়াতের টিকিটে সংসদ সদস্য। যে দলের শীর্ষ নেতৃত্ব একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, রাজাকার বাহিনী গঠন করেছিল, সেই দলের প্রতিনিধি এখন নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি করে ভোটের রাজনীতি করছেন। একাত্তরের ঘাতকদের দলকে ক্ষমতায় বসাতে গিয়ে নিজের জন্মের আগেই বাবাকে শহীদ বানিয়ে ফেলার এই দুঃসাহস দেখে বোঝা যায়, জামায়াতের মিথ্যাচারের কোনো বাঁধ-বাঁধন নেই।

হয় এমপি সাহেব তার পিতৃপরিচয় জানেন না, নয় জামায়াতী নেতাদের মতো শহীদের স্মৃতি বাণিজ্য করাই যার পেশা। ২০২৬ সালে দাঁড়িয়ে আমরা যদি এই বেহায়াপনার প্রতিবাদও না করি, তবে সত্যিই আমরা শহীদদের রক্তের দাম দিতে ব্যর্থ হবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ড, রায় প্রত্যাখ্যান করে ‘উই

1

নয়া ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’র আগমনধ্বনি!

2

দেশের মাটিতে ফিরেও স্বস্তিতে নেই রেমিট্যান্স যোদ্ধারা

3

ময়মনসিংহে অবৈধ নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগের বিক্ষোভ ও মশাল ম

4

ইউনূসের মালয়েশিয়া সফরকে ঘিরে প্রবাসীদের কপালে চিন্তার ভাঁজ

5

“আস্তে আস্তে না মাইরা, একবারেই মাইরা ফালাও!”

6

আমেরিকার হাতে দেশ দেয়ার ষড়যন্ত্রের আরেক ধাপ এগিয়ে গেল ইউন

7

জুলাই মামলার ভয় দেখিয়ে আড়াই কোটি টাকার বেশি চাঁদাবাজি — নেপথ

8

হোলি আর্টিজান হামলা ও ৯ বছর পর জঙ্গি নিয়ে বিতর্ক: সরকার কি চ

9

সংখ্যালঘু নিরাপত্তা ও সরকারের জবাবদিহিতা

10

৭৫ থেকে ২৪ একই সূত্রে গাঁথা

11

ভয়ের মাঝে একুশের চেতনা, ২০২৬-এর ফেব্রুয়ারি

12

বিশ্ব খেলোয়াড়ের কারিশমায় বিপাকে প্রবাসীরা, হুমকির মুখে দেশের

13

সরকারের ব্যর্থতা ঢাকতে গুজব নিয়ে হাজির প্রেস সচিব

14

গোপালগঞ্জের এনসিপি সমাবেশে বহিষ্কৃত এএসআই রঞ্জু, ছিলেন ফায়ার

15

রাউজানে প্রশাসন নীরব, অপরাধীরা দাপটের সঙ্গে চলাফেরা: ইউনূস স

16

সমুদ্রের মূল্যবান খনিজ সম্পদ লুটতে কক্সবাজারে আসছে নরওয়ের গ

17

দ্যা রিটার্নস অব খাম্বা ক্রনিকলস !

18

ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল

19

জাতীয় পার্টিকে কিছুই করা হয়নি, শুধু ‘একটু দৌড়ানি’ দেওয়া হয়ে

20