Insight Desk
প্রকাশ : Jun 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই-আগস্টের ষড়যন্ত্রকারীরা জাতির শত্রু

মি. ব্রাইট সরকার

২০২৪ সালের জুলাই-আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। “গণঅভ্যুত্থান” নামের মুখোশ পরে কিছু অর্বাচীন, অপরিণত, এবং বিদেশি প্ররোচনায় চালিত গোষ্ঠী দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ছড়িয়েছে, যারা আজ নিজেদের “জুলাই যোদ্ধা” বলে দাবি করছে। অথচ বাস্তবতা হলো এরা কেউ মুক্তিযোদ্ধা নয়, দেশপ্রেমিক তো নয়ই; এরা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সুবিধাবাদী এবং ক্ষমতার লোভে অন্ধ একদল চক্রান্তকারী মাত্র।

দুর্ভাগ্যজনকভাবে, এখন এমন এক নাটকীয় প্রেক্ষাপট সৃষ্টি করা হচ্ছে যেখানে দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে পড়ে কেউ আহত হলেও তাকে ‘জুলাই যোদ্ধা’ ঘোষণা দেওয়া হয়, একজন জনপ্রতিনিধিকে চাঁদা দিতে না চাওয়ায় হামলার শিকার হয়ে প্রতিরোধকারীকে ‘ষড়যন্ত্রকারী’ বলা হয়, আবার যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত, তারাও “শহীদ” উপাধিতে ভূষিত হচ্ছে।

এই ভণ্ডামির রাজনীতির মূল চালিকাশক্তি হলো কিছু কথিত ‘সমন্বয়ক’, যারা আজ গোপনে বিদেশি মদদপুষ্ট হয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে।

সরকারি অফিস, জেলা প্রশাসন, এমনকি সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা তোলার মহোৎসব চলছে আর এই চক্রটি একে অপরকে রক্ষা করতে ‘গেজেট’ বানিয়ে নিজেদের দণ্ডমুক্ত করার পথ তৈরি করছে।
তারা “জুলাই গেজেট” নাম দিয়ে যে প্রতারণামূলক কাঠামো দাঁড় করিয়েছে, তা আসলে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির নতুন রূপ।

এটা জাতির সাথে প্রতারণা, ইতিহাস বিকৃতির একটি সর্বনাশা প্রয়াস।

এই চক্রান্ত রুখতে হলে যা করণীয়:

 প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে সজাগ হতে হবে কে কোথায় “জুলাই যোদ্ধা” বা “সমন্বয়ক” পরিচয়ে চাঁদাবাজি করছে তা শনাক্ত করতে হবে।

গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সত্য তুলে ধরতে হবে এই অপশক্তির মুখোশ খুলে দিতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান করতে হবে নিরপেক্ষ তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য।

 আসুন, যারা সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তারা এক হয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করি
আজ যারা দেশকে লুণ্ঠনের পথে ঠেলে দিচ্ছে, তাদের প্রতিহত করাই হবে শেখ মুজিবের রক্তের প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি, এবং আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতা।

এই জাতি কোনো ‘জুলাই চাঁদাবাজ’ কিংবা ‘গেজেট শহীদ’ চায় না এ জাতি চায় সত্য, ন্যায়ের ও গণতন্ত্রের বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁধনকে ঘিরে বিতর্ক: প্রতিবাদের ভাষা, রাজনৈতিক ক্ষোভ ও নীরবত

1

কর্মজীবী নারীদের পতিতাদের সঙ্গে তুলনা: জামায়াতের বক্তব্যে ফু

2

অন্তর্বর্তী সরকার কি ইচ্ছাকৃতভাবেই আইনের শাসনকে পেছনে ঠেলে দ

3

সমুদ্রের মূল্যবান খনিজ সম্পদ লুটতে কক্সবাজারে আসছে নরওয়ের গ

4

৩০ লাখ টাকা জরিমানা, তবুও কি শিক্ষা হবে বিএনপির?

5

কাজী নজরুল ইসলাম-এর নাম মুছে ফেলা হচ্ছে

6

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে

7

দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ, নাকি আড়

8

কেরানীগঞ্জে কিশোরীকে ডেকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগ, স্বে

9

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ২০২৪ সালে বাস্তুচ্যুত এক লাখ ৫৯

10

জেলে আটক স্বাস্থ্যের ঠিকাদারের সঙ্গে নীলফামারী জেনারেল হাসপ

11

মবকে বৈধতা দিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

12

ইউনুস সরকারের ঘৃণ্য ষড়যন্ত্র: শিক্ষক আন্দোলন ঠেকাতে চট্টগ্র

13

জাতিসংঘের সফরসঙ্গীদের তালিকায় ইউনূসের মেয়েরাও, প্রকাশ্যে প্র

14

জামায়াত আমিরের দ্বৈত নীতি: শিক্ষার্থীদের চিকিৎসায় ব্যাঘাতের

15

পরিবর্তন হলো মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের শপথ

16

ইউনুস গংদের দ্বৈত নাগরিকত্বই দ্বিচারিতার মূল কারণ

17

সংবিধানের কোনো বিধান মানা হয়নি—রাষ্ট্রপতির বিস্ফোরক অভিযোগ

18

চুয়াডাঙ্গায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু

19

আর কত প্রাণ ঝরবে? কাউসার হত্যায় প্রশ্নের মুখে অপশক্তি

20