Insight Desk
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

রায়পুরে বিএনপি নেতার বাড়ি থেকে রাইফেল উদ্ধার: নাশকতার প্রস্তুতি?

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুরের রায়পুরে আবারও বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে—যা দলটির সহিংস রাজনীতির আরেকটি ভয়ঙ্কর দৃষ্টান্ত হিসেবে সামনে এসেছে।

সোমবার (২০ অক্টোবর) ভোরে যৌথ বাহিনীর অভিযানে দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে বিএনপি নেতা আমিনুল আজিজ বাদশার বাড়ি থেকে তিন খণ্ড বিশিষ্ট একটি রাইফেল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বাদশা দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, অভিযানের সময় বাদশা পালিয়ে যান। পরে হাজীমারা ফাঁড়ির এসআই আব্দুর রহিম বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত নেতা গা-ঢাকা দিয়েছেন।

স্থানীয় সূত্র বলছে, এলাকাজুড়ে তার বাড়িটি আগে থেকেই সন্দেহজনক কর্মকাণ্ডের জন্য পরিচিত ছিল।
অন্যদিকে, বিএনপি নেতা আমিনুল আজিজ বাদশা দাবি করেছেন এটি “ষড়যন্ত্র” এবং তার বাড়ি “পরিত্যক্ত”। কিন্তু প্রশ্ন উঠছে—একটি পরিত্যক্ত বাড়িতে কীভাবে আধুনিক রাইফেল ও গুলি মজুদ থাকে, এবং কেন তা একজন বিএনপি নেতার ঠিকানায়?

রায়পুরের এই ঘটনাটি আবারও প্রমাণ করছে, বিএনপির অনেক নেতাই রাজনীতির আড়ালে অস্ত্র ও নাশকতার প্রস্তুতি নিচ্ছেন—যা দেশের শান্তি ও গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের ১১৫ এমপি-মন্ত্রীকে জেল হত্যার ভয়াবহ ষড়যন্ত্র!

1

দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ, নাকি আড়

2

কণ্ঠরোধ করে ফ্যাসিজম প্রতিষ্ঠা করছেন ইউনূস

3

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি অপারেটরের হাতে: জাতীয় স্ব

4

হান্নান মাসুদের ছত্রছায়ায় সিলেটে পতিতাবৃত্তি ও মাদক ব‍্যবস

5

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জননেত্রী শেখ হা

6

আরও দুই মামলায় হাই কোর্টের জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস, এখন

7

রোহিঙ্গা সম্মেলন: দেশ ধ্বংসে অন্তর্বর্তী সরকারের সহায়তায় নতু

8

আসিফের ব্যাগ থেকে পাওয়া গেছে একে-৪৭ এর অ্যামোনেশন ম্যাগজিন

9

মাসব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে মোমবাতি প্রজ্বলন

10

সেনাবাহিনীর বন্দুকের মুখে ডাকসু নির্বাচন; শিবিরের ভুয়া প্রচা

11

পিনাকি-ইলিয়াস ও ইউনূসের নির্দেশে ভিপি নূরের ওপর ভয়াবহ হামলা

12

অনিশ্চয়তায় দুলছে ১২ ফেব্রুয়ারির ভোট, নির্বাচনের আগে রাজনীতিত

13

সারজিস আলমরা নব্য মোস্তাক, বললেন সাংবাদিক আনিস আলমগীর

14

ভারতসহ ৮ দেশ নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে না

15

ইউনূসের বাংলাদেশে নিরাপত্তাহীন সড়ক: যমুনা সেতু পশ্চিমে রামদা

16

জঙ্গি রাষ্ট্রায়নের নেপথ্যে ইউনূস-জিয়া-হাসিনুর ও এনসিপির ভূ

17

থানায় প্রশ্নপত্রের ট্রাংক খোলা: রাজশাহীতে এইচএসসির একটি প্রশ

18

তল্লাশি’র নামে হয়রানি? কিশোরগঞ্জে হিন্দু গ্রামে সেনাবাহিনীর

19

দীর্ঘ ১৮ মাস পর ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ কার্

20