Insight Desk
প্রকাশ : Jul 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির নৃশংসতা: ইউনুসকে ‘ডাকাত’ বলায় প্রতিবন্ধীকে গাছে বেঁধে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

যশোরের ঝিকরগাছায় মানবতা ও নৈতিকতার সব সীমা অতিক্রম করেছে একটি ভয়াবহ ঘটনা। ড. ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে 'ডাকাত' বলার অপরাধে এক মানসিক প্রতিবন্ধীকে প্রকাশ্যে গাছে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত রফিকুল ইসলাম (৫০) সোনাকুড় গ্রামের বাসিন্দা এবং মৃত ইসমাইল হোসেনের ছেলে।

বুধবার (২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার দোয়ালীপাড়া এলাকায় এ বর্বর হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তমিজ উদ্দিনের ছেলে সোহাগের নেতৃত্বে ১৫-২০ জন বিএনপি কর্মী রফিকুলকে গাছে বেঁধে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, কয়েকদিন আগে রফিকুল তার প্রতিবন্ধী ভাতা বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ইউনুস সরকারকে 'ডাকাত সরকার' বলে অভিহিত করেন। এরপর থেকেই তাকে আওয়ামী লীগের ‘দালাল’ আখ্যা দিয়ে হুমকি দিয়ে আসছিল বিএনপি-সমর্থিত সন্ত্রাসীরা।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী জানিয়েছেন, “নিহত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনা তদন্তাধীন এবং অভিযুক্তদের শনাক্তে কাজ চলছে।”

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বিএনপি-সমর্থিত ক্যাডাররা বর্তমানে নানা অজুহাতে সাধারণ মানুষকে হেনস্তা ও হত্যা করছে। রফিকুল হত্যাকাণ্ড তার সর্বশেষ প্রমাণ। তারা এ ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন ও সরকারের নিয়ন্ত্রণহীনতার নগ্ন উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন।

এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংগঠনগুলো দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ কব্জায় আরও এগিয়ে গেল আমেরিকা, ইউনূসের প্রতারণা ফাঁস

1

চাঁদা শুধু বিএনপি না এনসিপি-বৈষম্যবিরোধীরাও খায়, ধরা খেলেই ব

2

দেশে ধর্মভিত্তিক দলগুলোকে ভুলিয়ে খ্রিস্টান রাজ্য বানাতে মরিয়

3

নতুন সরকার 'সামন্তবাদী চর্চা’ নিয়ে সমালোচনা

4

কিশোরগঞ্জে বিএনপির অন্তর্কোন্দল: ধানের শীষে প্রার্থীর মিছিলে

5

যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান উত্তেজনা: দীর্ঘস্থায়ী যুদ্ধ কি বৈশ

6

মন্ত্রীর দখলে বনের ১৩১ একর - সাথে সেই জঙ্গল মনির, সেই বাউন্ড

7

আদর্শের বদলে আসনের রাজনীতি: এনসিপির ক্ষমতা দখলের অক্ষমতা উন্

8

ঢাকার স্কুলে বিমান বিধ্বস্ত: শেখ হাসিনার শোক ও সহযোগিতার আহ

9

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কিভাবে ত্বরান্বিত হলো?

10

সীতাকুণ্ডে শ্যামাপূজার মণ্ডপে সাংবাদিকের ওপর সাম্প্রদায়িক হা

11

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেকের সম্মতিতে চালানো হয়েছে নৃশংসত

12

পিটার হাস-ইউনূস মহেশখালী কানেকশন, ভূ-রাজনীতির নতুন খেলা শুরু

13

আওয়ামী লীগবিহীন নির্বাচন দেশে সংকট ডেকে আনবে

14

দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ: গ্রাহক আস্থ

15

থানায় প্রশ্নপত্রের ট্রাংক খোলা: রাজশাহীতে এইচএসসির একটি প্রশ

16

গণভোটের প্রচারের নামে ছয় মন্ত্রণালয় বাগিয়ে নিচ্ছে ১৪০ কোটি

17

পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশকে হাইজ্যাক করেছে জঙ্গিরা?

18

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর সন্ত্রাসী হামলা

19

চাঁদা না দিলে আদালত পাড়ায় মব করে বিএনপি

20