Insight Desk
প্রকাশ : Oct 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজনৈতিক সিদ্ধান্তের খেসারত! সাকিববিহীন বাংলাদেশকে লজ্জাজনক হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি হতাশার অধ্যায় রচিত হলো চট্টগ্রামে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ৩–০ ব্যবধানে লজ্জাজনক হোয়াইটওয়াশের মুখে পড়েছে লিটন দাসের দল। তবে ব্যর্থতার মূল কারণ হিসেবে উঠছে ক্রিকেট নয়, বরং রাজনীতির ছায়া, বিশেষ করে দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে রাজনৈতিক কারণে দল থেকে বাইরে রাখার সিদ্ধান্তকে ঘিরে।

চট্টগ্রামের সিরিজে বাংলাদেশ একের পর এক ভুল সিদ্ধান্তে নিজেদেরই বিপদে ফেলেছে। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতা, দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং বিপর্যয়, আর শেষ ম্যাচে সবকিছু মিলিয়েই গড়েছে পরাজয়ের চিত্রনাট্য। শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৫১ রান সংগ্রহ করে বাংলাদেশ। একমাত্র তানজিদ হাসান তামিমের ৬২ বলে ৮৯ রানের ইনিংসটাই ছিল উজ্জ্বল দিক। বাকিদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা ছিলেন আত্মবিশ্বাসে ভরপুর। রস্টন চেজ ও আকিম অগাস্টের ফিফটির ভরসায় ১৯ বল হাতে রেখে ৫ উইকেটে সহজ জয় তুলে নেয় সফরকারীরা। এর মাধ্যমে ড্যারেন স্যামির দল প্রথমবারের মতো দেশের বাইরে কোনো টি–টোয়েন্টি সিরিজে ৩–০ ব্যবধানে জয়ের রেকর্ড গড়ে।

বিশ্লেষকরা বলছেন, দলের ভারসাম্য নষ্ট হয়েছে অভিজ্ঞ সাকিব আল হাসানকে রাজনৈতিক কারণে বাদ দেওয়ার সিদ্ধান্তে। সাকিব শুধু ব্যাট ও বলেই নয়, তার নেতৃত্ব ও উপস্থিতি দলকে মানসিকভাবে শক্ত রাখত। কিন্তু নির্বাচনী ও রাজনৈতিক বিতর্কের জেরে তাকে দল থেকে সরিয়ে রাখায় দলের ড্রেসিংরুমে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন অনেকেই।

এ বিষয়ে এক ক্রীড়া বিশ্লেষক মন্তব্য করেছেন, “বাংলাদেশের বর্তমান পারফরমেন্স শুধুই ক্রিকেটীয় নয়; এটি প্রশাসনিক ও রাজনৈতিক হস্তক্ষেপের ফল। সাকিবের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়কে সরিয়ে রেখে দল গঠন করা মানে নিজের পায়ের তলায় কুড়াল মারা।”

গেল মাসে নেপালের কাছে সিরিজ হারা ওয়েস্ট ইন্ডিজ এবার বাংলাদেশে এসে দেখিয়ে দিল কীভাবে একটি একতাবদ্ধ দল ঘুরে দাঁড়ায়। আর বাংলাদেশ শিখল উল্টো পাঠ, রাজনীতি যখন মাঠে ঢোকে তখন ক্রিকেট হারায় নিজের রঙ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হান্নান মাসুদের ছত্রছায়ায় সিলেটে পতিতাবৃত্তি ও মাদক ব‍্যবস

1

গোপালগঞ্জে গুলি চালাল সেনাবাহিনী-পুলিশ, মামলা হচ্ছে আ.লীগ নে

2

সহিংসতায় ছায়াচ্ছন্ন নির্বাচন

3

আইজিপি বাহারুল ও এসবি চিফ গোলাম রসূলের বিরুদ্ধে মামলার আবেদন

4

মানবিক করিডোর বাস্তবায়নে চতুর্মুখী ষড়যন্ত্রে ইউনূস-খলিল গোষ্

5

ইউনূসের প্রটোকল আইন ও ‘সেইফ এক্সিট’ নিয়ে প্রশ্ন

6

চাঁদপুরে ঢাকাগামী শিক্ষকবাহী লঞ্চ আটকে দিল পুলিশ, আন্দোলন অব

7

চাঁদাবাজির টাকায় চলছে এনসিপির রাজনৈতিক খেলা

8

ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে বাংলাদেশ! পণ্য বোঝাই না করেই চট্টগ্

9

ইউনূসের আমলে সুইস ব্যাংকে রেকর্ড অর্থ জমা, বেড়েছে ৩৩ গুণ

10

ভাড়া করে লোক দিয়ে জুলাই উদযাপন করবে সরকার, উঠছে সমালোচনার ঝড়

11

ভোলায় ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়া পাওয়া গেল—ভোটারের অভি

12

১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট বর্জনের ডাক

13

রাষ্ট্রপতি অপসারাণে জনমত তৈরির চেষ্টা, নিশ্চুপ সেনাবাহিনী

14

পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশকে হাইজ্যাক করেছে জঙ্গিরা?

15

খলিলুরে বিএনপিতে অস্বস্তি

16

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগের তিন সদস্য

17

নাহিদ ইসলাম ছাত্রলীগ দিয়ে দল বড় করতে চায় - আবদুর নুর তুষার

18

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি: রাজনীতিতে নতুন বিতর

19

পহেলা বৈশাখে দেশবাসীকে শেখ হাসিনার শুভেচ্ছা

20