Insight Desk
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে প্রকাশ্য ছিনতাইয়ের দৌরাত্ম্য: সুজাত তালুকদারের নেতৃত্বে চক্র সক্রিয়

নিজস্ব প্রতিবেদক | সিলেট

সিলেট নগরীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। দিনের আলোয় জনবহুল সড়কে অস্ত্রের মুখে সাধারণ মানুষের টাকা-পয়সা ও মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনা বাড়ছে। শিক্ষার্থী, কর্মজীবী নারী এমনকি গর্ভবতী নারীও এসব ঘটনার শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

নগরবাসীর অভিযোগ, প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। ফলে নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে।

অনুসন্ধানী তথ্যে জানা গেছে, নগরীর সিএনজি ছিনতাইকারী চক্রের মূল হোতা হিসেবে সুজাত তালুকদারের নাম সামনে এসেছে। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অন্তত তিনটি ছিনতাইকারী দল সক্রিয় রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও সুজাত তালুকদারের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলার অভিযোগ রয়েছে। তবুও দীর্ঘদিন ধরে তিনি প্রকাশ্যে ছিনতাইকারী চক্র পরিচালনা করে আসছেন বলে অভিযোগ উঠেছে।

নগরবাসীর দাবি, দ্রুত এসব ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং নগরীতে জননিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাটের ওপর পড়ে ছিল ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেত্রীর মরদেহ

1

বিএনপির মন্ত্রী: ড. খলিলুর রহমানকে ঘিরে নতুন বিতর্ক

2

বিশ্ব খেলোয়াড়ের কারিশমায় বিপাকে প্রবাসীরা, হুমকির মুখে দেশের

3

অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা সেনাসদরের হেফাজতে, মেজর জেনারেল ক

4

সেনা হেফাজতে বন্দি শিরীন শারমিনকে ‘বাসা থেকে গ্রেপ্তার’ দেখা

5

শেখ হাসিনার উন্নয়ন এখনো চোখে পড়ে, ধ্বংসচেষ্টা পরিকল্পনা কর

6

জেনারেল ওয়াকার উজ জামানের সিদ্ধান্তহীনতায় বিপদে জাতি

7

নৌকা ছেড়ে শীষে—সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠজনের অবস্থান বদলে ময়মনসি

8

ভর্তি জালিয়াতির অভিযোগে ঘেরা শিবিরপন্থি সাব্বির রাকসুর এজিএস

9

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কৃষকের পাশে ছাত্রলীগ, সারাদেশে প্রশংস

10

কিশোরগঞ্জে বিএনপির অন্তর্কোন্দল: ধানের শীষে প্রার্থীর মিছিলে

11

পাকিস্তানকে ৭১-এর গণহত্যার দায় মুক্তি দিতে ইউসূসের যত আয়োজ

12

দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন: রাডার প্রকল্পে শেখ হাসিনা সরকার

13

নয়া ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’র আগমনধ্বনি!

14

পুলিশ কন্ট্রোলরুমে বসে হত্যার নির্দেশ দিচ্ছিলেন আসিফ মাহমুদ

15

এক তীরে তিন শিকার: ভারত–ইইউ FTA-তে চাপে পাকিস্তান, বাংলাদেশ

16

বিশ্বাসঘাতকতার অন্দরমহল : কারা ভাঙল প্রধানমন্ত্রীর নিরাপত্তা

17

চরমোনাই নেতার মেয়ের নৌবাহিনীতে কমিশন লাভ: ওয়াজ ও বাস্তবতার ‘

18

গোপালগঞ্জের এনসিপি সমাবেশে বহিষ্কৃত এএসআই রঞ্জু, ছিলেন ফায়ার

19

একের পর এক শিশু নিখোঁজ: রামিসার আগে ইব্রাহিম, পরে আলী—প্রশাস

20