Insight Desk
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩২ নম্বরে ফুল দিতে গিয়ে চারজন গ্রেপ্তার

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ফুল নিয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার পথে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডিতে স্কয়ার হাসপাতালের বিপরীত সড়ক থেকে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, কয়েকজন ব্যক্তি হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যাচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে। পরে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওই সময় সেখানে ১০ থেকে ১৫ জনের একটি ছোট মিছিল ছিল। তাঁদের হাতে ফুলের মালা ছিল। আটক চারজনের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছিল। 

১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ভাষণে তিনি বলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা আসে একই মাসের ২৬ মার্চ।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাসভবনটি ভেঙে ফেলা হয়।এর পর থেকে বিভিন্ন দিবসে সেখানে শ্রদ্ধা জানাতে গেলে হামলা, হেনস্তা বা গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনা’র আড়ালে সাজানো নকশা, গণতন্ত্র কি এখন জিম্মি?

1

কারা ও পুলিশ হেফাজতে ২৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা

2

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জননেত্রী শেখ হা

3

রিকশাচালক আজিজুর রহমানই বর্তমান বাংলাদেশের প্রতিচ্ছবি

4

১০ মাসেই অনিয়ম-দুর্নীতির রেকর্ড গড়ল ইউনূসের অন্তর্বর্তী সরক

5

জুলাই আন্দোলনের নিহতের সংখ্যা নিয়ে নতুন বিতর্ক

6

জাতিসংঘের চক্রান্তে বাংলাদেশে সহিংসতা ও প্রাণহানীর ঘটনা

7

যেকোনো সময় শুরু হতে যাচ্ছে ‘অপারেশন ক্লিন হার্ট–টু’

8

প্রেস সচিবের মিথ্যাচার এবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মালয়েশ

9

কয়েকটি আসনে ভোটারের চেয়ে ভোট বেশি

10

কাঁদল বাংলাদেশ, ৩২ আতঙ্কে ঘুম হারাম ইউনূস গংদের

11

প্রয়াণে শূন্যতা, স্মৃতিতে অনন্ত প্রেরণা, গভীর শ্রদ্ধায় স্ম

12

এবার বাংলাদেশি সাংবাদিকদেরও T20 বিশ্বকাপ থেকে বাদ দিল ICC

13

অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে কানাডা প্রবাসী

14

শেষ সময়ে হরিলুট চালাচ্ছে ইউনূস বাহিনী

15

ফের সক্রিয় জুলাইয়ের কুশীলবরা, এবার টার্গেটে খালেদা জিয়ার বাস

16

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কৃষকের পাশে ছাত্রলীগ, সারাদেশে প্রশংস

17

জামায়াত আমিরের দ্বৈত নীতি: শিক্ষার্থীদের চিকিৎসায় ব্যাঘাতের

18

যৌথ নোবেলে ইউনূসের একক রাজত্ব: অংশীদার তাসলিমাকে প্রতারণার জ

19

রাউজানে প্রশাসন নীরব, অপরাধীরা দাপটের সঙ্গে চলাফেরা: ইউনূস স

20