Insight Desk
প্রকাশ : Feb 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

কারান্তরীণ নেতাকর্মীদের মুক্তি ও রমজানকে ঘিরে মানবিক কর্মসূচি ঘোষণা যুবলীগের,

কারান্তরীণ নেতাকর্মীদের আইনগত সহায়তা প্রদান এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে দেশের সকল সাংগঠনিক ইউনিটকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, বর্তমানে কারাবন্দি নেতাকর্মীদের দ্রুত মুক্তির লক্ষ্যে প্রয়োজনীয় আইনি সহায়তা জোরদার করতে হবে। সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে সমন্বয় করে নিরপরাধ ও রাজনৈতিক হয়রানির শিকার নেতাকর্মীদের মুক্তির জন্য দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে দেশের সকল জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখাকে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও সেহরির খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিটকে নিজ নিজ এলাকায় সুশৃঙ্খলভাবে খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।

একই সঙ্গে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিতরণ এবং সামাজিক সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।

যুবলীগ নেতৃবৃন্দ বলেন, দেশ ও জনগণের কল্যাণই তাদের রাজনীতির মূল লক্ষ্য। সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ ক্ষমতার খেলায় মাতৃভূমি দারিদ্র্যের দেশে পরিণত ইউনুসের ন

1

ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদের আস্ফালন

2

সরকারের ব্যর্থতা ঢাকতে গুজব নিয়ে হাজির প্রেস সচিব

3

সুন্দরবনে কোলাহলপূর্ণ পিকনিক: সমালোচনার কেন্দ্রে উপদেষ্টা সৈ

4

১০ মাসেই অনিয়ম-দুর্নীতির রেকর্ড গড়ল ইউনূসের অন্তর্বর্তী সরক

5

হামে শিশু মৃত্যুর মিছিল: ইউনূস সরকারের অব্যবস্থাপনা দায়ি বলে

6

বাংলাদেশে আসা জাহাজসহ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্

7

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ড, রায় প্রত্যাখ্যান করে ‘উই

8

পিআইবি ভবনেই ছিল বাকশালের দপ্তর—ফারুক ওয়াসিফের দাবির ঐতিহাসি

9

ইউনূসের পরিকল্পনায় বাংলাদেশ কী নতুন ৭১-এর মুখোমুখি

10

সুতো নিয়ে মহাসঙ্কটে বাংলাদেশ: বন্ধের মুখে শতাধিক স্পিনিং মি

11

ইউনূস ম্যাজিকে খালি হাতে ফিরছেন প্রবাসীরা, দেশে ফিরে হচ্ছেন

12

দুই বছরেও উদ্ধার হয়নি ১,৩১১ আগ্নেয়াস্ত্র, বেহাত আড়াই লাখের ব

13

সংবিধানের কোনো বিধান মানা হয়নি—রাষ্ট্রপতির বিস্ফোরক অভিযোগ

14

ইউনূস-লামিয়া মোর্শেদ সিন্ডিকেটে ধ্বংসের মুখে দেশের শ্রম বাজা

15

পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশকে হাইজ্যাক করেছে জঙ্গিরা?

16

সিরাজগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের নারী হত্যায় এলাকায় আতঙ্ক

17

‘আর ককটেল ফুটবে না’—পাটওয়ারীর মন্তব্য ঘিরে পুলিশের নতুন প্রশ

18

সরকারের ছত্রছায়ায় জামায়াত-এনসিপি, নির্বাচন নিয়ে ঘুমপাড়ানি গল

19

জেনারেল ওয়াকার উজ জামানের সিদ্ধান্তহীনতায় বিপদে জাতি

20