Insight Pulse
প্রকাশ : Oct 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

যোগ্যতায় রিটেন পাস করতে হবে, ভাইভায় ইনশাআল্লাহ সাহায্য করবো’

নিজস্ব প্রতিবেদক

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি লুৎফুজ্জামান বাবর–এর একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তাঁকে চাকরিপ্রত্যাশীদের উদ্দেশে বলতে শোনা যায়, “আগে যেমন জোর করে, ধাক্কাইয়া করতে পারছি, এখন পারবো না। এখন মিডিয়া অনেক স্ট্রং। নিজের যোগ্যতায় রিটেন পাস ও শারীরিক যোগ্যতা অর্জন করতে হবে। তারপর ভাইভাতে আমি ইনশাআল্লাহ সাহায্য করবো। আপনাদের সেই জায়গাটায় তো আগে যেতে হবে।”

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বাবরের বক্তব্যকে নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটানোর ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন, তিনি কেবল তরুণদের যোগ্যতার মাধ্যমে সাফল্য অর্জনের পরামর্শ দিয়েছেন। বিষয়টি নিয়ে কথা বলতে বাবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ বিষয়ে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, “আমাদের নেতাকর্মীদের নিয়ে একটি ঘরোয়া মিটিংয়ে বাবর ভাই শিক্ষার্থীদের উদ্দেশে কথাগুলো বলেছেন, যাতে তারা ভালোভাবে প্রস্তুতি নেয়। আগের মতো চাকরি এখন সহজ নয়। এতে দোষের কিছু বলেননি তিনি। কেউ হয়তো বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করছে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভিডিওটি কয়েক মাস আগের সম্ভবত গত জুলাই বা আগস্টে নেত্রকোনার মোহনগঞ্জের একটি মাদরাসায় অনুষ্ঠিত ঘরোয়া বৈঠকে এই বক্তব্য দেন লুৎফুজ্জামান বাবর। ওই সভায় উপজেলা ও পৌর বিএনপির কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি। বর্তমানে তিনি ওই মামলাগুলোর রায় অনুযায়ী কারাবন্দি অবস্থায় রয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক সময় মানবাধিকারের মুখপাত্র আসদুজ্জামান এখন মবের হোতা?

1

জঙ্গিবিরোধী শহীদ পুলিশ কর্মকর্তা রবিউল করিমকে রাষ্ট্র কর্তৃক

2

যেভাবে দুর্নীতির মামলায় তারেক-গিয়াসকে খালাস দিল ইউনূস সরকার

3

নির্বাচনের দুই দিন আগে ইউনূসকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণ

4

জামায়াতের নারী-বিদ্বেষ বিতর্কে ফের ‘হ্যাক’ নাটক

5

জুলাই সনদে বড় গলদ কমেছে ১১ লাখ ভোট

6

নির্বাচন কেমন হতে পারে ইসিতে নমুনা দেখাল বিএনপি

7

দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, রাষ্ট্রায়ত্ত

8

বাংলাদেশের পাসপোর্ট মানেই ‘সন্দেহজনক নাগরিক

9

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইউনুস সরকারের নীরব সম

10

আইন–শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ: আগুন–ভাঙচুর, গণহিংসা ও ধর্মীয় স

11

ইউনূসের প্রতিশ্রুতি ভাঙলেন খলিল; স্ত্রীকে ট্রাস্টি বানিয়ে ই

12

শেখ হাসিনার ‘চক্ষু রাঙানি উপেক্ষা’ বনাম বর্তমান সরকারের ‘অনু

13

আওয়ামী লীগের ১১৫ এমপি-মন্ত্রীকে জেল হত্যার ভয়াবহ ষড়যন্ত্র!

14

ইউনূসের মালয়েশিয়া সফরকে ঘিরে প্রবাসীদের কপালে চিন্তার ভাঁজ

15

এনসিপি নেতাকে ‘চাঁদা’ না দেওয়ায় তিন মাস ধরে তালাবদ্ধ হরিজন শ

16

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেকের সম্মতিতে চালানো হয়েছে নৃশংসত

17

জেনারেল ওয়াকার উজ জামানের সিদ্ধান্তহীনতায় বিপদে জাতি

18

বিএনপি-জামাতের গরীব মারা বাজেটের আদ্যোপান্ত!

19

⁨সনাতন ধর্মাবলম্বীদের অভিযোগ: ইসকনের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ব

20