Insight Desk
প্রকাশ : Feb 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

নৌকা ছেড়ে শীষে—সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠজনের অবস্থান বদলে ময়মনসিংহ-২ আসনে আলোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক │ ময়মনসিংহ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের চাচা রুবেল চৌধুরীর অবস্থান বদলকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একসময় নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে অংশ নেওয়া এবং জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা এখন প্রকাশ্যেই বিএনপির ধানের শীষের পক্ষে সক্রিয় প্রচারণায় নেমেছেন।

রুবেল চৌধুরী দীর্ঘদিন ধরে শরীফ আহমেদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকার আমলে তিনি নৌকার প্রভাব ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, থানার দালালি এবং একপাক্ষিক দরবার পরিচালনা করে প্রভাবশালী বলয় তৈরি করেছিলেন।

কিন্তু সাম্প্রতিক সময়ে তার রাজনৈতিক অবস্থানে দেখা দিয়েছে নাটকীয় মোড়। যেখানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও দলীয় কেন্দ্রীয় নেতৃত্ব অবৈধ নির্বাচনের বিরুদ্ধে ভোট বর্জনের আহ্বান জানাচ্ছেন, সেখানে একসময় নৌকার নেতাই এখন ধানের শীষের খোলামেলা প্রচারণায়।

স্থানীয় সূত্র জানায়, রুবেল চৌধুরী সম্প্রতি মোতাহার হোসেন তালুকদারের বাড়িতে আয়োজিত বিএনপির উঠান বৈঠকসহ একাধিক নির্বাচনী কর্মসূচির অনলাইন প্রচারণায় যুক্ত রয়েছেন। তিনি বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের ভাই জোবায়েরের করা পোস্ট শেয়ার করায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, রুবেল চৌধুরী তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি, যিনি দীর্ঘদিন ধরে দলের প্রভাবশালী পদে রয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু অবস্থান বদল নয়—বরং বিএনপিতে যোগদানের সক্রিয় প্রচেষ্টারই ইঙ্গিত। আওয়ামী লীগের বহু বছরের শক্ত ঘাঁটি ফুলপুর–তারাকান্দায় এমন নেতার অবস্থান বদল দলীয় সমর্থকদের মাঝে বিভ্রান্তি ছড়াতে পারে।

এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, “সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নির্দেশ ছাড়া রুবেল চৌধুরী এ ধরনের কাজ করতে পারে না।”

ফলে পুরো এলাকায় এখন তীব্র আলোচনা—এটি কি ব্যক্তিগত অবস্থান বদল, নাকি মন্ত্রীর ঘনিষ্ঠ মহলের বড় কোনো রাজনৈতিক কৌশল?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে মবের নেতৃত্ব দিচ্ছে কারা? এর পেছনে কাজ করছে কোন শক

1

দ্যা রিটার্নস অব খাম্বা ক্রনিকলস !

2

কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না বিএনপির চাঁদাবাজি, জনবিস্ফোরণের

3

নাহিদ ইসলাম ছাত্রলীগ দিয়ে দল বড় করতে চায় - আবদুর নুর তুষার

4

ময়মনসিংহে রোজাদারের মাঝে ইফতার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল

5

মব উস্কে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টায় ইউনূস গং

6

দেশ কব্জায় আরও এগিয়ে গেল আমেরিকা, ইউনূসের প্রতারণা ফাঁস

7

হাতপাখাই ভরসা যেখানে, বিএনপির "সবার আগে বাংলাদেশ" সেখানে কতো

8

দারিদ্র্য কমার বদলে বাড়ল? ইউনূস সরকারের সময়কালে

9

হাতিয়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ১২ বছরের শিশুকে ধর্ষণের অ

10

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একের পর এক মিথ্যাচার করলেন ইউনূস

11

কাঁদল বাংলাদেশ, ৩২ আতঙ্কে ঘুম হারাম ইউনূস গংদের

12

তবে কি আরেক পিলখানা হত্যাযজ্ঞ দেখতে যাচ্ছে বাংলাদেশ?

13

সুন্দরবনে কোলাহলপূর্ণ পিকনিক: সমালোচনার কেন্দ্রে উপদেষ্টা সৈ

14

স্থানীয় ষড়যন্ত্র ও গোপন মার্কিন অভিযানের ফল ৫ আগস্ট

15

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেকের সম্মতিতে চালানো হয়েছে নৃশংসত

16

বিএনপি-জামাতের গরীব মারা বাজেটের আদ্যোপান্ত!

17

শেখ হাসিনার নামে মিথ্যাচার করতে গিয়ে নিজেই ধরা খেলেন সামান্ত

18

জুলাই আন্দোলনের নিহতের সংখ্যা নিয়ে নতুন বিতর্ক

19

নির্বাচনের দুই দিন আগে ইউনূসকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণ

20