Insight Desk
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যুব মহিলা লীগের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

দীর্ঘ ১৮ মাস পর রাজধানীর ধানমন্ডির ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়ির সামনে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি টাঙিয়ে স্লোগান দিয়েছেন যুব মহিলা লীগের একদল নেত্রী।

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম বি কানিজের নেতৃত্বে ১০ থেকে ১২ জন নেত্রী সেখানে যান। ভবনটিতে প্রবেশের সুযোগ না পেয়ে তারা মূল ফটকের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে স্লোগান দেন এবং কিছুক্ষণ পর স্থান ত্যাগ করেন।

এম বি কানিজ বলেন, গত দেড় বছর ধরে বিভিন্ন স্থানে কর্মসূচি চালিয়ে আসছেন তারা, তবে কার্যালয় এলাকায় পুলিশের উপস্থিতি ও হামলার আশঙ্কায় সেখানে যাওয়া কঠিন ছিল। ঝুঁকি নিয়েই এদিন তারা কর্মসূচি পালন করেছেন বলে জানান তিনি।

২০০২ সাল থেকে ভবনটি দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে কার্যালয়ের তিনটি ভবনে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে সেখানে নিয়মিত পুলিশ পাহারা রয়েছে। গত বছরের ১৫ আগস্ট একই স্থানে কর্মসূচি ঘিরেও হামলার অভিযোগ ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্রজয়ন্তী: বাঙালির আত্মপরিচয়, সংস্কৃতি ও মানবিক চেতনার

1

মার্কিনি চালে অশান্ত দক্ষিণ এশিয়া, পরবর্তী টার্গেট দিল্লি

2

ঢাকার স্কুলে বিমান বিধ্বস্ত: শেখ হাসিনার শোক ও সহযোগিতার আহ

3

একের পর এক শিশু হত্যা-ধর্ষণ, এবার মুখ খুললেন প্রগতিশীল শিক্ষ

4

ইউনূসের বন্ধ করা তেলভিত্তিক কেন্দ্রেই লোডশেডিং সমাধান খুঁজছে

5

বিচারবিভাগের বৈষম্যঃ একদিনে জামিন বিবি সওদার, এক মাস ধরে কার

6

জঙ্গিবাদের ভয়াল থাবা, এবার বাংলাদেশের ভিসা বন্ধ করল আরব আমি

7

মৌসুমী, ফারিয়া ও সাবিলা নূরসহ ২৫ জনের ব্যাংক হিসাব ফ্রিজ

8

জীবিত মাকে দেখতে মিলল না অনুমতি, মৃত্যুর পর ৫ ঘণ্টার প্যারোল

9

রাজনীতির উত্তাপের মাঝেও বিদ্যুতে ভারতের ওপর নির্ভরশীল বাংলাদ

10

ছাত্রলীগের আঞ্চলিক কমিটি পুনর্গঠন নিয়ে প্রশ্ন, ত্যাগী নেতাকর

11

রাজপথে স্বতঃস্ফূর্ত মিছিল আওয়ামী লীগের, অবৈধ ইউনুস সরকারের প

12

১৫০ বিলিয়নের স্বপ্ন, রফতানিতে বাস্তবতা ভিন্ন?

13

৫ আগস্টের পর জঙ্গিবাদের আস্ফালনে, ভয়-উৎকণ্ঠায় তটস্থ জনগণ

14

চাঁদপুরে ঢাকাগামী শিক্ষকবাহী লঞ্চ আটকে দিল পুলিশ, আন্দোলন অব

15

নতুন সরকার 'সামন্তবাদী চর্চা’ নিয়ে সমালোচনা

16

ভোলায় ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়া পাওয়া গেল—ভোটারের অভি

17

মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য প্রত্যাখ্যান চীনা দূতাবাসের কূট

18

৫ মার্চ ১৯৭১: লন্ডনে পাকিস্তানের পতাকা দাহ, দেশে অসহযোগ আন্দ

19

তারেক রহমান ও মির্জা আব্বাস দুটি আসন পাচ্ছে ঢাকায়

20