Insight Pulse
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেকুয়ার কৃতি সন্তান ও জনপ্রিয় যুবলীগ নেতা মোঃ আজমগীর'কে পিবিআইয়ের গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা আওয়ামী যুবলীগ নেতা মো. আজমগীরকে গত ৮ জুলাই চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রেপ্তার করেছে বলে তার পরিবার অভিযোগ করেছে। এ ঘটনায় পেকুয়াসহ বিভিন্ন এলাকায় তার পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

 ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক সহিংসতার সময় মো. আজমগীরের ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও অন্যান্য সম্পত্তিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তিনি কোনো প্রতিকার পাননি; বরং পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয় এবং তাকে ডজনখানেক মিথ্যা মামলার আসামি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. আজমগীর দীর্ঘদিন ধরে পেকুয়া উপজেলার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার সমর্থকদের দাবি, তিনি এলাকার একজন জনপ্রিয় যুবলীগ নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতেন। তাদের অভিযোগ, রাজনৈতিক অবস্হান ও জনপ্রিয়তার কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 

এদিকে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের একাংশের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটছে এবং মো. আজমগীরও তার ব্যতিক্রম নন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা চুক্তিতে বাংলাদেশ? বন্ধুত্বের আড়ালে কি নতুন সামরিক বলয়

1

সেনা হেফাজতে বন্দি শিরীন শারমিনকে ‘বাসা থেকে গ্রেপ্তার’ দেখা

2

স্বর্ণ চোরাচালানের অভিযোগে রাঙামাটিতে গ্রেপ্তার ৫, তাদের একজ

3

সমুদ্রের মূল্যবান খনিজ সম্পদ লুটতে কক্সবাজারে আসছে নরওয়ের গ

4

ঈদে দেশবাসীকে শেখ হাসিনার শুভেচ্ছা, সংকট মোকাবিলায় ঐক্যের আহ

5

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ স্থগিতের খবর সঠিক নয় : জাতীয় বিশ্ববি

6

ভয় দেখিয়ে ৫ আগস্ট ‘গণজোয়ার’ সৃষ্টির অপচেষ্টা

7

‘ধন্যবাদ পাকিস্তান’ মন্তব্যে আসিফ নজরুলকে ঘিরে তীব্র সমালোচন

8

জামায়াত-ইউনূসের যোগসাজশে ছড়ানো হচ্ছে গুজব, লাশ গুমের মাস্টার

9

বাংলাদেশ যদি মৌলবাদীদের হাতে পড়ে, দিল্লি কি নিরাপদ থাকবে?

10

গভীর রাতে ঢাবিতে মঞ্চ নাটক, প্রশাসনের দুর্বলতায় সংকটকে ছাত্র

11

দেশজুড়ে সিরিজ বোমা হামলা: জামায়াত-শিবিরের প্রত্যক্ষ রাজনীতিত

12

যেভাবে দুর্নীতির মামলায় তারেক-গিয়াসকে খালাস দিল ইউনূস সরকার

13

আন্তর্জাতিক যুদ্ধবাজদের নতুন থিয়েটার বাংলাদেশ, ঝুঁকিতে সার্ব

14

জীবিত মাকে দেখতে মিলল না অনুমতি, মৃত্যুর পর ৫ ঘণ্টার প্যারোল

15

নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ফের আলোচনায় স্বাধীনতাব

16

শিবির কে প্রতিটি ক্যাম্পাসে হাজার বার গুপ্ত বলার ঘোষনা ছাত্র

17

মব উস্কে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টায় ইউনূস গং

18

নারীর নিরাপত্তায় ব্যর্থ রাষ্ট্র: প্রতিদিন ১৪ নারী ধর্ষণের শি

19

ভোট জালিয়াতির মাধ্যমে ঢাবিকে তুলে দেওয়া হলো দেশবিরোধীদের হাত

20