Insight Desk
প্রকাশ : Oct 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের নারী হত্যায় এলাকায় আতঙ্ক

সিরাজগঞ্জে আবারও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ভয়াবহ চিত্র দেখা দিয়েছে। জেলার সলঙ্গা থানার ভরমোহনী দাস পাড়া গ্রামের মৃত বিজেন চন্দ্র দাসের স্ত্রী আন্না বালা দাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে সলঙ্গা ইসলামি উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুর পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে এলাকাবাসী পুকুরের ধারে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

স্থানীয়রা দাবি করছেন, সাম্প্রদায়িক বিদ্বেষ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে সংখ্যালঘু পরিবারগুলো নিজেদের নিরাপত্তাহীন মনে করছেন।

পুলিশ জানায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের চিহ্নিত করতে ইতিমধ্যে তদন্ত দল গঠন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইজিপি বাহারুল ও এসবি চিফ গোলাম রসূলের বিরুদ্ধে মামলার আবেদন

1

পাকিস্তান থেকে আসা গোলাবারুদেই কি হাটহাজারীতে ট্যাংক বিস্ফোর

2

কয়েকটি আসনে ভোটারের চেয়ে ভোট বেশি

3

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ২০২৪ সালে বাস্তুচ্যুত এক লাখ ৫৯

4

ভালুকায় গণপিটুনিতে নিহত হিন্দু যুবক ছিলেন থানার ওসির কক্ষেই

5

খলিল-ইউনূসের প্রেস উইংয়ের মিথ্যাচার উন্মোচন করল সেনা সদর

6

মার্কিন চুক্তির নীলনকশা : শুল্ক ছাড়ের বিনিময়ে সার্বভৌমত্বের

7

ছাত্র সংসদ নির্বাচনের আগে শিবিরের সাইবার বুলিংয়ের শিকার নারী

8

চট্টগ্রাম বন্দরে উত্তেজনা, খোকন নিখোঁজের অভিযোগ

9

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ড. ইউনূসের অনৈতিক সুবিধা

10

এবার দুর্নীতি করে ধরা খেল জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফ

11

বিএনপি সরকারের ‘হরিলুট’: কাজ না করেই টিআর-কাবিখার ৩১৮ প্রকল্

12

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য: ভেঙে পড়ছে দেশের শিক্ষ

13

‘৩ দিনে কলকাতা দখল’-এর হুমকি থেকে ডাকাতির অভিযোগ: গ্রেপ্তারদ

14

ইতিহাস ক্ষমা করে না, ২০২৬ সালের নীলনকশার নির্বাচন, সেনাবাহিন

15

চরফ্যাশনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা,

16

গণতন্ত্রের নামে আত্মঘাতী সিদ্ধান্ত? তালেবান অভিজ্ঞতা সামনে র

17

আন্তর্জাতিক সহায়তা বিতর্কে ইউনুসের অন্তর্বর্তী সরকার

18

ইউনূসের আমলে সুইস ব্যাংকে রেকর্ড অর্থ জমা, বেড়েছে ৩৩ গুণ

19

সতের মাসে ৬ হাজার নিখোঁজ, রাষ্ট্র নীরব—ড. ইউনুসের দুঃশাসন

20