Insight Desk
প্রকাশ : Jun 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশটা চলছে Excel Sheet-এ, মানুষের খবর কে রাখে!

চোখের সামনে যা ঘটছে, সেটার কোনো সমর্থন নেই, কোনো লজ্জাও নেই। এই দেশের কোটি কোটি মানুষের ঘরে আজ চাল নেই, ডাল নেই, বাচ্চার স্কুল ফিস দিতে রক্ত পানি হয়ে যাচ্ছে—আর ওদিকে বসে মোহাম্মদ ইউনুস নামের এক এনজিও সম্রাট তাঁর অ-সরকার নিয়ে বাজেট নামের একটা দালালি ঠাসা জাল দলিল পেশ করে অট্টহাসি হাসছে।

এই বাজেট বানানো হয়েছে সেই টেবিলে বসে, যেটার চারপাশে কেউ ক্ষুধার্ত ছিল না। কেউ বাসের হ্যাণ্ডেল ধরে দাঁড়িয়ে অফিসে যায়নি, কেউ হাসপাতালের বারান্দায় সারাদিন কাটায়নি একটা বেডের আশায়। তারা জানেই না কীভাবে একজন মানুষ দিনে তিনবেলা খেতে না পেরে শুধু পানি খেয়ে ঘুমায়। তাদের জীবনে মানবতার গন্ধও নেই, আছে শুধু সংখ্যার ক্যালকুলেশন আর সুবিধাভোগীদের ডিল।

এই বাজেটের কোথাও একটা লাইনও নেই, যেটা গরিব মানুষের ঘাম জর্জরিত মুখের দিকে তাকিয়ে লেখা হয়েছে। বরং যা কিছু আছে, তা হলো—তাদের পকেট থেকে আরেকটু রসদ নিজেদের দিকে টেনে নেওয়ার ছক। আরও ভ্যাট, আরও ট্যাক্স, আরও মূল্যবৃদ্ধি। যেন দেশটা শুধু কিছু ব্যাংক মালিক, করপোরেট সিন্ডিকেট আর আমলা ব্যবসায়ীদের জন্য বানানো হয়েছে।

এটা বাজেটের নামে জনগণের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা।

আর এই যুদ্ধের নেতা? ইউনুস সাহেব। তিনি জনগণের ভোটে আসেননি। তিনি সংসদে জনগণের প্রতিনিধিত্ব করেন না। তিনি স্বপ্ন দেখান না, লুট করেন। আর সেই লুটেত হুকুমে তৈরি হয় এই কাঁঠালের আমসত্ত্ব মার্কা বাজেট, যেখানে ‘সমাজ কল্যাণ’ মানে হয় বড়লোকদের জন্য কর ছাড়, আর ‘উন্নয়ন’ মানে হয় কংক্রিটের আরেকটা অপ্রয়োজনীয় স্তূপ।

এখন কথা হলো, মানুষ কি বোকা? না, মানুষ বোবা। তারা জানে সব। শুধু মুখ খুললে চাকরি যাবে, বাড়ি ভাঙবে, মামলায় পড়বে। এটাই আসল বাজেট—সন্ত্রাসের বাজেট। সন্ত্রাসের গডফাদার মোহাম্মদ ইউনুসের বাজেট। যেটা মানুষের নয়, দখলদারদের জন্য বানানো কেবল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্রযাত্রার পথে উল্টো হাওয়া: ঘর থেকে কর্মক্ষেত্র, সংকুচিত হচ

1

প্রবাসীদের ভয়ে কাঁপছে জামায়াত-বিএনপি নেতা ইউনূস, দলবল নিয়ে য

2

বাংলাদেশ-পাকিস্তান এক করার মিশন নিয়ে ঢাকায় পাকিস্তানের পররাষ

3

পোপ লিও চতুর্দশের উদ্বেগ: বাংলাদেশে খ্রিস্টান সংখ্যালঘুদের ও

4

গৃহযুদ্ধ বাঁধিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে চায় আমেরিকা

5

আরব বিশ্বে বদলে যাচ্ছে সামাজিক বাস্তবতা, বাংলাদেশে বাড়ছে হিজ

6

পাকিস্তানকে ৭১-এর গণহত্যার দায় মুক্তি দিতে ইউসূসের যত আয়োজ

7

চট্টগ্রাম বন্দর বন্ধের হুমকি: নতুন ট্যারিফে ক্ষোভে ব্যবসায়ী

8

ইউনূসের আশকারায় মবের রাজ হাসনাত, রুখবে কে?

9

অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা সেনাসদরের হেফাজতে, মেজর জেনারেল ক

10

সিলেট পুরাতন কারাগারে অনিয়মের অভিযোগ: জেল পুলিশের বিরুদ্ধে ম

11

৭ মার্চের ভাষণ: জিয়াউর রহমানের লেখায় ‘গ্রিন সিগন্যাল’

12

রাষ্ট্রপতির বাণী কি উপদেষ্টা মাহফুজ আলম লিখে দিলেন?

13

‘৩ দিনে কলকাতা দখল’-এর হুমকি থেকে ডাকাতির অভিযোগ: গ্রেপ্তারদ

14

সিলেট হাউজিং এস্টেটে ছিনতাইকারীদের রাজত্ব: নেপথ্যে কোন অদৃশ্

15

গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত, এবার ফেব্রিক্স আমদানিতেও বাধা: ক্

16

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ড. ইউনূসের অনৈতিক সুবিধা

17

সিলেটে কিশোর গ্যাংয়ের উত্থান, রাজনৈতিক আশ্রয়ের অভিযোগে উদ্বে

18

স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশী এমদাদুর রহমান এমদাদের বিরুদ্ধ

19

দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে ফ্যাসিস্ট ইউনূসের গোমর ফাঁস

20