Insight Desk
প্রকাশ : Jul 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

হরতালে সড়কে যানবাহন কম, জনগণের মৌন সমর্থন

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা ও গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীসহ দেশের বিভিন্ন সড়কে যানবাহনের চাপ ছিল স্পষ্টতই কম। রোববার সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এই হরতাল কর্মসূচি চলাকালে রাজধানীর রাস্তাগুলোতে গণপরিবহন ছিল অনেকটাই সীমিত, আর সাধারণ মানুষের চলাচলও ছিল কম।

সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অল্পসংখ্যক বাস, রিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনায় ট্রাফিকের চাপ ছিল অনেকটাই হালকা। দোকানপাটও অনেক এলাকায় খোলা থাকলেও লোকসমাগম ছিল কম।

গোপালগঞ্জের ঘটনার প্রতিক্রিয়া

গত বুধবার গোপালগঞ্জে এনসিপির 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে সেনাবাহিনী ও পুলিশের গুলিতে অন্তত সাতজন নিহত হন। আহত হন শতাধিক। নিহতদের অধিকাংশই ছিলেন সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দা। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে।

সরকারি বাহিনীর গুলির কথা স্বীকার করলেও, দায় চাপানো হয়েছে অজ্ঞাতপরিচয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর। এ ঘটনায় এখনও গোপালগঞ্জজুড়ে কারফিউ ও ১৪৪ ধারা বহাল রয়েছে।

জনমনে হরতালের প্রতিফলন

যদিও হরতালে সংগঠনের নেতাকর্মীদের বড় ধরনের সড়ক অবরোধ বা সহিংসতার ঘটনা দেখা যায়নি, তবে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল মৌনভাবে—সড়কে স্বেচ্ছায় কম বের হওয়া, গণপরিবহন না চালানো ও দোকানপাট আংশিক বন্ধ রাখার মধ্য দিয়ে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাফি আনোয়ার বলেন, এই হরতাল সরকারের বিরুদ্ধে জনগণের নীরব বার্তা। সক্রিয় অংশগ্রহণ হয়তো হয়নি, কিন্তু সবাই বুঝিয়ে দিয়েছে তারা কাদের পাশে।

গাজীপুরের গৃহিণী আলেয়া খাতুন বলেন, "আমার ছেলেটা বাইরে গেলে এখন মনে হয় গুলি খেয়ে মরবে কি না! হরতাল হোক, অন্তত মানুষ বোঝাক যে তারা ভয় পায় না অন্যায়ের।"

পল্টন এলাকায় কথা হয় পথচারী রফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, এই ঘটনার বিচার হওয়া দরকার। যারা নিরপরাধ ছিল, তারা গুলিতে মরল কেন? আজ রাস্তায় না বের হওয়াটা প্রতিবাদের একটা অংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় ষড়যন্ত্র ও গোপন মার্কিন অভিযানের ফল ৫ আগস্ট

1

খলিল-ইউনূসের প্রেস উইংয়ের মিথ্যাচার উন্মোচন করল সেনা সদর

2

ইউনুস সরকারের অস্ত্র চুক্তি বিতর্কে খলিলুরের দায় এড়ানো মন্তব

3

আজ সিঙ্গেল ডে: প্রেম থাক বা না থাক, ভালোবাসাটা হোক নিজের সঙ্

4

মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন বিভুরঞ্জনকে নাজেহাল হতে হয়েছে

5

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জঙ্গিবাদের ছায়া কি আবার

6

বিপদে পড়লেই আওয়ামী লীগের কথা মনে পড়ে ইউনূসের

7

কাফনের কাপড় পরে এনবিআরে ফের কলম বিরতি

8

দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন: রাডার প্রকল্পে শেখ হাসিনা সরকার

9

নারী কেলেঙ্কারি নিয়ে নিশ্চুপ বিতর্কিত মার্কিন নাগরিক আলী রিয়

10

মব ভায়োলেন্সে প্যারালাইজড দেশের গণমাধ্যম

11

জাতীয় পার্টিকে কিছুই করা হয়নি, শুধু ‘একটু দৌড়ানি’ দেওয়া হয়ে

12

আওয়ামী লীগ আমল বনাম বর্তমান সময়: প্রবৃদ্ধির কি গতি হারিয়েছে?

13

চাইনিজ রাইফেল, এসএমজি ও আড়াই লাখ গুলি নিখোঁজ; আসন্ন নির্বাচন

14

গ্রামীণ ব্যাংকের ঋণের চাপে এক পরিবারের চারজনের মর্মান্তিক মৃ

15

পালানোর আগে ব্যাংক ফাঁকা করার গোপন মিশনে ইউনূস

16

নয়া ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’র আগমনধ্বনি!

17

যমুনার চরেও চাঁদার দাপট, টাকা না দিলে গরু-মহিষ চরানো যায় না

18

জঙ্গিবিরোধী শহীদ পুলিশ কর্মকর্তা রবিউল করিমকে রাষ্ট্র কর্তৃক

19

সারজিস আলমের বিতর্কিত হুমকি: “কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব

20