Insight Desk
প্রকাশ : Feb 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলগেটে বারবার গ্রেপ্তারের পর কারাগারেই আ.লীগ নেতা লিপনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | গাইবান্ধা

জেলগেট থেকে একাধিকবার পুনরায় গ্রেপ্তারের অভিযোগের মধ্যে গাইবান্ধা জেলা কারাগারে হাজতি অবস্থায় মারা গেছেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপাধ্যক্ষ শামীকুল ইসলাম সরকার লিপন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে কারাগারের ভেতরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রংপুর মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা জেলা কারাগারের জেলার আতিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শামীকুল ইসলাম লিপন গাইবান্ধা সদর থানার জিআর ১৭৬/২৫ মামলার হাজতি হিসেবে কারাগারে ছিলেন। এর আগেও তিনি কারাগার থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।

পারিবারিক সূত্রে দাবি করা হয়, প্রায় দেড় বছর ধরে তিনি একটি মামলায় হাজতি হিসেবে বন্দি ছিলেন। গত বছরের ৮ ডিসেম্বর ঢাকার মগবাজার এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে পলাশবাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। হাইকোর্ট থেকে একাধিকবার জামিন লাভের পরও জেলগেট থেকেই তাকে পুনরায় গ্রেপ্তার করা হয় বলে পরিবারের অভিযোগ। সর্বশেষ ৫ ফেব্রুয়ারি তাকে আবারও গ্রেপ্তার দেখানো হয় এবং গাইবান্ধা সদর থানার মামলায় হাজতি হিসেবে কারাগারে রাখা হয়।

শামীকুল ইসলাম সরকার লিপন দীর্ঘদিন পলাশবাড়ী উপজেলা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯৬ সালে তিনি উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০১৬ সালে সাধারণ সম্পাদক এবং ২০১৮ সাল থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও পরে উপাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে পলাশবাড়ীসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। ঘটনাটি নিয়ে এলাকায় শোকের পাশাপাশি নানা আলোচনা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে অস্ত্র–গুলিসহ সাবেক ছাত্রদল নেত্রী ইলোরা গ্রেপ্তার

1

জঙ্গিদের বাঁচাতে গোপালগঞ্জে নিরস্ত্র জনতার ওপর সেনাবাহিনীর গ

2

সিলেটে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক ছুরিকাঘাতে খুন, ছাদে মি

3

কাফনের কাপড় পরে এনবিআরে ফের কলম বিরতি

4

বিএনপির দুর্নীতির টাকায় তাণ্ডব চালাতো জঙ্গিরা!

5

কঠিন মুহুর্তে আবারও বাংলাদেশের পাশে ভারত

6

কারা ও পুলিশ হেফাজতে ২৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা

7

ইউনুস সরকারের ব্যর্থতায় ব্যবসা-বাণিজ্যে নেমেছে অনিশ্চয়তার ঘন

8

চট্টগ্রাম বন্দর বন্ধের হুমকি: নতুন ট্যারিফে ক্ষোভে ব্যবসায়ী

9

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে মিশনের সবশেষ তথ্য জানালেন ইউনূস,

10

মব উস্কে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চেষ্টায় ইউনূস গং

11

শেখ হাসিনা সরকারের মজুদেই চলছে দেশের খাদ্য ব্যবস্থা

12

এবার বাংলাদেশি সাংবাদিকদেরও T20 বিশ্বকাপ থেকে বাদ দিল ICC

13

বাংলাদেশের চলছে নারীদের বিরুদ্ধে গোপন যুদ্ধ

14

শেষ ধাপে ইউনূসের মিশন, আলোচনায় ‘মাইনাস টু’

15

দলে ফিরলেন শামীম-নাঈম, ওয়ানডেতে প্রথমবার তানভির

16

ইউনুস সরকারের ঘৃণ্য ষড়যন্ত্র: শিক্ষক আন্দোলন ঠেকাতে চট্টগ্র

17

বিপাকে চীনের সামরিক রপ্তানি মডেল

18

ইউনূসের বাংলাদেশে নিরাপত্তাহীন সড়ক: যমুনা সেতু পশ্চিমে রামদা

19

তবে কি সেনাবাহিনীর নিষ্ক্রিয়তায় ধ্বংসের দ্বারপ্রান্তে দেশ

20