Insight Desk
প্রকাশ : Jul 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

পুলিশ হেফাজতে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুর জেলা কারাগারে হাজতি অবস্থায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়ার মৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা। পুলিশ হেফাজতে থাকাকালীন তার স্বাস্থ্যের অবনতি এবং পরবর্তী মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে কারাগার কর্তৃপক্ষের তৎপরতা ও চিকিৎসা সুবিধার মান নিয়ে।

সোমবার (২৮ জুলাই) ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাজৈরের টেকেরহাট আবাসিক এলাকায় বসবাস করতেন তিনি। তার গ্রামের বাড়ি রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায়।

কারাগার সূত্রে জানা গেছে,  গত ৫ আগস্টের পর রাজৈর থানায় হামলা, ভাংচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের অভিযোগে দায়ের করা একটি মামলায় ইউসুফ আলী মিয়াকে ৬৪ নম্বর আসামি করা হয়। মামলাটি দায়ের করেন রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের পাঠানকান্দি গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ। উচ্চ আদালত থেকে জামিন পেলেও মাদারীপুর আদালতে হাজিরা দিলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান। গত ৩০ এপ্রিল থেকে তিনি মাদারীপুর জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন।

কারাগারে থাকাকালীন কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর রোববার তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার শাহ্ রফিকুল ইসলাম জানান, রোববার দুপুর ১২টার দিকে ইউসুফ আলী মিয়াসহ দুইজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাদের দ্রুত মাদারীপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে ইউসুফ আলী মিয়ার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়, যেখানে তিনি মারা যান।

ইউসুফ আলী মিয়ার পরিবার এ ঘটনাকে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করেছে। তারা দাবি করছে, কারাগারে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি এবং তার মৃত্যুর জন্য কারা কর্তৃপক্ষের গাফিলতি দায়ী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মবের ওপর ভর করে টিকে আছে ইউনূস বাহিনী

1

আমেরিকার হাতে দেশ দেয়ার ষড়যন্ত্রের আরেক ধাপ এগিয়ে গেল ইউন

2

এপস্টেইনের পাশে থাকা ব্যক্তি কে? চট্টগ্রাম বন্দর ঘিরে উঠছে ব

3

দারিদ্র্য কমার বদলে বাড়ল? ইউনূস সরকারের সময়কালে

4

ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় গ্রামীণ সংস্থাগুল

5

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল: “প্রেস সচিব উন্মাদের মতো উল্

6

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে

7

আসছে বন্যা, হাসছে ইউনূস-এনসিপি, আবারও কি হবে প্রতারণা?

8

আন্তর্জাতিক যুদ্ধবাজদের নতুন থিয়েটার বাংলাদেশ, ঝুঁকিতে সার্ব

9

চাঁদপুরে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

10

রাষ্ট্রপতির বক্তব্য ঘিরে বিতর্ক: দুর্নীতির সূচক ও ইতিহাসের প

11

আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতার রাজনীতিতে এনসিপি: মাসুদ কামালের ক

12

রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ চেষ্টা, আন্দোলনকারীদের

13

জেলগেটে বারবার গ্রেপ্তারের পর কারাগারেই আ.লীগ নেতা লিপনের মৃ

14

বগুড়ায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে

15

ইউনূস সরকারের ব্যর্থতা: সারাদেশে খুন, ডাকাতি, ছিনতাই, নদীতে

16

প্যারিসে ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে “মার্চ ফর বাংলাদেশ” কর্

17

নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র–ভারতের নীরব কূটনৈতিক তৎপরতা, পুনর

18

নারীর নিরাপত্তায় ব্যর্থ রাষ্ট্র: প্রতিদিন ১৪ নারী ধর্ষণের শি

19

নড়াইলে ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্ত

20