Insight Pulse
প্রকাশ : Oct 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারাকান্দা থানায় মামলা বাণিজ্যের মহোৎসব, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ওপর এ এস আই নজরুলের নিপীড়ন

নিজস্ব প্রতিবেদক 

ময়মনসিংহের তারাকান্দা থানার এ এস আই নজরুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি, মারধর ও চাঁদা দাবির গুরুতর অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, এ এস আই নজরুল থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের লক্ষ্য করে একের পর এক হয়রানিমূলক পদক্ষেপ নিচ্ছেন।

অভিযোগে বলা হয়েছে, তিনি মিথ্যা মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের জড়িয়ে মামলা তুলে নেওয়ার নামে পরিবারগুলোর কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ দাবি করছেন। অনেক ক্ষেত্রেই থানায় ডেকে এনে মারধর করে পরিবারকে চাপ দেওয়া হয়েছে চাঁদা দেওয়ার জন্য।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলা ওয়ারেন্ট ছাড়াই এ এস আই নজরুলের নেতৃত্বে পুলিশ সদস্যরা আওয়ামী লীগ নেতাদের বাড়িতে অভিযান চালান। এমনকি মহিলা পুলিশ ছাড়াই ঘরে প্রবেশ করে নারীদের সাথে অশালীন আচরণ এবং শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

দীর্ঘ ৪-৫ বছর ধরে তারাকান্দা থানায় দায়িত্ব পালন করায় এ এস আই নজরুল স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের পরিবার ও আর্থিক অবস্থার বিষয়ে ভালোভাবেই অবগত। এই সুযোগে তিনি বিভিন্ন নেতার কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে এসআই নজরুল ইসলামের বক্তব্য জানা যায়নি।

স্থানীয় সাধারণ জনগন বিষয়টির সুষ্ঠু তদন্ত ও এ এস আই নজরুল ইসলামের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের মাটিতে ফিরেও স্বস্তিতে নেই রেমিট্যান্স যোদ্ধারা

1

ইউনূসের সফরসঙ্গীতে মানবতা বিরোধী অপরাধীর সন্তান, প্রশ্নের মু

2

বিশ্বাসঘাতকতার অন্দরমহল : কারা ভাঙল প্রধানমন্ত্রীর নিরাপত্তা

3

দক্ষিণ কোরিয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন নিষিদ্ধের প্রতিবাদে বি

4

তারেক-ইউনূস বৈঠকের পর বিএনপিতে বেড়েছে মব সন্ত্রাস

5

জুলাই মামলার ভয় দেখিয়ে আড়াই কোটি টাকার বেশি চাঁদাবাজি — নেপথ

6

‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই’ -ব্যারিস্টার মাহমুদ

7

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর সন্ত্রাসী হামলা

8

মুদি দোকানে এক মাসের বিদ্যুৎ বিল সাড়ে ১৩ লাখ টাকা!

9

জরিপ: ভোট দিতে যাবেন না ৮৭ ভাগ আওয়ামী লীগ সমর্থক, ৯২ ভাগের স

10

৫ আগস্ট ২০২৪–এর পর বাংলাদেশ কী হারাল?

11

বিএফ ইউজের ২০২৬ সালের প্রস্তাবিত কমিটি নিয়ে সাংবাদিক মহলে আ

12

সেনাবাহিনীকে ঘিরে ষড়যন্ত্র, পাহাড়ে অশান্তির পেছনে জামায়াত-শি

13

কারাগারে আরেক মৃত্যু: বিনা চিকিৎসায় আ.লীগ নেতার প্রাণহানি

14

নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র–ভারতের নীরব কূটনৈতিক তৎপরতা, পুনর

15

মার্কিন চুক্তির নীলনকশা : শুল্ক ছাড়ের বিনিময়ে সার্বভৌমত্বের

16

বিএনপির মন্ত্রী: ড. খলিলুর রহমানকে ঘিরে নতুন বিতর্ক

17

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি অপারেটরের হাতে: জাতীয় স্ব

18

তবে কি করিডোর নিয়ে বিএনপির সমর্থন আদায় করলেন ইউনূস?

19

ভাড়া করে লোক দিয়ে জুলাই উদযাপন করবে সরকার, উঠছে সমালোচনার ঝড়

20