Insight Desk
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে তাজা কার্তুজসহ যুবদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,নোয়াখালী

নোয়াখালীর চাটখিলে দুটি তাজা কার্তুজসহ মো. নাঈম ইসলাম (৩২) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মো. নাঈম ইসলাম ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি চাটখিল পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে জানা গেছে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চাটখিল পাঁচগাঁও ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. নাঈম ইসলামের কাছ থেকে দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাকে চাটখিল থানায় হস্তান্তর করা হয়।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সুলতনা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডি: নিছক দুর্ঘটনা না কি সুপরিকল্পিত ষড়যন্ত

1

তারাকান্দা থানায় মামলা বাণিজ্যের মহোৎসব, স্থানীয় আওয়ামী লীগ

2

বাংলাদেশ-পাকিস্তান এক করার মিশন নিয়ে ঢাকায় পাকিস্তানের পররাষ

3

শিক্ষা কাঠামোকে নষ্ট করে দেশ ধ্বংসে মেতেছে ইউনূস গং

4

যে কারণে কালো আর্মব্যান্ড পরে খেলছে ভারত-ইংল্যান্ড

5

ইউনূসের সফরসঙ্গীতে মানবতা বিরোধী অপরাধীর সন্তান, প্রশ্নের মু

6

ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৮

7

বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার হলে প্রভাব পড়বে ভারতেও: শেখ হাস

8

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে ইউনূসপন্থীদের, নি

9

ইউনূসে হতাশ বাংলাদেশ, জনপ্রিয়তা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার

10

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা, ২০২৫ সালে উর্ধ্বম

11

বিপদে পড়লেই আওয়ামী লীগের কথা মনে পড়ে ইউনূসের

12

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কিভাবে ত্বরান্বিত হলো?

13

গোপালগঞ্জে গণহত্যা চালানো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিচয়

14

সামরিক নির্ভরতার ফাঁদ ও ৫ আগষ্ট

15

ইউনূসের পরিকল্পনায় বাংলাদেশ কী নতুন ৭১-এর মুখোমুখি

16

সাজানো–গোছানো কক্ষ, চিকিৎসা সরঞ্জাম নেই, মাঝপথে সমাপ্ত স্বাস

17

একের পর এক শিশু হত্যা-ধর্ষণ, এবার মুখ খুললেন প্রগতিশীল শিক্ষ

18

১২ ও ৪ বছর আগে প্রয়াত দুই আওয়ামী লীগ নেতাকেও মামলার আসামি কর

19

৭ মার্চের ভাষণ কি আজ অপরাধ?

20