Insight Desk
প্রকাশ : Feb 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

৭০ আসনের ৪০ শতাংশে অনিয়মের অভিযোগ: টিআইবি

নিজস্ব প্রতিবেদক 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ করা আসনের উল্লেখযোগ্য অংশে অনিয়মের চিত্র উঠে এসেছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।সংস্থাটি লটারির মাধ্যমে নির্বাচিত ৭০টি আসনের মধ্যে প্রায় ৪০ শতাংশে একাধিক অনিয়ম শনাক্ত করার কথা বলেছে।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ভোটারদের হুমকি দিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া বা প্রবেশে বাধা দেওয়ার ঘটনায়, যা ৪৬.৪ শতাংশ আসনে দেখা গেছে। এছাড়া নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করা হয়েছে ৩৫.৭ শতাংশ আসনে এবং জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে ২১.৪ শতাংশ আসনে।

বুথ দখল, প্রতিপক্ষের পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়া এবং ভোট শুরুর আগেই ব্যালটে সিল মারার ঘটনা প্রতিটি ১৪.৩ শতাংশ আসনে ঘটেছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পক্ষপাতমূলক আচরণ, সাংবাদিকদের বাধা এবং ভোট গণনায় জালিয়াতির অভিযোগও উঠে এসেছে বিভিন্ন আসনে।

টিআইবি বলেছে, শুরুতে তুলনামূলক প্রতিযোগিতার পরিবেশ থাকলেও পরে সহিংসতা, কোন্দল ও অসুস্থ প্রতিযোগিতা বেড়েছে, যা নির্বাচন-পরবর্তী সময়েও প্রভাব ফেলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র–ভারতের নীরব কূটনৈতিক তৎপরতা, পুনর

1

শেখ হাসিনার কথাই সত্যি হলো, নিজেদের দোষ অকপটে স্বীকার করলেন

2

বাংলাদেশে চলছে চাঁদাবাজি, ধর্ষণ, ডাকাতি ও মবের রাজত্ব

3

পুলিশ হেফাজতে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু: পরিবারের দাবি পরিকল্

4

জাতিসংঘের সফরসঙ্গীদের তালিকায় ইউনূসের মেয়েরাও, প্রকাশ্যে প্র

5

ডাকসু নেত্রী রাফিয়ার বাসার ‘আগুন’ ও ‘ককটেল বিস্ফোরণ’: শিবিরি

6

ওয়াশিংটনে ‘কংগ্রেশনাল ব্রিফিং’: বাংলাদেশের ভোট ‘প্রশ্নবিদ্ধ

7

গোপালগঞ্জে গণহত্যা চালানো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিচয়

8

জেলে আটক স্বাস্থ্যের ঠিকাদারের সঙ্গে নীলফামারী জেনারেল হাসপ

9

অন্তর্বর্তী সরকারের এক বছরে খুন ধর্ষণ বেড়েছে বহুগুণ

10

অষ্টম শ্রেণির ছাত্রকে ‘ছাত্রলীগ নেতা’ বানিয়ে গ্রেপ্তার

11

বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকার লঙ্ঘন

12

খলিল-তারেকের গোপন বৈঠক: করিডোর ইস্যুর আড়ালে দেশ ধ্বংসের নীলন

13

ফেসবুক পোস্টে গ্রেফতার বাড়ছে, মতপ্রকাশে শঙ্কা

14

জঙ্গি নিয়ে ইউনূসের পুলিশবাহিনীর মিথ্যাচার ফাঁস করল মালয়েশিয়া

15

অভ্যন্তরীণ ফ্যাসিবাদ, দুর্নীতির অভিযোগে এনসিপি ও বৈছাআ থেকে

16

রোহিঙ্গা সম্মেলন: দেশ ধ্বংসে অন্তর্বর্তী সরকারের সহায়তায় নতু

17

ইউনূসের ভূমিকায় আলোচনায় চট্টগ্রাম বন্দর ও সেন্টমার্টিন

18

বিএনপি-জামায়াত-এনসিপির চাঁদাবাজিতে অতিষ্ট দেশ, নিশ্চুপ প্রশা

19

ইউনূসের নেতৃত্বে হাঁটুভাঙা প্রতিষ্ঠানে পরিণত দুদক

20