Insight Desk
প্রকাশ : Aug 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

কাঁদল বাংলাদেশ, ৩২ আতঙ্কে ঘুম হারাম ইউনূস গংদের

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশে। ধানমন্ডি ৩২ এর বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বিধ্বস্ত বাড়ি কাঁপন ধরিয়ে দিয়েছে ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর সমর্থকদের বুকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবার শ্রদ্ধা জানাতে এসে হেনস্তার শিকার হয়েছেন বেশ কয়েকজন।  

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই ধানমন্ডির ৩২ নম্বরে ব্যাপক নিরাপত্তার আয়োজন করে পুলিশ। কাঁটাতারের বেড়া দিয়ে দুই প্রবেশমুখে যানবাহন আটকে দিয়ে মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হয়। প্রস্তুত রাখা হয় সাঁজোয়া যান ও জলকামান।

দিনটিকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে পারেন–এমন ধারণা থেকে তাদের ঠেকাতে বৃহস্পতিবার সন্ধ্যার পর ৩২ নম্বরে অবস্থান নেয় স্থানীয় বিএনপি ও ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের সদস্যরা। তখন থেকেই আওয়ামী লীগ সন্দেহে যাকে তাকে তল্লাশি করা হচ্ছিল। 

শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে আসেন আরেকজন। তিনি নিজেকে রিকশাচালক বলে পরিচয় দেন। ওই ব্যক্তি বলেন, তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল দিতে এসেছেন। এ সময় কয়েকজন মারধর করলে ওই ব্যক্তিকে পুলিশ নিয়ে যায়। এর মধ্যে সকাল সোয়া ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরের সড়কের পশ্চিম পাশে তিন সন্তানসহ শ্রদ্ধা জানাতে আসেন এক দম্পতি। তখন তারা স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মীদের রোষানলে পড়েন। বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

খুলনায় গরু জবাই করে ১৫ আগস্ট পালনে আওয়ামী লীগের প্রস্তুত কালে বিএনপির হানা; ৪/৫জনকে ধরে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে গিয়ে কয়েকজন মারধর ও হেনস্তার শিকার হলেও পুলিশ বলছে, তারা সরকারের প্রধান উপদেষ্টার ‘প্রেস সচিবের নির্দেশনা’ মোতাবেক কাজ করছেন।

শুক্রবার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি থাকলেও হামলাকারীদের ঠেকাতে দেখা যায়নি; কাউকে মারধর করে তুলে দেওয়া হলে পুলিশ তাকে নিয়ে যাচ্ছে। নিজের অবস্থান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেডআই খান পান্না। শুক্রবার (১৫ আগস্ট) সংক্ষিপ্ত স্ট্যাটাসে জেডআই খান পান্না লিখেন, ‘আমি গৃহবন্দি। অ্যারেস্ট বা গ্রেপ্তার হইনি। তারপরও গৃহবন্দি।’

সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ছিল বঙ্গবন্ধু 

১৫ আগস্ট পালনে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বাধা দেওয়া হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা সশ্রদ্ধ চিত্তে বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন। শোক প্রকাশ করছেন শোবিজ তারকারাও। চিত্র নায়ক শাকিব খান, ক্রিকেট তারকা সাকিব আল হাসান বঙ্গবন্ধুর স্মরণে স্ট্যাটাস দিয়েছেন। 

জুলাই আন্দোলনে অংশ নেওয়া অভিনেতা আরশ খান বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, নিজের বোধ এবং অনুভূতি তখনো লুকাইনি, এখনো লুকাব না। তখন ক্ষমতায় থাকা শক্তির সামনে মাথা নত করিনি, এখনো করব না। বঙ্গবন্ধুকে নিয়ে করা আমার পোস্টকে রাজনৈতিক পোস্ট ভাবার বা বানানোর সুযোগ নেই। শেখ মুজিবুর রহমান বলেন বা জিয়াউর রহমান বলেন আমার কাছে তারা উভয়ই সম্মানিত এবং বাংলাদেশপন্থী মানুষ। যে সরকার ক্ষমতায় বসুক আমি কখনো তাদের অসম্মান করতে রাজি না। ’
 
সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অনেক নেটিজেনই আছেন যারা এতদিন বঙ্গবন্ধুকে নিয়ে আবেদ প্রকাশ না করলেও সরকারের বাধার সম্মুখীন হয়ে এ দিনটি নিয়ে পোস্ট করেছেন। অনেকেই বলছেন, এবার অকৃত্রিম উপায়ে বঙ্গবন্ধুকে স্মরণ করেছে বাংলার জনগণ। 

পাকিস্তানপন্থীদের খবর কি 

এবার ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যু বার্ষিকী আয়োজনকে নস্যাৎ করতে  সেই ৫০ বছর পর রোপন করা পাকিস্তানি বীজেরা। শেখ হাসিনাকে উৎখাতের পরই তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল ভাঙচুর করে। সেইসঙ্গে মুজিববাদ মূর্দাবাদ স্লোগানের মাধ্যমে তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে। অথচ সেই মানুষটাই জীবনের ১৭ বছর জেলের অন্ধকারে কাটিয়েছে নিজের দেশের জন্য। 

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। আজ ১৫ আগস্ট শুক্রবার বিকাল ৪ টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সন বাস ভবনে ফুলের তোড়া নিয়ে আসেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ও অফিস পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম।

জুলাই-আগস্ট আন্দোলনের পেছনে জামায়াতে ইসলামী, ড. মুহাম্মদ ইউনুস এবং আন্তর্জাতিক মহলের একটি গোপন ষড়যন্ত্র ছিল বলে দাবি করা হয়। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশের নির্বাচিত সরকারকে উৎখাত করা। জামায়াতের ছাত্র সংগঠন শিবির এই আন্দোলনকে কাজে লাগিয়ে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে। ড. ইউনুসের নাম আন্তর্জাতিক মহলের সঙ্গে যুক্ত করা হয়েছে, যিনি আগে আওয়ামী লীগের সঙ্গে বিরোধে জড়িত ছিলেন।

ইউনূসের ডান হাত হিসেবে পরিচিত এনসিপির আহ্বায়ক নাহিদও বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর দিনে একটি পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ও ত্যাগ স্বীকার আমরা স্বীকার করি, কিন্তু তাঁর শাসনামলে সংঘটিত জাতীয় বিপর্যয়ও আমরা স্মরণ করি।’

এছাড়া ১৫ আগস্ট  শেখ হাসিনা ও আ.লীগকে ব্যঙ্গ করে ডিজে গান বাজিয়ে নৃত্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাকিস্তানপন্থী শিক্ষার্থীরা। এছাড়া বঙ্গবন্ধুর স্বীকৃত খুনি মেজর ডালিমের ভাষণও পাকিস্তানের দোষররা ধানমন্ডি ৩২ এ চালিয়েছে। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের জাতীয় দিবসে রাজনৈতিক দলগুলোর উচিৎ ছিল একে অপরের প্রতি সহনশীল থাকা এবং শ্রদ্ধা প্রদর্শনে স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, শোকের দিনটিও ক্ষমতার রাজনীতির মঞ্চে পরিণত হয়েছে। এতে করে জাতির ইতিহাস ও মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূস-তারেক যোগসাজশে মব সন্ত্রাস চরমে, এ বর্বরতার শেষ কোথায়?

1

জামাতি স্টাইলে এবার জাপার কার্যালয়ে আগুন দিল গণঅধিকার পরিষদ

2

চুক্তির ফাঁদে বেশি দামে কেনা হচ্ছে আমেরিকান গম: ইউনুস সরকারে

3

আওয়ামী লীগে যোগ দিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট

4

ভোটের আগের রাতেই কেন্দ্র দখল ও ব্যালট ভরার অভিযোগ

5

জাতীয় নেতা তোফায়েল আহমেদ এখনো জীবিত, তবে অবস্থা ক্রিটিক্যাল

6

শি, মোদি, পুতিনের ঐক্যের বার্তা, ইউনূসের কপালে চিন্তার ভাঁজ

7

রাজনীতির উত্তাপের মাঝেও বিদ্যুতে ভারতের ওপর নির্ভরশীল বাংলাদ

8

শেখ হাসিনার দৃঢ় বার্তা: “গণতন্ত্র, বৈধ সরকার ও জনগণের অধিকার

9

সাজানো–গোছানো কক্ষ, চিকিৎসা সরঞ্জাম নেই, মাঝপথে সমাপ্ত স্বাস

10

যোগ্যতায় রিটেন পাস করতে হবে, ভাইভায় ইনশাআল্লাহ সাহায্য করবো’

11

ইউনূসের থাবায় ধ্বংসের পথে বাংলাদেশ

12

আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি—সিগন্যাল অমান্য করে উল্

13

অপকর্ম আড়ালেই ভরসা “গুজব যন্ত্রে”: সক্রিয় ইউনূস গোষ্ঠী

14

মার্কিনিরা কোথায় বিনিয়োগ করেছে তা দেখাতেই আয়োজিত হচ্ছে রোহিঙ

15

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে

16

গণতন্ত্র জোর করে প্রতিষ্ঠা করা যায় না, গণতন্ত্র গড়ে ওঠে জনগণ

17

গ্যাঁড়াকলে ইউনূস, পলাতে চাইলেও মিলছে না অনুমতি

18

১৫ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তির চিন্তা কেন্দ্রীয় ব্যাংকের

19

⁨সনাতন ধর্মাবলম্বীদের অভিযোগ: ইসকনের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ব

20