Insight Desk
প্রকাশ : Feb 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুধীসমাবেশে বীর মুক্তিযোদ্ধার বক্তব্যে বাধা, জামায়াত নেতাকে ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক | চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজিত সুধীসমাবেশে বক্তব্য দেওয়ার সময় এক বীর মুক্তিযোদ্ধাকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অনুষ্ঠানস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটে গতকাল শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শহীদ সাটু অডিটরিয়ামে। সুধীসমাবেশে বক্তব্য দিচ্ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. তরিকুল আলম। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান উত্তেজিত হয়ে তাঁর বক্তব্যে বাধা দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্য চলাকালে লতিফুর রহমান হঠাৎ উঠে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে বীর মুক্তিযোদ্ধার দিকে এগিয়ে যান এবং তাঁর বক্তব্য থামাতে চেষ্টা করেন। এতে উপস্থিত সুধীজন ও অতিথিদের মধ্যে অস্বস্তি তৈরি হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের উদ্দেশ্যে জেলা পুলিশ এই সুধীসমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান।

ঘটনার বিষয়ে আয়োজকরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে এ বিষয়ে জেলা পুলিশ বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একের পর এক শিশু নিখোঁজ: রামিসার আগে ইব্রাহিম, পরে আলী—প্রশাস

1

সাবেক শিবির নেতাকে গ্রেপ্তারের জেরে ডিবি কর্মকর্তার ওপর নৃশং

2

‘৩ দিনে কলকাতা দখল’-এর হুমকি থেকে ডাকাতির অভিযোগ: গ্রেপ্তারদ

3

মানবিক করিডোর বাস্তবায়নে চতুর্মুখী ষড়যন্ত্রে ইউনূস-খলিল গোষ্

4

অভ্যন্তরীণ ফ্যাসিবাদ, দুর্নীতির অভিযোগে এনসিপি ও বৈছাআ থেকে

5

ক্ষমতা দীর্ঘায়িত করতে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোতে শিবিরক

6

৫ আগস্ট: দৃশ্যপটের আড়ালে জটিল বাস্তবতা

7

পিআইবি ভবনেই ছিল বাকশালের দপ্তর—ফারুক ওয়াসিফের দাবির ঐতিহাসি

8

খলিলুরে বিএনপিতে অস্বস্তি

9

ভোট বর্জনের ঘোষণা আওয়ামী যুবলীগের, মাঠে নামার ডাক মাইনুল হোস

10

নাহিদের জবানবন্দিতে রাষ্ট্রীয় নথিতে রেকর্ড হলো ইউনূসের মিথ্য

11

মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন বিভুরঞ্জনকে নাজেহাল হতে হয়েছে

12

নির্বাচন কেমন হতে পারে ইসিতে নমুনা দেখাল বিএনপি

13

গুপ্ত রাজনীতি করতে গিয়ে ধরা খেল চট্টগ্রামের এসপি

14

জামিন মিলেও স্বাধীনতা নেই: গায়েবী মামলার ফাঁদে আটকে মৃত্যুপথ

15

ভোলার লালমোহন উপজেলায় যুবদলের নেতার ছেলে হলেন ছাত্রলীগের সাধ

16

ইউনূসের আমলে সুইস ব্যাংকে রেকর্ড অর্থ জমা, বেড়েছে ৩৩ গুণ

17

পিনাকি-ইলিয়াস ও ইউনূসের নির্দেশে ভিপি নূরের ওপর ভয়াবহ হামলা

18

‘ছয় মাসের বেশি টিকবে না—এসব শুনতে শুনতে ১০ বছর কাটিয়ে দিলাম’

19

আইসিটির দেওয়া রায় প্রসঙ্গে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিবৃতি

20