Insight Desk
প্রকাশ : Nov 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডাকসু নেত্রী রাফিয়ার বাসার ‘আগুন’ ও ‘ককটেল বিস্ফোরণ’: শিবিরি নাটকের পর্ব–২?

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ঘিরে আবারও নতুন করে সন্দেহ, বিতর্ক ও উদ্দেশ্যপ্রণোদিত নাটকের আশঙ্কা তৈরি হয়েছে।

ঘটনার পরপরই রাফিয়ার ঘনিষ্ঠ মহল দাবি করে—‘জঙ্গি লীগ হামলা করেছে’। তবে ঘটনাস্থলের প্রাথমিক ছবি, বিবৃতি এবং ঘটনার সময় নির্বাচন করে হামলার গল্প তৈরির ধরন দেখে অনেক বিশ্লেষকই এটিকে শিবিরি অপতৎপরতার ‘সিমপ্যাথি নাটক’-এর পুনরাবৃত্তি হিসেবে দেখছেন।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতি, রাফিয়ার অতীত বিতর্কিত সংযোগ এবং তার শিবিরপন্থী পরিচিতি বিবেচনা করলে ঘটনাটি স্বার্থান্বেষীভাবে পরিকল্পিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় সহানুভূতি আদায়ের জন্য পরিকল্পিত নাটকের ইতিহাস তাদের দীর্ঘদিনের কৌশল বলেও মনে করা হচ্ছে।

এদিকে ধানমন্ডি ৩২–এ সাম্প্রতিক হামলার ঘটনাগুলোও নতুন করে আলোচনায় এসেছে।

বিশ্লেষকদের মতে—বঙ্গবন্ধুর বাড়িকে ধ্বংস করার বহুবারের প্রচেষ্টার পর ১৭ নভেম্বর রাতেও ধানমন্ডি ৩২-এর অবশিষ্ট অংশে বড় হামলার চেষ্টা হয়েছিল, যা ৫ আগস্টের পর প্রথমবার সেনাবাহিনী ও পুলিশ সমন্বিতভাবে তাৎক্ষণিকভাবে ঠেকাতে সক্ষম হয়।

এই প্রেক্ষাপটে রাফিয়ার বাড়ির ‘হামলা’-র গল্প সামনে আসায় অনেকেই মনে করছেন—এটি একই ধারাবাহিকতার অংশ, যেখানে গণসহানুভূতি, আলোচনায় থাকা এবং রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য নাটক সাজানো হয়ে থাকে।

একজন নিরাপত্তা বিশ্লেষক মন্তব্য করেন: “ঘটনার টাইমিং, বিস্ফোরণের ধরন ও অভিযোগ তোলার গতি—সবই ইঙ্গিত দেয় এটি একটি উদ্দেশ্যমূলক নাটক হতে পারে। সিমপ্যাথি তৈরি করতে শিবির এ ধরনের ঘটনা অতীতে বহুবার করেছে।”

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত চলছে বলে জানানো হয়েছে, তবে স্থানীয়দের বক্তব্য, ভিডিও–প্রমাণ এবং রাফিয়ার পূর্বের বিতর্কিত কর্মকাণ্ড তদন্তের আওতায় আনার দাবি উঠছে জোরালোভাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংকটে এনসিপি, মার্কিন গুরুর দীক্ষা নিতে কক্সবাজারে এনসিপির ন

1

সাজানো–গোছানো কক্ষ, চিকিৎসা সরঞ্জাম নেই, মাঝপথে সমাপ্ত স্বাস

2

ইউনূস ম্যাজিকে খালি হাতে ফিরছেন প্রবাসীরা, দেশে ফিরে হচ্ছেন

3

সেনাবাহিনীতে আরও ৬ কর্মকর্তার রদবদল

4

মব–শাসনের রক্তাক্ত বাস্তবতা, বিষবৃক্ষের ফল কুড়াচ্ছে সমাজ

5

৩০ হাজার মেগাওয়াটের রূপকথা, ১৬ হাজারেই খেলা শেষ!

6

‘ছয় মাসের বেশি টিকবে না—এসব শুনতে শুনতে ১০ বছর কাটিয়ে দিলাম’

7

‘জয় বাংলা’ বলায় মনোনয়ন স্থগিত: বিএনপির পদক্ষেপে প্রশ্ন, মুক

8

নির্বাচন পর্যবেক্ষক ইস্যু: ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের, দিল্ল

9

আমেরিকার হাতে দেশ দেয়ার ষড়যন্ত্রের আরেক ধাপ এগিয়ে গেল ইউন

10

নৌকা ছেড়ে শীষে—সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠজনের অবস্থান বদলে ময়মনসি

11

বিএনপি সরকারের ‘দুই লাখ কর্মী’ নেওয়ার ঘোষণা নাকচ করল মালয়েশি

12

জাতিসংঘ মিশন থেকে ১৮০ পুলিশ সদস্য প্রত্যাহার: ইউনুস সরকারের

13

দাঁড়িপাল্লায় ভোট ও নগদ টাকার প্রতিশ্রুতি

14

“স্বৈরাচার নয়, তিনি স্থিতিশীলতার স্থপতি”- বিদেশি গণমাধ্যমের

15

নেত্রকোনায় থানার পাশেই মুদি ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

16

বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার হলে প্রভাব পড়বে ভারতেও: শেখ হাস

17

বাংলাদেশের রঙ্গিন বিপ্লব ও জাতিসংঘের প্রশ্নবিদ্ধ ভূমিকা

18

পাকিস্তান থেকে আসা গোলাবারুদেই কি হাটহাজারীতে ট্যাংক বিস্ফোর

19

বিপদে পড়লেই আওয়ামী লীগের কথা মনে পড়ে ইউনূসের

20