Insight Desk
প্রকাশ : Jun 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

মুদি দোকানে এক মাসের বিদ্যুৎ বিল সাড়ে ১৩ লাখ টাকা!

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের তাড়াশে মো. আব্দুল হাকিম নামে এক মুদি দোকানির এক মাসে বিদ্যুৎ বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা। গতকাল রোববার দুপুরে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় থাকা তাড়াশ জোনাল অফিস থেকে পাঠানো বিলের কাগজ থেকে এ তথ্য জানা গেছে। 

ভুক্তভোগী মুদি দোকানি আব্দুল হামিদ উপজেলার তালম ইউনিয়নের তালম খাসপাড়া গ্রামের মো. নজিবর রহমানের ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি গ্রামের বাজারে মুদি দোকান পরিচালনা করেন। 

আব্দুল হাকিম জানান, রোববার দুপুরে তাড়াশ জোনাল অফিস থেকে মে মাসের বিদ্যুৎ বিলের কাগজ দেওয়া হয়। বিল হাতে পেয়ে দেখতে পান, তার নামে মুদি দোকানের বিদ্যুৎ বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা। অথচ এত দিনে মাসে ৩০০-৩৫০ টাকার বেশি বিল কখনও আসেনি।

তিনি আরও বলেন, ‘ছোট দোকানে এত বড় অংকের বিদ্যুৎ বিল দেখে প্রথমে আমি বিস্মিত হই। পাশাপাশি ভয়ও পাই। পরে আমি তাড়াশ জোনাল অফিসে ফোন করি এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিষয়ে জানতে চাই। এ সময় তাড়াশ জোনাল অফিসে লোকজন আমাকে অফিসে যেতে বলেন।’

এ দিকে বিদ্যুৎ বিলের কপিটি দোকানি হামিদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন, যা মুহূর্তে ভাইরাল হয়। নেটিজনরা নানা মন্তব্য করতে থাকেন। যা তাড়াশ জোনাল অফিসের নজরে আসে। পরে সন্ধ্যায় জোনাল অফিস থেকে বিলের কপি সংশোধন করা হয়।

এ প্রসঙ্গে তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) মো. মো. শামসুজ্জামান বলেন, মুদি দোকানি আব্দুল হাকিমকে দেওয়া বিলের কপিটিতে ‘প্রিন্ট মিসটেক’ হয়েছে। আমরা জানার পরপরই বিলটি সংশোধন করে দিয়েছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ কব্জায় আরও এগিয়ে গেল আমেরিকা, ইউনূসের প্রতারণা ফাঁস

1

আওয়ামী লীগ আমল বনাম বর্তমান সময়: প্রবৃদ্ধির কি গতি হারিয়েছে?

2

‘জয় বাংলা’ বলায় মনোনয়ন স্থগিত: বিএনপির পদক্ষেপে প্রশ্ন, মুক

3

আইসিটির দুই প্রসিকিউটরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

4

বাংলাদেশে মবের নেতৃত্ব দিচ্ছে কারা? এর পেছনে কাজ করছে কোন শক

5

নতুন সরকার 'সামন্তবাদী চর্চা’ নিয়ে সমালোচনা

6

ট্রাম্পের বার্তায় কূটনৈতিক শুভেচ্ছা নাকি চাপের ইঙ্গিত?

7

নির্বাচনের সম্ভাব্য সময় জানার পর আরও বেপোরোয়া বিএনপি

8

সংবিধানের কোনো বিধান মানা হয়নি—রাষ্ট্রপতির বিস্ফোরক অভিযোগ

9

সাজানো–গোছানো কক্ষ, চিকিৎসা সরঞ্জাম নেই, মাঝপথে সমাপ্ত স্বাস

10

ডিএমপি কমিশনার ফের প্রমাণ করলেন, জঙ্গিদের মদদেই ক্ষমতায় ইউনূ

11

ভোলায় ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়া পাওয়া গেল—ভোটারের অভি

12

জঙ্গি রাষ্ট্রায়নের নেপথ্যে ইউনূস-জিয়া-হাসিনুর ও এনসিপির ভূ

13

রায়ের মঞ্চে রাজনীতি: ইতিহাস টেনে ‘দমে না যাওয়ার’ বার্তা আওয়া

14

জামিন মিলেও স্বাধীনতা নেই: গায়েবী মামলার ফাঁদে আটকে মৃত্যুপথ

15

কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা জাহিদ মুন

16

দক্ষিণ কোরিয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন নিষিদ্ধের প্রতিবাদে বি

17

ছাত্র সংসদ নির্বাচনের আগে শিবিরের সাইবার বুলিংয়ের শিকার নারী

18

খামেনি নিহত: ইরানে নেতৃত্বে আলী লারিজানি

19

রাজধানীজুড়ে ‘ব্লক রেইড’ ও গণগ্রেপ্তারের অভিযোগ, অবিলম্বে বন্

20