Insight Desk
প্রকাশ : Jan 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: জামায়াত কর্মীর বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ 

কিশোরগঞ্জ-২ আসনের কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ কামাল উদ্দিন (৫৫) সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (আজ) সন্ধ্যায় আচমিতা ইউনিয়নের একটি এলাকায় হামলার শিকার হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র ও দলীয় নেতাদের দাবি, হামলার পেছনে জামায়াতে ইসলামীর কর্মীরা জড়িত। নিহতের স্বজনদের অভিযোগ, মোহাম্মদ সাদ্দাম হোসেন নামে আচমিতা ইউনিয়ন জামায়াতের এক সদস্য এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কামাল উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডকে রাজনৈতিক বলে দাবি করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কটিয়াদি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ‘কটন ক্লজে’ চাপে বাংলাদেশের পোশাক শিল্প, খরচ বাড়ার আ

1

ভাঙনের দ্বারপ্রান্তে বাংলাদেশ

2

বিএনপি-জামাতের গরীব মারা বাজেটের আদ্যোপান্ত!

3

সাঙ্গপাঙ্গদের ভুলে শুধু নিজের আখেরটাই গোছালেন ইউনূস

4

মালয়েশিয়ায় আটক ৩৬ জঙ্গিকে নির্দোষ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

5

শেখ হাসিনার উন্নয়ন এখনো চোখে পড়ে, ধ্বংসচেষ্টা পরিকল্পনা কর

6

রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অস্ত্রের জোগান আসছে কোথা থেকে ও কিভ

7

মব ভায়োলেন্সে প্যারালাইজড দেশের গণমাধ্যম

8

গোপালগঞ্জে গণহত্যা চালানো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিচয়

9

সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লুট, নেপথ্যে উপদেষ্টাসহ বিএনপি

10

ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যুব মহিলা লীগের কর্

11

শিশু ধর্ষণ, টাকার বিনিময়ে মীমাংসায় জামায়াত নেতা

12

পাকিস্তানকে ৭১-এর গণহত্যার দায় মুক্তি দিতে ইউসূসের যত আয়োজ

13

দুই সমাবেশ স্থলেই মার খেলো এনসিপি, তাহলে গোপালগঞ্জ নিয়ে দ্বি

14

ভোট নয়—এবার বাঁচার লড়াই: সজীব ওয়াজেদ জয়

15

মামলা ছাড়া গ্রেফতার নতুন সরকারের প্রথম দিকেই বিতর্কে আইনশৃঙ্

16

পিনাকির নির্দেশে এনসিপি-জামায়াত-বিএনপিকে নিয়ে বৈঠকে বসছেন ইউ

17

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ভোট নিয়ে অনিশ্চয়তায় ৪৮% মানু

18

রোহিঙ্গা সম্মেলন: দেশ ধ্বংসে অন্তর্বর্তী সরকারের সহায়তায় নতু

19

ভারতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল

20