Insight Desk
প্রকাশ : Oct 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় থানার পাশেই মুদি ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিনিধি 

নেত্রকোনা জেলার মোহনগঞ্জে থানার মাত্র ১৫০ গজ দূরে এক মুদি ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম নারায়ণ পাল (৪০)। সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে পৌর এলাকার দক্ষিণ দৌলতপুরে অবস্থিত ‘নারায়ণ স্টোর’-এর ভেতরে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত নারায়ণ পাল পৌর শহরের রাউতপাড়া মহল্লার বাসিন্দা নিরু পালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছিলেন নারায়ণ পাল। এ সময় কে বা কারা দোকানে ঢুকে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

থানার এত কাছাকাছি এমন ভয়াবহ হত্যাকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। তারা বলছেন, “যখন থানার সামনেই একজন সংখ্যালঘু ব্যবসায়ীকে গলাকেটে মারা যায়, তখন বোঝাই যায় দেশে আইনের শাসন বলে কিছু আর অবশিষ্ট নেই।”

নাগরিক সমাজ ও বিশ্লেষকরা বলছেন, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি চলমান সংখ্যালঘু নিধনের ধারাবাহিকতা, যা চলছে অবৈধ জামাতি-ফ্যাসিস্ট ইউনুস সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায়। দেশের বিভিন্ন জেলায় মন্দির ভাঙচুর, দোকানপাটে হামলা, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া ও সংখ্যালঘু হত্যা—এসব এখন যেন প্রতিদিনের ঘটনা।

তারা আরও বলেন, “এই হত্যাকাণ্ড কেবল একজন ব্যবসায়ীর মৃত্যু নয়, বরং বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রের অংশ।”

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা সরকারের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন—“আমরা কোথাও নিরাপদ নই, প্রশাসনও যেন আজ নীরব দর্শক।”

আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্তের কথা জানালেও এলাকাবাসীর প্রশ্ন—“থানার পাশেই যখন হত্যা হয়, তখন তদন্ত দিয়ে কী হবে?”

বাংলাদেশের স্বাধীনতা, অসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধের উপর আঘাত হানা এই হত্যাকাণ্ডে সারাদেশে নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ড, রায় প্রত্যাখ্যান করে ‘উই

1

ভোরে কাতার এয়ারওয়েজে দেশ ছাড়লেন আলোচিত ব্যক্তি ইউনুস

2

সাবেক শিবির নেতাকে গ্রেপ্তারের জেরে ডিবি কর্মকর্তার ওপর নৃশং

3

ইউনূসের বক্তব্য যেন ভূতের মুখে রাম নাম

4

ইউরোপের দরজায় কড়া নাড়ছে ইউনুস সরকার, দ্রুত FTA চায় ঢাকা

5

ইসলামের ক্ষতি করছিস, মামলা তুলে নে, নইলে গুম: মাদ্রাসায় ৭ বছ

6

চাইনিজ রাইফেল, এসএমজি ও আড়াই লাখ গুলি নিখোঁজ; আসন্ন নির্বাচন

7

বিএনপিকে জলাঞ্জলি দিয়ে এসেছে তারেক, গেইনার শুধুই ইউনুস

8

শি, মোদি, পুতিনের ঐক্যের বার্তা, ইউনূসের কপালে চিন্তার ভাঁজ

9

ঢাকায় জাতিসংঘের ছদ্ম মানবাধিকার: সমকামিতার বিষবৃক্ষ ও ইউনুসে

10

ধর্ষণের শিকার ১০ বছরের শিশু এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা

11

সিলেটে কিশোর গ্যাংয়ের উত্থান, রাজনৈতিক আশ্রয়ের অভিযোগে উদ্বে

12

নিষেধাজ্ঞা উঠেছে, কাটেনি আতঙ্ক: দস্যুভয় ও বৈরী আবহাওয়ায় সুন্

13

বরিশাল আইনজীবী সমিতির সভাপতি লিংকন গ্রেপ্তার, কারাগারে প্রের

14

ইউনূসের পরিকল্পনায় বাংলাদেশ কী নতুন ৭১-এর মুখোমুখি

15

আড়াই বছর আত্মগোপনের পর বাড়ি ফিরেছিলেন, সেই রাতেই ঘরে ঢুকে যু

16

৬০০ কোটি টাকার হাসপাতাল এখন জুলাই আহতদের ‘আবাসিক হোটেল’

17

শুভ জন্মদিন, বীর সন্তান লেফটেন্যান্ট শেখ জামাল - তোমার আদর্শ

18

ক্ষমতার দাপটে খুনোখুনি এখন রাউজানের নিত্যদিনের সঙ্গী

19

বিএনপি-জামাতের গরীব মারা বাজেটের আদ্যোপান্ত!

20