Insight Desk
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য প্রত্যাখ্যান চীনা দূতাবাসের কূটনৈতিক উত্তেজনার আভাস

কূটনীতিক প্রতিবেদক | ঢাকা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের চীন-সংক্রান্ত মন্তব্য প্রত্যাখ্যান করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ অবস্থান জানায় দূতাবাসটি।

বিবৃতিতে চীনা দূতাবাস জানায়, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের উদ্বেগ প্রকাশ এবং বাংলাদেশকে চীনের সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য ‘ঝুঁকি’ সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে, তা দায়িত্বজ্ঞানহীন, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে গত ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক পারস্পরিক সম্মান, সমতা ও পারস্পরিক লাভের ভিত্তিতে গড়ে উঠেছে। এই সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে এবং আঞ্চলিক উন্নয়ন ও স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রেখেছে।

বিবৃতিতে আরও বলা হয়, চীন-বাংলাদেশ সহযোগিতা সম্পূর্ণভাবে দুই দেশের অভ্যন্তরীণ বিষয়। এতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কিংবা ‘আঙুল তোলা’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রকে দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়ে উল্লেখ করে, বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা এবং এ অঞ্চলে উন্নয়ন ও সহযোগিতা জোরদারে গঠনমূলক ভূমিকা রাখাই যুক্তরাষ্ট্রের জন্য অধিক উপযোগী হবে।

এই বক্তব্যের মধ্য দিয়ে ঢাকা-ওয়াশিংটন-বেইজিং কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনার ইঙ্গিত মিলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মবকে বৈধতা দিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

1

কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না বিএনপির চাঁদাবাজি, জনবিস্ফোরণের

2

আওয়ামী লীগের ১১৫ এমপি-মন্ত্রীকে জেল হত্যার ভয়াবহ ষড়যন্ত্র!

3

বিরোধী দল দমনে পুলিশকে সরাসরি নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত

4

লুকিয়ে আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি, হুমকিতে বাংলাদেশের সা

5

নির্বাচন সামনে রেখে জানুয়ারিতে সহিংসতা দিগুণ, মানবাধিকার পরি

6

নির্বাচনের দুই দিন আগে ইউনূসকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণ

7

ইসকনকে জড়িয়ে মিথ্যা অপহরণের নাটক সাজালেন খতিব মোহেববুল্লাহ

8

অষ্টম শ্রেণির ছাত্রকে ‘ছাত্রলীগ নেতা’ বানিয়ে গ্রেপ্তার

9

জঙ্গিবিরোধী শহীদ পুলিশ কর্মকর্তা রবিউল করিমকে রাষ্ট্র কর্তৃক

10

গ্যাঁড়াকলে ইউনূস, পলাতে চাইলেও মিলছে না অনুমতি

11

যমুনার চরেও চাঁদার দাপট, টাকা না দিলে গরু-মহিষ চরানো যায় না

12

নেপাল-বাংলাদেশের সহিংস আন্দোলন একই সূত্রে গাঁথা

13

ডিএমপি কমিশনার ফের প্রমাণ করলেন, জঙ্গিদের মদদেই ক্ষমতায় ইউনূ

14

হান্নান মাসুদের ছত্রছায়ায় সিলেটে পতিতাবৃত্তি ও মাদক ব‍্যবস

15

হাটহাজারীতে প্রশিক্ষণ দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত, শোক জানা

16

ফের জাতির সঙ্গে প্রেস সচিবের প্রতারণা: মালয়েশিয়ায় শ্রমিক সুব

17

জামাতি স্টাইলে এবার জাপার কার্যালয়ে আগুন দিল গণঅধিকার পরিষদ

18

জুলাই আন্দোলন: সামনে থেকে নেতৃত্ব দেয় জামায়াত

19

আন্তর্জাতিক যুদ্ধবাজদের নতুন থিয়েটার বাংলাদেশ, ঝুঁকিতে সার্ব

20