Insight Pulse
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

৪০ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে মানবাধিকার পরিস্থিতি প্রশ্নবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

মানবাধিকার সংস্থা অধিকার-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিচারবহির্ভূত হত্যার সংখ্যা বেড়ে ৪০-এ পৌঁছেছে। সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সালের ৯ আগস্ট থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়।

প্রফেসর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করে। তবে ক্ষমতা গ্রহণের পর মানবাধিকার পরিস্থিতি উন্নতির পরিবর্তে আরও অবনতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অধিকার জানায়, নিহত ৪০ জনের মধ্যে ১৯ জনকে গুলি করে, ১৪ জনকে নির্যাতন করে এবং সাতজনকে হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়। কেবল জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৫ সময়ের মধ্যেই ১১ জন বিচারবহির্ভূতভাবে নিহত হয়েছেন—যাদের মধ্যে সাতজন যৌথবাহিনী, তিনজন পুলিশ ও একজন সেনাসদস্যের হাতে প্রাণ হারান বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ে ২৭ জন কারাগারে মারা গেছেন, যা অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে মৃত্যুর সংখ্যা ৮৮-এ উন্নীত করেছে।

এছাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে অন্তত ৩৫ বাংলাদেশি নিহত হওয়ার তথ্যও দিয়েছে অধিকার, যার মধ্যে ১০ জনকে হত্যা করা হয়েছে জুলাই-সেপ্টেম্বর সময়কালে।

রাজনৈতিক সহিংসতাও অন্তর্বর্তী সরকারের সময় ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিবেদনে বলা হয়, আগস্ট ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ২৮১ জন রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন, যার মধ্যে ৪৬টি ঘটনা ঘটেছে সর্বশেষ তিন মাসে।

এ সময় ৬৮৭ নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন এবং ১৫৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, যা মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে।

মানবাধিকার কর্মীরা বলছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্বচ্ছ তদন্ত ও দায়ীদের বিচারের উদ্যোগ না নেওয়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের সংস্কৃতিকে আরও গভীর করছে। তারা সরকারের প্রতি মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর স্বাধীন তদন্ত ও আইনি জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ ছাড়ার পরিকল্পনায় ইউনুস! সাথে থাকছেন কয়েকজন উপদেষ্টা

1

ড. ইউনূসের পৈতৃক বাড়ির ফটকে দেয়াললেখা: জনরোষের প্রতিফলন বলছে

2

একের পর এক শিশু নিখোঁজ: রামিসার আগে ইব্রাহিম, পরে আলী—প্রশাস

3

ইতিহাস কি সত্যিই বৃত্তাকার, নাকি আমরাই ভুলে যাই বারবার?

4

সাজানো–গোছানো কক্ষ, চিকিৎসা সরঞ্জাম নেই, মাঝপথে সমাপ্ত স্বাস

5

মার্কিনি চালে অশান্ত দক্ষিণ এশিয়া, পরবর্তী টার্গেট দিল্লি

6

চুয়াডাঙ্গায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু

7

পরিচয় সংকটে ভোগা এমপি (!) মুনতাকিমের জন্মরহস্য : ফ্রিজের ডিম

8

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে

9

অনিশ্চয়তায় দুলছে ১২ ফেব্রুয়ারির ভোট, নির্বাচনের আগে রাজনীতিত

10

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল: “প্রেস সচিব উন্মাদের মতো উল্

11

পাকিস্তানকে ৭১-এর গণহত্যার দায় মুক্তি দিতে ইউসূসের যত আয়োজ

12

উপদেষ্টার মন্তব্যে বিতর্ক: 'আমি ফার্মের মুরগি খাই না, পাহাড়

13

কারাগারে আরেক মৃত্যু: বিনা চিকিৎসায় আ.লীগ নেতার প্রাণহানি

14

বিএনপি সরকার গঠনের পর নির্বাচনী সমঝোতা ভঙ্গের অভিযোগ

15

শেখ হাসিনার কড়া সতর্কবার্তা: অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া

16

ধানমন্ডি ৩২-এ ৭ মার্চ ফুল দিতে গিয়ে আটক: ক্ষতিগ্রস্ত পরিবার

17

জাতীয় নাগরিক পার্টিকে ‘নবজাতক দল’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনায়

18

ধর্মের দোহাই দিয়ে দেশজুড়ে মবের ছড়াছড়ি

19

জরিপ: ভোট দিতে যাবেন না ৮৭ ভাগ আওয়ামী লীগ সমর্থক, ৯২ ভাগের স

20