Insight Desk
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবী দেশের বিশিষ্ট নাগরিকদের

দেশে রাজনৈতিক বিবেচনায় দায়ের করা মামলায় আটক বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী ও শিক্ষকদের মুক্তির দাবি জানিয়েছেন ৩০ জন বিশিষ্ট নাগরিক। সোমবার পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়কালে করা একাধিক মামলায় বিভিন্ন পেশার মানুষকে আসামি করা হয়েছে, যাদের অনেকেই সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

বিবৃতিতে দাবি করা হয়, কোনো কোনো মামলায় এক হাজারেরও বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ দেড় বছরের বেশি সময় ধরে জামিন পাননি। কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও উল্লেখ করা হয়। মানবিক বিবেচনায় অন্তত অসুস্থদের জামিনে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

স্বাক্ষরকারীরা অভিযোগ করেন, ভিন্নমত প্রকাশ বা সরকারের সমালোচনার জেরে কিছু সাংবাদিককেও গ্রেপ্তার করা হয়েছে। এমন ঘটনাও ঘটেছে যেখানে এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার বিচার বিভাগের স্বাধীনতার কথা বললেও এসব ঘটনায় তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল, উন্নয়নকর্মী খুশী কবির, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, আলোকচিত্রী শহিদুল আলম ও আইনজীবী সালমা আলী সহ আরও অনেকে।

এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবাহিনীতে জঙ্গি নেটওয়ার্কের চেষ্টা? পেশোয়ার থেকে এল নতুন

1

তবে কি সেনাবাহিনীর নিষ্ক্রিয়তায় ধ্বংসের দ্বারপ্রান্তে দেশ

2

ইউনূস ম্যাজিকে খালি হাতে ফিরছেন প্রবাসীরা, দেশে ফিরে হচ্ছেন

3

২০২৫: সহিংসতা, নির্যাতন ও মানবাধিকার সংকট

4

সিলেটে প্রকাশ্য ছিনতাইয়ের দৌরাত্ম্য: সুজাত তালুকদারের নেতৃত্

5

⁨সনাতন ধর্মাবলম্বীদের অভিযোগ: ইসকনের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ব

6

ভোট না দেওয়ার পাঁয়তারা করছেন ইউনূস, নতুন অস্ত্র পিআর পদ্ধতিত

7

আরও দুই মামলায় হাই কোর্টের জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস, এখন

8

মব ভায়োলেন্সে প্যারালাইজড বাংলাদেশের গণমাধ্যম

9

সেনাবাহিনীতে শীর্ষ পর্যায়ে পুনর্বিন্যাস: নেতৃত্ব কাঠামোয় কৌশ

10

চাঁদাবাজদের গডফাদার নাহিদের রয়েছে জঙ্গি কানেকশন

11

হুমকিতে বাংলাদেশের স্বাধীনতা, পাকিস্তানি কনফেডারেশনের নতুন ষ

12

আশ্বাস বনাম বাস্তবতা: রাষ্ট্রদূতকে কী বার্তা দিল সরকার

13

সারের জন্য বিক্ষোভ, মামলায় ১১ কৃষকের নামসহ অজ্ঞাত ৫০: গ্রেপ্

14

উপদেষ্টা আসিফের মদদে কুমিল্লায় হিন্দু নারী গণধর্ষণের শিকার!

15

৪৫ হাজার কোটি বকেয়া, লোডশেডিংয়ে জিম্মি বাংলাদেশ

16

❝আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়, যখন দেখি আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে

17

কূটনৈতিক স্থাপনায় হামলা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বিব্রত

18

মরিচের ঝালে কাঁদছে দেশ, রাজত্ব করছে বিএনপি-জামাতের লুটেরা জো

19

অক্টোবরে ২৩১ নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার: উদ্বেগজনক চিত্

20