Insight Desk
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিবিসি বাংলার পক্ষপাতমূলক প্রচার: শেখ হাসিনার ভাবমূর্তি নষ্টে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পাঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথোপকথন প্রকাশের পর বিবিসি বাংলার নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগের অভিযোগ, এই প্রতিবেদনটি ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পাদিত বিকৃতি, যার মাধ্যমে শেখ হাসিনার ভাবমূর্তি নষ্টের আন্তর্জাতিক ষড়যন্ত্র চালানো হয়েছে।

দলের দাবি, বিবিসি বাংলার এই প্রতিবেদনের পেছনে কাজ করছে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক পিআর টিম। লিকড ইমেইল ও সামাজিক মাধ্যমে প্রকাশিত তথ্যেও দেখা গেছে, লন্ডনভিত্তিক কিছু সাংবাদিক ও পিআর ফার্ম একযোগে “হাসিনা-বিরোধী ন্যারেটিভ” চালিয়ে যাচ্ছে। এর আগেও বিবিসি বাংলার বিরুদ্ধে একাধিকবার পক্ষপাতমূলক প্রতিবেদনের অভিযোগ উঠেছে।

২০২৪ সালে “সরকারি হেলিকপ্টার থেকে ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছে” শিরোনামে প্রকাশিত রিপোর্টে ব্যবহৃত ভিডিওটি ছিল ২০১৩ সালের পুরনো ফুটেজ, যেখানে কোনো হেলিকপ্টার বা গুলি চালনার প্রমাণ ছিল না। প্রতিবেদনটি পরে চুপিসারে সরিয়ে ফেলা হলেও বিবিসির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বা ক্ষমা চাওয়া হয়নি। একইভাবে শেখ হাসিনার নির্দেশে “গণহত্যা” ঘটেছে এমন অভিযোগও আওয়ামী লীগ “তথ্যবিকৃতি” হিসেবে প্রত্যাখ্যান করেছে। সরকারি হিসেবে নিহতের সংখ্যা ছিল ৭৪৯ জন, কিন্তু বিবিসি প্রতিবেদনে এক হাজারের বেশি দেখানো হয় কোনো যাচাই ছাড়াই এনসিপি সংশ্লিষ্ট সূত্রের বরাতে।

এছাড়া সজীব ওয়াজেদ জয়কে “পলাতক আসামি” বলা এবং শেখ হাসিনার ভারতে যাত্রাকে “পালানো” হিসেবে উপস্থাপন করার ঘটনাও দলটি ‘ইচ্ছাকৃত বিভ্রান্তি’ হিসেবে দেখছে।

নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক বলেন, “লন্ডনে ট্রাম্পের ভাষণ সম্পাদনার জন্য বিবিসির শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করেছেন, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিবিসি এখনো দায় এড়াচ্ছে। এটাই দ্বিচারিতা।”

আওয়ামী লীগের দাবি, বিবিসি বাংলার পক্ষপাতমূলক প্রতিবেদনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র চলছে। তারা বিবিসির কাছে ভুল স্বীকার, প্রকাশ্য ক্ষমা চাওয়া, স্বাধীন তদন্ত কমিশন গঠন এবং ইউনূসের পিআর টিমের সঙ্গে সম্পর্ক প্রকাশের দাবি জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিএনপির অন্তর্কোন্দল: ধানের শীষে প্রার্থীর মিছিলে

1

জেলে ঠাঁই নেই, তাই সেনানিবাসেই নতুন কারাগার!

2

১৫০ বিলিয়নের স্বপ্ন, রফতানিতে বাস্তবতা ভিন্ন?

3

নতুন সরকার 'সামন্তবাদী চর্চা’ নিয়ে সমালোচনা

4

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা, ২০২৫ সালে উর্ধ্বম

5

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,

6

বিএনপি-জামায়াতের মাধ্যমে ফের বাংলাদেশে জঙ্গি রপ্তানি করছে পা

7

ডাকসু নেত্রী রাফিয়ার বাসার ‘আগুন’ ও ‘ককটেল বিস্ফোরণ’: শিবিরি

8

আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি—সিগন্যাল অমান্য করে উল্

9

দুই সমাবেশ স্থলেই মার খেলো এনসিপি, তাহলে গোপালগঞ্জ নিয়ে দ্বি

10

আন্তর্জাতিক মিডিয়া: শেখ হাসিনার বক্তব্য গুরুত্বপূর্ণ ও প্রভ

11

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি অপারেটরের হাতে: জাতীয় স্ব

12

ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার পথে বাঙালির অঙ্গীকার

13

আরও দুই মামলায় হাই কোর্টের জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস, এখন

14

ইউনূসের পরিকল্পনায় বাংলাদেশ কী নতুন ৭১-এর মুখোমুখি

15

ভয় দেখিয়ে ৫ আগস্ট ‘গণজোয়ার’ সৃষ্টির অপচেষ্টা

16

জুলাই আন্দোলনে প্রতারিত হয়েছে জনগণ, মুখ খুলছে আন্দোলনকারীরা

17

সমুদ্রের মূল্যবান খনিজ সম্পদ লুটতে কক্সবাজারে আসছে নরওয়ের গ

18

ইউনূসের সফরসঙ্গীতে মানবতা বিরোধী অপরাধীর সন্তান, প্রশ্নের মু

19

ইউনূসের আমলে সুইস ব্যাংকে রেকর্ড অর্থ জমা, বেড়েছে ৩৩ গুণ

20