Insight Desk
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি—সিগন্যাল অমান্য করে উল্টো ট্রাফিক সার্জেন্টকে হুমকি

নিজস্ব প্রতিবেদক

২০২৪ সালের জুলাই-আগস্টে সরকার পতনের ষড়যন্ত্রের তথ্য বারবার তথাকথিত জুলাই যোদ্ধাদের বক্তব্যে প্রমাণিত হচ্ছে। মানুষ হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও ক্ষমতা দখলই ছিল এর মূল লক্ষ্য। সেই সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

রাজধানীর উত্তরায় হেলমেট না পরায় এক মোটরসাইকেল চালককে সিগন্যাল দেন ট্রাফিক সার্জেন্ট। এ সময় পুলিশ সার্জেন্টকে হত্যা করে ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন মোটরসাইকেল চালক ও তার আরোহী। এ ঘটনায় দুজনকে জেল ও জরিমানা করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক পুলিশের উত্তরা পূর্ব জোনের সহকারী কমিশনার (এসি) মো. মাহবুবুর রহমান বুধবার (২৯ অক্টোবর) রাতে এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টার এলাকায় সকাল ৯টার দিকে যানজট নিরসনের দায়িত্বে ছিলেন ট্রাফিক সার্জেন্ট আলী। তিনি একটি মোটরসাইকেলকে হেলমেট না পরায় সিগন্যাল দেন এবং আইন অনুযায়ী মামলা দায়ের করেন।

এ সময় মোটরসাইকেল চালক সাদিকুর রহমান ও আরোহী মো. আব্দুর রহিম সার্জেন্ট আলীকে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং হুমকি দেন। তারা বলেন, “৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি। এবার দেখছি আবার আপনাদেরকে মেরে ঝুলিয়ে রাখতে হবে।”

এসি মাহবুবুর রহমান জানান, সার্জেন্ট আলী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপর উত্তরা পশ্চিম থানার একটি টহল টিম তাদের গ্রেপ্তার করে। পরে চালক ও আরোহীকে ডিএমপির বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত চালক সাদিকুর রহমানকে এক মাসের জেল এবং আরোহী আব্দুর রহিমকে ৫০০ টাকা জরিমানা করেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকার মো. মফিজুল্লাহর ছেলে সাদিকুর রহমান এবং মফিজুর রহমানের ছেলে আব্দুর রহিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবরে ২৩১ নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার: উদ্বেগজনক চিত্

1

আইন–শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ: আগুন–ভাঙচুর, গণহিংসা ও ধর্মীয় স

2

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ৯৯৪: থাম

3

নির্বাচন-পরবর্তী বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে উত্তাল ময়মনসিংহে

4

নির্বাচন পর্যবেক্ষক ইস্যু: ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের, দিল্ল

5

রায়ের মঞ্চে রাজনীতি: ইতিহাস টেনে ‘দমে না যাওয়ার’ বার্তা আওয়া

6

ইউনূসের বাংলাদেশে নিরাপত্তাহীন সড়ক: যমুনা সেতু পশ্চিমে রামদা

7

জাতীয় নেতা তোফায়েল আহমেদ এখনো জীবিত, তবে অবস্থা ক্রিটিক্যাল

8

আইসিটির দুই প্রসিকিউটরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

9

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কিভাবে ত্বরান্বিত হলো?

10

পাঁচ অভিযোগে খালাস, তিনটিতে দোষী: ইনুর ১০ বছরের সাজা

11

ঠান্ডা হয়ে যাচ্ছে দেশের অর্থনীতি, নেপথ্যে অর্থনীতিবিদ ইউনূস

12

আরাকার সেনা অনুপ্রবেশে পাহাড়ে অশান্তি

13

ভর্তি জালিয়াতির অভিযোগে ঘেরা শিবিরপন্থি সাব্বির রাকসুর এজিএস

14

আওয়ামী লীগ আমল বনাম বর্তমান সময়: প্রবৃদ্ধির কি গতি হারিয়েছে?

15

ঈদে দেশবাসীকে শেখ হাসিনার শুভেচ্ছা, সংকট মোকাবিলায় ঐক্যের আহ

16

বাংলাদেশে চলছে চাঁদাবাজি, ধর্ষণ, ডাকাতি ও মবের রাজত্ব

17

গণভোটের প্রচারের নামে ছয় মন্ত্রণালয় বাগিয়ে নিচ্ছে ১৪০ কোটি

18

ইউনূসের ভূমিকায় আলোচনায় চট্টগ্রাম বন্দর ও সেন্টমার্টিন

19

হাটহাজারীতে প্রশিক্ষণ দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত, শোক জানা

20