Insight Desk
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইসকনকে জড়িয়ে মিথ্যা অপহরণের নাটক সাজালেন খতিব মোহেববুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, টঙ্গীর টি অ্যান্ড টি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজী নিজেই পায়ে শিকল বেঁধে মিথ্যা অপহরণের নাটক সাজিয়েছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তিনি ইসকনকে (ISKCON) জড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে ঘটনাটি পরিকল্পনা করেছিলেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, “মোহেববুল্লাহ অপহরণের যে গল্প বলেছেন, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, তিনি নিজেই নিজের পায়ে শিকল লাগিয়ে শুয়ে ছিলেন।”

পুলিশের তথ্যমতে, ২২ অক্টোবর রাতে মুফতি মোহেববুল্লাহ পঞ্চগড়ের বাসস্ট্যান্ড এলাকায় যান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ লাইনসের আশপাশে ঘোরাঘুরি করেন এবং পরে রাস্তায় পাওয়া একটি শিকল পায়ে বেঁধে রাস্তার পাশে শুয়ে পড়েন। পরদিন সকালে স্থানীয় লোকজন তাঁকে শিকলবন্দি অবস্থায় দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে।

এর আগে, ২৪ অক্টোবর টঙ্গী পূর্ব থানায় মোহেববুল্লাহ নিজেই একটি অপহরণ মামলা করেন। অভিযোগে তিনি বলেন, “২২ অক্টোবর সকালে হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্স আমার পথরোধ করে এবং আমাকে অপহরণ করে নির্যাতন চালায়।” কিন্তু পুলিশের তদন্তে সেই সময়ের সিসিটিভি ফুটেজে কোনো অ্যাম্বুলেন্স বা অপহরণের চিহ্ন পাওয়া যায়নি।

পুলিশের দাবি, মুফতি মোহেববুল্লাহ তাঁর সাজানো “অপহরণ” ঘটনার মাধ্যমে ইসকনের বিরুদ্ধে দোষারোপ করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে চেয়েছিলেন। উদ্দেশ্য ছিল, ইসকনের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে সরকারি স্বীকৃতি বাতিলের দাবিকে জোরদার করা। তবে তদন্তে ইসকনের কোনো সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসান বলেন,“মামলাটি এখনো তদন্তাধীন। কেউ প্ররোচনামূলকভাবে তাঁকে এই কাজে উৎসাহিত করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শেষে মিথ্যা মামলা দায়ের ও ধর্মীয় উসকানি দেওয়ার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবিক করিডোর বাস্তবায়নে চতুর্মুখী ষড়যন্ত্রে ইউনূস-খলিল গোষ্

1

একের পর এক শিশু নিখোঁজ: রামিসার আগে ইব্রাহিম, পরে আলী—প্রশাস

2

নির্বাচন কেমন হতে পারে ইসিতে নমুনা দেখাল বিএনপি

3

কাশিমপুরে বন্দিদের খাবারে বিষ মেশানোর অভিযোগ, ভিন্নমত দমনের

4

জঙ্গির আস্ফালন: প্রতিদিন ১১ খুনের ভয়াবহ তাণ্ডব

5

জেলায় জেলায় বিএনপি–জামায়াত সংঘর্ষ

6

জঙ্গি নিয়ে ইউনূসের পুলিশবাহিনীর মিথ্যাচার ফাঁস করল মালয়েশিয়া

7

৯ মাসে পুঁজিবাজারে মূলধন কমেছে ৫৪ হাজার কোটি টাকা

8

৬০০ কোটি টাকার হাসপাতাল এখন জুলাই আহতদের ‘আবাসিক হোটেল’

9

হামে শিশু মৃত্যুর মিছিল: ইউনূস সরকারের অব্যবস্থাপনা দায়ি বলে

10

গণভোটের প্রচারের নামে ছয় মন্ত্রণালয় বাগিয়ে নিচ্ছে ১৪০ কোটি

11

ফের জাতির সঙ্গে প্রেস সচিবের প্রতারণা: মালয়েশিয়ায় শ্রমিক সুব

12

হোলি আর্টিজান হামলা ও ৯ বছর পর জঙ্গি নিয়ে বিতর্ক: সরকার কি চ

13

দিল্লি না ঢাকা? : রুপাইয়া রুপাইয়া!

14

১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট বর্জনের ডাক

15

বাংলাদেশে চলছে চাঁদাবাজি, ধর্ষণ, ডাকাতি ও মবের রাজত্ব

16

কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা জাহিদ মুন

17

গোপনে সেনাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন ওয়েস্টিনে মৃত পাওয়া সেই মা

18

টার্গেট কিলিংয়ে সনাতনী সম্প্রদায়: আইন-শৃঙ্খলার অবনতি ও মব সন

19

উচ্চ সুদহারে ঝুঁকিতে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান

20