Insight Desk
প্রকাশ : Jul 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নামে চাঁদা দাবি: চট্টগ্রামে বিয়ের আসরে মব তাণ্ডব

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। দাবি পূরণ না হওয়ায় নগরীর অভিজাত চিটাগাং ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠানে মব জড়ো করে বিক্ষোভ চালানোর ঘটনাও ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়।

বিক্ষোভকারীদের মূল লক্ষ্য ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হক, যিনি ওই সময় তার ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাহেদুল হকের উপস্থিতির খবর পেয়ে আন্দোলনকারীরা চিটাগাং ক্লাবের মূল ফটকে জড়ো হন। তারা তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। একপর্যায়ে তারা অতিথিদের গাড়ি আটকে তল্লাশি করেন এবং ক্লাব চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে অনেক অতিথি বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে পুলিশের উপস্থিতিতেও কিছুক্ষণ বিক্ষোভ চলমান থাকে।

এ ঘটনার পেছনে চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর চট্টগ্রাম শাখার সদস্য সচিব মোহাম্মদ নিজাম উদ্দিন একটি ফোন কলে কয়েক কোটি টাকা দাবি করছেন। অভিযোগ রয়েছে, দাবিকৃত অর্থ না পাওয়ায় তিনি সরাসরি ক্লাবে গিয়ে ‘মব’ তৈরি করে বিয়ের অনুষ্ঠান লক্ষ্য করে বিক্ষোভে নেতৃত্ব দেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নামে একধরনের চাঁদাবাজি ও রাজনৈতিক প্রতিপক্ষকে হেনস্তা করার প্রবণতা দেখা যাচ্ছে। প্রথমে চাঁদা দাবি, পরবর্তীতে ‘ফ্যাসিবাদের দোসর’ বলে অভিযুক্ত করে সামাজিকভাবে লাঞ্ছিত করা, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় হয়রানির ঘটনা বাড়ছে।

স্থানীয়রা এ ঘটনাকে ‘আন্দোলনের নামে রাজনৈতিক সন্ত্রাস’ বলে অভিহিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের কুরবানির পশু ঘিরে আলোচনা, সামনে এলো

1

স্বর্ণ চোরাচালানের অভিযোগে রাঙামাটিতে গ্রেপ্তার ৫, তাদের একজ

2

প্রবাসীদের ভয়ে কাঁপছে জামায়াত-বিএনপি নেতা ইউনূস, দলবল নিয়ে য

3

জামায়াতের নারী-বিদ্বেষ বিতর্কে ফের ‘হ্যাক’ নাটক

4

এবার দুর্নীতি করে ধরা খেল জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফ

5

বাঁধনকে ঘিরে বিতর্ক: প্রতিবাদের ভাষা, রাজনৈতিক ক্ষোভ ও নীরবত

6

ন্যায়বিচারের ধ্বংসলীলা: ইউনূসের নির্দেশে দেশে বইছে ভুয়া মা

7

জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে ডা. রাফাত

8

ইউনূসের বাংলাদেশে নিরাপত্তাহীন সড়ক: যমুনা সেতু পশ্চিমে রামদা

9

বাংলাদেশের চলছে নারীদের বিরুদ্ধে গোপন যুদ্ধ

10

খেলাপি ঋণের হারে বিশ্বে শীর্ষে বাংলাদেশ, দুই বছরে বড় অবনতি

11

নির্বাচন ঘিরে জঙ্গি হামলার শঙ্কা: আইজিপি

12

নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

13

দেড় ঘণ্টায় ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু, তাঁদের একজন আওয়ামী

14

এসেনশিয়াল ড্রাগসে এমডি পদ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

15

জামায়াতকে জাতীয় নির্বাচনে জয়ের গ্রিন সিগনাল দিয়ে দিলেন ইউনূস

16

ছাত্রলীগের আঞ্চলিক কমিটি পুনর্গঠন নিয়ে প্রশ্ন, ত্যাগী নেতাকর

17

ফের সক্রিয় জুলাইয়ের কুশীলবরা, এবার টার্গেটে খালেদা জিয়ার বাস

18

ঈদে দেশবাসীকে শেখ হাসিনার শুভেচ্ছা, সংকট মোকাবিলায় ঐক্যের আহ

19

ইউনূসের থাবায় ধ্বংসের পথে বাংলাদেশ

20