Insight Desk
প্রকাশ : Oct 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

গণতন্ত্র রক্ষায় লড়াইয়ে রাজপথে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক 

ড. মো. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দমন–পীড়ন ও নির্যাতন থেকে জনগণকে মুক্তির দাবিতে আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকার প্রায় ৪০টি স্থানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে একযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ধানমন্ডি, উত্তরা, গুলিস্তান, শনির আখড়া, যাত্রাবাড়ি, তেজগাঁও, দনিয়া কলেজসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত মিছিলগুলোতে অংশ নেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। রাজপথ মুখরিত হয়ে ওঠে-
“অবৈধ ইউনূস সরকার পদত্যাগ করো,” “দমন–পীড়নের অবসান চাই,” “হটাও ইউনূস, বাঁচাও দেশ!”

বিক্ষোভকারীরা হাতে জাতীয় পতাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে রাস্তায় নামেন। তরুণ প্রজন্ম, শিক্ষার্থী, শ্রমজীবী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলগুলো পরিণত হয় গণআন্দোলনের রূপে।

দনিয়া কলেজ ও শনির আখড়ার মিছিলে ছাত্রলীগের নেতারা বলেন, “দেশের ওপর চাপিয়ে দেওয়া অবৈধ ইউনূস সরকারকে জনগণ মেনে নেবে না। আওয়ামী পরিবারের নেতাকর্মীদের ওপর অন্যায় নির্যাতনের বিরুদ্ধে আমরা রাস্তায় নামেছি।”

ধানমন্ডি ও তেজগাঁওয়ের বিক্ষোভে যুবলীগ নেতারা জানান, “গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগ সবসময় লড়েছে। জনগণের ভোটাধিকার ও অধিকার রক্ষার জন্য এবারও শেষ পর্যন্ত সংগ্রাম চলবে।

বিক্ষোভ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও, বিপুল জনসমাগমের কারণে কিছু এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। তবে সর্বত্র ছিল উৎসবমুখর পরিবেশ, ঐক্যবদ্ধ মনোভাব ও মুক্তির প্রত্যয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের এই একযোগে বিক্ষোভ কেবল প্রতিবাদ নয়—এটি হতে পারে আসন্ন বৃহত্তর গণআন্দোলনের সূচনা, যার মূল লক্ষ্য অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের দমন–পীড়ন ও নির্যাতন থেকে দেশ ও জনগণকে মুক্ত করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের দিন হামলার শঙ্কা

1

ঢাকার স্কুলে বিমান বিধ্বস্ত: শেখ হাসিনার শোক ও সহযোগিতার আহ

2

কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা জাহিদ মুন

3

দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে ফ্যাসিস্ট ইউনূসের গোমর ফাঁস

4

৩২ নম্বরে ফুল দিতে গিয়ে চারজন গ্রেপ্তার

5

আমেরিকার হাতে দেশ দেয়ার ষড়যন্ত্রের আরেক ধাপ এগিয়ে গেল ইউন

6

একের পর এক শিশু হত্যা-ধর্ষণ, এবার মুখ খুললেন প্রগতিশীল শিক্ষ

7

পোশাকনির্ভর অর্থনীতিতে চাপে বাংলাদেশ: ভারতের কৌশলে ধীরে ধীরে

8

ইউনূসের রাষ্ট্রীয় দুর্বলতায় বাড়ছে মন্দিরে হামলা; জঙ্গিবাদের

9

অসুস্থতা ও ‘মিথ্যা’ মামলা: ১ বছরের বেশি কারাগারে শামসুন্নাহা

10

ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যুব মহিলা লীগের কর্

11

রাজপথে স্বতঃস্ফূর্ত মিছিল আওয়ামী লীগের, অবৈধ ইউনুস সরকারের প

12

হাসিনার চেয়েও বিএনপি কে বেশি ভয় পাচ্ছে জামায়াত-এনসিপি :গোলাম

13

আওয়ামী লীগের আহ্বান: ইউএনডিপি নির্বাচন সহায়তা স্থগিত করুক

14

শেখ হাসিনাকে নিয়ে করা প্রতিবেদনে যেসব বিষয় লুকিয়েছে বিবিসি

15

ইউনূসের বাংলাদেশে নিরাপত্তাহীন সড়ক: যমুনা সেতু পশ্চিমে রামদা

16

চাঁদপুরে ঢাকাগামী শিক্ষকবাহী লঞ্চ আটকে দিল পুলিশ, আন্দোলন অব

17

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইউনুস সরকারের নীরব সম

18

জঙ্গি রাষ্ট্রায়নের নেপথ্যে ইউনূস-জিয়া-হাসিনুর ও এনসিপির ভূ

19

জাতিসংঘের মানবাধিকার মিশন চালুতে ইউনূস সরকারের চুক্তি, দেশবা

20