Insight Pulse
প্রকাশ : Oct 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ জেলা প্রশাসন ১১টি সংবাদপত্রের ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করেছে। আদেশটি জারি করা হয় গত ৯ অক্টোবর, বৃহস্পতিবার, তবে বিষয়টি প্রকাশ্যে এসেছে আজ ১৩ অক্টোবর, সোমবার।

বাতিল হওয়া পত্রিকাগুলোর মধ্যে রয়েছে দৈনিক ঈষিকা (মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার), দৈনিক বিশ্বের মুখপত্র (এনবিএম ইব্রাহীম খলিল রহিম), দৈনিক দেশের খবর (এফএমএ ছালাম), হৃদয়ে বাংলাদেশ (ফরিদা ইয়াসমীন রত্না), দৈনিক আজকের ময়মনসিংহ (মো. শামসুল আলম খান), সাপ্তাহিক পরিধি (বিকাশ রায়), দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা (আ ন ম ফারুক), দৈনিক কিষানের দেশ (ওমর ফারুক), দৈনিক জাহান (রেবেকা ইয়াসমিন) এবং দৈনিক অদম্য বাংলা (নাসির উদ্দিন আহমেদ)।

দৈনিক দেশের খবর-এর সম্পাদক এফএমএ ছালাম জানিয়েছেন, “বাতিলের চিঠি এখনো হাতে পাইনি। এ বিষয়ে আমরা হাইকোর্টে যাব।” একইভাবে দৈনিক জাহান এর নির্বাহী সম্পাদক হাসিম উদ্দিন এবং দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা এর সম্পাদক আ ন ম ফারুকও জানান, তারা আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাননি।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা বলেন, “ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগে এসব পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে।”

এর আগে চলতি বছরের ৮ এপ্রিল জেলা প্রশাসন ময়মনসিংহ থেকে প্রকাশিত ১৩টি পত্রিকাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছিল। ওই পত্রিকাগুলোর দুটি পাতায় একই প্রতিবেদন হুবহু প্রকাশিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছিল। শোকজ পাওয়া ১৩টির মধ্যে দৈনিক সবুজ (সম্পাদক মো. আফসর উদ্দিন) এবং দৈনিক নিউ টাইমস (সম্পাদক এমএ মতিন) ছাড়া বাকি ১১টির ডিক্লারেশন বাতিল করা হয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছরেও উদ্ধার হয়নি ১,৩১১ আগ্নেয়াস্ত্র, বেহাত আড়াই লাখের ব

1

টিকা নেওয়ার ৫ মাসেও কমেনি হাম: শিশু মৃত্যু ৯৮৬, কার্যকারিতা

2

১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট বর্জনের ডাক

3

দুই সাবেক এমপি গ্রেপ্তার: পর্দার আড়ালে কারা?

4

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি: নিরাপত্তাহীনতা ও

5

গোপালগঞ্জে গণহত্যা চালানো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিচয়

6

আরও দুই মামলায় হাই কোর্টের জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস, এখন

7

সিলেট হাউজিং এস্টেটে ছিনতাইকারীদের রাজত্ব: নেপথ্যে কোন অদৃশ্

8

শেখ হাসিনার কথিত ‌‘লিকড অডিও’র রহস্য ফাঁস

9

আদালতে নারী এমপিকে মুখ চেপে চুপ করাল পুলিশ

10

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

11

সাদাপাথর লুটের আসামি এখন সরকারি সফরের সঙ্গী, বদল কি আসলেই এস

12

রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ চেষ্টা, আন্দোলনকারীদের

13

মব ভায়োলেন্সে প্যারালাইজড বাংলাদেশের গণমাধ্যম

14

ভর্তি জালিয়াতির অভিযোগে ঘেরা শিবিরপন্থি সাব্বির রাকসুর এজিএস

15

মায়ের জানাজাতেও হাতকড়া: আওয়ামী লীগ করাই কি এখন অপরাধ?

16

চোট থেকে ফেরার পথে বাংলাদেশের পেস ত্রয়ী

17

যেভাবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে কারাগারে

18

রিকশাচালক আজিজুর রহমানই বর্তমান বাংলাদেশের প্রতিচ্ছবি

19

সংঘর্ষ-গুলি, গ্রেপ্তার ও মৃত্যু: গোপালগঞ্জ কি যুদ্ধ ক্ষেত্র

20